কয়েকটি রেনডম ফটোগ্রাফী

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। এই ফটোগ্রাফি গুলো এই কয়েকদিনের মধ্যে ক্যাপচার করেছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
প্রথম

IMG-20231219-WA0003.jpg

এখানে আমি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। গাছে গোলাপ ফুল গুলো ফুটে থাকা অবস্থায় দেখতে খুবই সুন্দর লাগছিলো। গাছের পাতার উপর সূর্যের আলো পড়ার কারণে বেশি ভালো লাগছিল। তাই ফটোগ্রাফিটি করে নিয়েছি। তবে ফুলগুলো অনেক উপরে হওয়ার কারণে তেমন ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। এই ফুলটি কিছুটা নিচের দিকে ছিল তাই এভাবেই ক্যাপচার করে নিয়েছি।

দ্বিতীয়

IMG-20231219-WA0005.jpg

তৃতীয়

এখানে কিছু কামরাঙ্গার ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফটোগ্রাফিটি কয়েকদিন আগেই ক্যাপচার করেছি। কয়েকদিন আগে আমার নানুবাড়ির কামরাঙ্গা গাছ থেকে এই কামরাঙ্গা গুলো পেড়ে নিয়ে ছিলাম। পরে এগুলো একসাথে দেখতে বেশ ভালো লাগছিল তাই আমি ফটোগ্রাফিটি করে নিয়েছি। গাছটি তেমন একটা বড় নয় তাই খুব বেশি কামরাঙ্গা ধরেনি। কামরাঙ্গা গুলো খেতে বেশ ভালোই ছিল।

IMG-20231219-WA0004.jpg

চতুর্থ

এখানে আমি গাছে থাকা কাঁচা টমেটোর ফটোগ্রাফি শেয়ার করেছি। গাছে বেশ কিছু টমেটো ধরেছে। সবুজ সবুজ টমেটো গুলো ভালোই লাগছিল দেখতে। টমেটো খেতেও আমার কাছে বেশ ভালো লাগে। যেকোনো সবজির সাথে টমেটো অ্যাড করলে রান্না টা বেশ ভালো হয়। বিশেষ করে মাছ ভুনার সাথে পাকা টমেটো ব্যবহার করলে রান্নার কালার টা বেশ সুন্দর আসে।

1000011092-01.jpeg

পঞ্চম

এখানে আমি পুঁইফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। পুঁইফুল রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে। আবার পুঁইশাকও আমার ভীষণ পছন্দ। গাছে পুঁইফুল গুলো দেখতে বেশ সুন্দর লাগছিল তাই ফটোগ্রাফিটি করে নিয়েছি।

IMG-20231219-WA0000.jpg

ষষ্ঠ

এখানে পুঁইফুলের আরো একটি ফটোগ্রাফী শেয়ার করেছি। এই ফুলগুলো এখনও ফুটেনি ভালো ভাবে। মাত্র ফুলগুলো বের হয়েছে।

IMG-20231219-WA0002.jpg

সপ্তম

আকাশের ফটোগ্রাফি সব সময় খুব ভালো লাগে দেখতে। আমি প্রায় চেষ্টা করি আকাশের ফটোগ্রাফি শেয়ার করার। শীতের দুপুরের রোদ ভালোই লাগে। পাশে পাতা শূন্য গাছ টাও ভালোই লাগছে দেখতে। তাই ফটোগ্রাফী টি ক্যাপচার করেছি।

IMG-20231219-WA0001.jpg

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।গোলাপ ফুলটি দেখতে কিউট লাগছে অনেক।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

সত্যিই অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফির সৌন্দর্য দেখে। কামরাঙ্গা ফলের ফটোগ্রাফি এবং টমেটোর ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপু আপনি দেখি বেশ ভালো ফটোগ্রাফি করেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ছবি ক্যাপচার করেছেন এবং আমাদের মাঝে সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন।সুন্দর বর্ননায় আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন লাগলো। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এতো সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি করেছেন এবং সবার মাঝে সেগুলো ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে। গোলাপ ফুল পছন্দ করেনা এরকম মানুষ খুবই কম রয়েছে। গোলাপ ফুল সবার অনেক বেশি ফেভারিট। বিশেষ করে আমার তো অনেক বেশি ফেভারিট। তাইতো গোলাপ ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আজ কামরাঙ্গার ফটোগ্রাফি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। কামরাঙ্গা খাওয়া হয়েছে অনেকদিন হয়ে গিয়েছে। লবন মরিচ দিয়ে কামরাঙ্গা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। অন্য সব ফটোগ্রাফি গুলো ও অসম্ভব ভালো হয়েছে।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অপরূপ সুন্দর দৃশ্যগুলো আপনি ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও বর্ণনা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ফটোগ্রাফি পোস্ট দেখতে খুব ভালো লাগে। কারণ ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে নতুন নতুন অনেক কিছু দেখার সুযোগ হয়। বেশ সুন্দর লাগছে আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো। তাছাড়াও আপনি পুঁই শাকের ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। এছাড়াও অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65855.69
ETH 1930.19
USDT 1.00
SBD 0.38