গ্লাসের ভেতর একটি মেয়ের ম্যান্ডেলা আর্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে গ্লাসের ভিতর একটি মেয়ের ম্যান্ডেলা আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা কালারফুল আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- জেল পেন
প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি গ্লাস অঙ্কন করে নিয়েছি।
এরপর গ্লাসের ভেতরে একটি মেয়ে নৃত্য করছে এরকম একটি দৃশ্যকে দিলাম।
এরপর পুরো আর্ট টি জেলপেন দিয়ে বর্ডার করে নিলাম।
এরপর আমি আর্ট টির মধ্যে কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম।
এরপর আমি আরো কিছু ফুল এবং ফুলের পাপড়ি দিয়ে ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
আজকের এই আর্ট আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।এই ধরনের আর্ট গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। অনেক নিখুঁতভাবে আপনি এই আর্ট সম্পূর্ণ করেছেন। অনেক ধন্যবাদ এটা ভাগ করে নেওয়ার জন্য।
আমার এই আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ সন্ধ্যার মন্তব্যের জন্য।
এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন। অসম্ভব ভালো লেগেছে আপনার হাতের এই সুন্দর ডিজাইন টা।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি গ্লাসের মধ্যে চমৎকার ভাবে মেয়ের ম্যান্ডেলা আর্ট করেছেন। সত্যি বলতে আপনার আর্ট দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। আর এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো বারবার দেখতে মন চায়।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
ইউনিক একটি আর্ট শেয়ার করেছেন আপু। গ্লাসের ভেতর একটি মেয়ের ম্যান্ডেলা আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে। আপনি সবসময়ই ভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করেন। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।