রেসিপি // টমেটোর পেস্ট দিয়ে ব্রিকেট মাছের ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে টমেটোর পেস্ট দিয়ে ব্রিকেট মাছের ভুনা রেসিপি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG_20230509_143032.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ব্রিকেট মাছ
  • টমেটোর পেস্ট
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • রসুন বাটা
  • লবণ
  • ধনিয়াপাতা
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো ও
  • সয়াবিন তেল

IMG_20230829_180650.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধৌত করে নিলাম। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ও হলুদের গুঁড়া মিক্স করে নিলাম। এরপর কড়াই চুলায় বসিয়ে সয়াবিন তেল দিয়ে সবগুলো মাছ ভেজে নিলাম।
IMG_20230509_120214.jpgIMG_20230509_120256.jpg
IMG_20230509_120405.jpgIMG_20230509_121449.jpg

IMG_20230509_121641.jpg

দ্বিতীয় ধাপ
  • এবার আমি আরো একটি কড়াইতে পরিমাণমতো সয়াবিন তেল নিয়ে চুলায় বসিয়ে এর মধ্যে পেঁয়াজকুচি কাঁচামরিচ কুচি গুলো দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে এক এক করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুড়া ও রসুন বাটা গুলো দিয়ে দিলাম। এখানে আমি মরিচের গুঁড়া একটু বেশি ব্যবহার করেছি যাতে খেতে কিছুটা ঝাল ঝাল হয় আর ঝাল হলে এই মাছের ভুনা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে।
IMG_20230509_121505.jpgIMG_20230509_121719.jpg
IMG_20230509_121727.jpgIMG_20230509_121736.jpg
তৃতীয় ধাপ
  • এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ডিপ ফ্রিজে রাখা টমেটোর পেস্টগুলো।

IMG_20230509_121821.jpg

চতুর্থ ধাপ
  • এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে হালকা করে নেড়ে টমেটো পেস্টগুলোকে গলিয়ে নিলাম।

IMG_20230509_122125.jpg

পঞ্চম ধাপ
  • এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম।

IMG_20230829_180121.jpg

ষষ্ঠ ধাপ
  • মাছগুলো দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ এগুলোকে সিদ্ধ করে নিলাম।

IMG_20230509_123252.jpg

সর্বশেষ ধাপ
  • তারপর আমি ঢাকনা তুলে দেখলাম এর মধ্যে থাকা পানি অনেকটা শুকিয়ে এসেছে। তাই আমি এর মধ্যে কেটে রাখা ধনিয়াপাতা গুলো দিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। এভাবে আমার এই রেসিপিটি সম্পূর্ণ করলাম। রেসিপিটি এখন পরিবেশনের জন্য প্রস্তুত।

IMG_20230509_123221.jpg

IMG_20230509_143024.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। সত্যি বলতে একটু ঝাল ঝাল হওয়াতে রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমি যেভাবে তৈরি করেছি আমার বিশ্বাস আপনারাও এভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

আপনার তৈরি করা ব্রিগেড মাছের রেসিপিটি দেখতে খুবই চমৎকার লাগছে।রেসিপির কালারটাও খুবই চমৎকার,যা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল।ধাপে ধাপে অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনও করেছেন।আপনাকে অনেক ধন্যবাদ আপু,এত সুন্দর করে রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনার ব্রিকেট মাছের রেসিপিটি খুবই চমৎকার হয়েছে। টমেটোর পেস্ট দেওয়াতে মনে হয় খেতে আরো বেশি সুস্বাদু হয়েছে ।কালারটা এত লোভনীয় লাগছে যে কারোরই খেতে ইচ্ছে করবে ।চমৎকার রান্না করেছেন বেশ ভালো লাগলো ।ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে আপু। গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু বেশ কয়েক মাস আগে আমাদের পুকুর থেকে প্রায় 7 কেজি ওজনের একটা ব্রিকেট মাছ ধরে এনেছিলাম। এই মাছগুলো অনেক বড় হয়ে থাকে কিন্তু খেতে বেশ সুস্বাদু। আপনি আজকে টমেটোর পেস্ট দিয়ে এই মাছ রান্না করেছেন। রান্নার ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। রান্নাটি দেখে বোঝাচ্ছে বেশ সুস্বাদু হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন পুকুরের মাছগুলো খেতে আরো বেশি সুস্বাদু হয়ে থাকে। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ব্রিকেট মাছ আমার তো খেতে অনেক ভালো লাগে। আর আপনি ব্রিকেট মাছের আরো অসাধারণ রেসিপি তৈরি করেছেন দেখে আরো ভালো লাগলো। আমার বেশিরভাগ ব্রিকেট মাছ শীতকালে খেতে অনেক ভালো লাগে। আপনার তৈরি করার রেসিপি দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে। কালার কম্বিনেশন এবং ধাপে ধাপেও অনেক সুন্দর ভাবে তৈরি করলেন। এত সুন্দর রেসিপি তৈরি করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ব্রিকেট মাছ এমনি রান্না করার চাইতে ভুনা করে রান্না করলে অনেক মজা হয়।আর ভুনা করার পর একটু ঝাল ঝাল করে যদি রান্না হয় তাহলে মজাটা আরো বেড়ে যায়। টমেটোর পেস্ট দিয়ে ব্রিকেট মাছের ভুনা রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছে মনে হচ্ছে।অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

রেসিপির কালার দেখেই তো জিভে জল চলে এসেছে আপু। এত সুন্দর ভাবে মাছ ভুনা করেছেন দেখে খেতে ইচ্ছে করছে। গরম ভাতের সাথে মাছ ভুনা খেতে অনেক ভালো লাগে। টমেটো পেস্ট দিয়ে মাছ ভুনা করলে আলাদা রকমের ফ্লেভার আসে। আর কালারটা বেশ সুন্দর হয়। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আহা!! আপু কি লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। আপনার তৈরি টমেটোর পেস্ট দিয়ে ব্রিগেড মাছের ভুনা রেসিপি দেখে আমার তো ভীষণ খাওয়ার লোভ হচ্ছে। রেসিপির কালারটা দারুন এসেছে। নিশ্চয়ই খেতে খুবই মজার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু, খুবই লোভনিয় একটা রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন টমেটোর পেস্ট দিয়ে ব্রিকেট মাছের ভুনা রেসিপি। রেসিপি পোস্ট দেখতে আমার খুব ভালো লাগে। আপনার রেসিপি পোস্ট আমার কাছে ইউনিক মনে হচ্ছে। কারন টমেটো পেস্ট দিয়ে মাছ রান্না আমি কখনো খাই নি। রান্নার ধাপ গুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা আপু

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

টমেটো পেস্ট দিয়ে ব্রিগেড মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু।রেসিপিটি দেখতে খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে রেসিপিটির কালার দেখেই তো খেতে ইচ্ছা করছে।দেখে মনে হচ্ছে বেশ দারুন হয়েছে খেতে। ধন্যবাদ জানাচ্ছি মজাদার একটি রেসিপি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39