একটি ডিমের ম্যান্ডেলা আর্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি ডিমের ম্যান্ডেলা আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা কালারফুল আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- জেল পেন
- রং পেন্সিল
প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি বো এঁকে নিলাম।
এরপর এর নিচে একটি ডিম এঁকে নিলাম।
তারপর আমি পুরো ড্রইং টা জেল পেন দিয়ে আবারো অঙ্কন করে নিলাম। এতে করে ড্রইং এর বর্ডার টা খুব সুন্দর হয়।
এরপর আমি বো টা নীল রং করে দিলাম। এবং মাঝখানে লাল রং করে দিলাম। এরপর ডিমের মধ্যে কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম।
এরপর আরো কিছু ডিজাইন করে নিলাম।
এরপর পুরো ডিমটি আমি বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
ডিমের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনার হাতের দক্ষতা দেখে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনি দারুণ ভাবে ডিমের এটি একটি ম্যান্ডেলা আর্ট করছেন।আপনার ম্যান্ডেলা আর্ট দেখে খুবই ভালো লাগলো।সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
ডিমের ম্যান্ডেলা আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে আপু। আপনার আর্ট গুলো বরাবরই দারুণ হয়। কালার কম্বিনেশনটাও একেবারে পারফেক্ট হয়েছে। ম্যান্ডেলা আর্ট করতে আমারও খুব ভালো লাগে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।