অরিগামি || রঙ্গিন কাগজ দিয়ে মাছ তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামী তৈরি। আসলে কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি অরিগামি পোস্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। তবে অরিগামি পোস্ট এর ক্ষেত্রে এভাবে বলে ভাজগুলো আসলে বোঝানো যায় না। তবে চেষ্টা করি যতটুকু সম্ভব বুঝানোর। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পোস্ট টি ভালো লাগবে।
মাছের অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20231117-WA0011.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙ্গিন কাগজ
  • কাচি
  • কলম
ধাপ - ১

প্রথমে আমি চারপাশ সমান রেখে একটি কাগজ কেটে নিয়েছি। এটি কোনাকুনি ভাঁজ করার পর আবার মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি।

IMG-20231117-WA0001.jpgIMG-20231117-WA0008.jpg
ধাপ - ২

ভাঁজ গুলো খোলার পরে কাগজের উপরের অংশ ভাঁজ করে নিয়েছি।

IMG-20231117-WA0004.jpg

ধাপ - ৩

উপরের অংশ ভাঁজ করে তারপর আবারও দুই পাশ থেকে ভাঁজ করে নিয়েছি।

IMG-20231117-WA0002.jpgIMG-20231117-WA0009.jpg
ধাপ - ৪

এরপর নিচের দিকের অংশটুকু একই ভাবে দুই পাশ থেকে ভাঁজ করে নিয়েছি।

IMG-20231117-WA0006.jpg

ধাপ - ৫

দুই পাশ থেকে ভাঁজ করা অংশগুলো আবারও মাঝখান বরাবর দুপাশে ভাজ করে নিয়েছি বিপরীত দিকে।

IMG-20231117-WA0010.jpg

ধাপ - ৬

কাগজটি উল্টানোর পরে দেখতে এরকম মাছের শেপ হবে।

IMG-20231117-WA0012.jpg

ধাপ - ৭

তারপর আবারও চারপাশ সমান রেখে অন্য আরেকটি কাগজ কেটে নিয়েছি। কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি।

IMG-20231117-WA0007.jpgIMG-20231117-WA0000.jpg
ধাপ - ৮

সব ভাঁজ গুলো খুলে এটিকে চারপাশ থেকে একসাথে ভাঁজ করে নিয়েছি।

IMG-20231117-WA0003.jpg

ধাপ - ৯

নিচে দেখানো ছবির মত এক পাশে কাগজ অর্ধেকটা ভাঁজ করে নিতে হবে।

IMG-20231117-WA0005.jpg

ধাপ - ১০

ভাজ করা অংশটি খুলে আবার নিচে ছবির মত করে ভাঁজ করে নিয়েছি। এভাবে মাছের লেজ তৈরি করে নিয়েছি। এবং মাছের লেজ শরীরের অংশের সাথে লাগিয়ে নিয়েছি।

IMG-20231117-WA0013.jpg

সর্বশেষ ধাপ

সবশেষে মাছের চোখ অঙ্কন করে নিয়েছি। এভাবেই মাছ গুলো তৈরি করে নিয়েছি।

IMG-20231117-WA0015.jpg

IMG-20231117-WA0014.jpg

এই ছিলো আমার আজকের অরিগামি পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে কোন জিনিস তৈরি করতে যতটা সুন্দর দেখা যায় তার পিছনে কিন্তু ততটাই পরিশ্রম করতে হয় । কারণ হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানো লাগে তার পাশাপাশি আবার ছবি তুলতে হয় । এটা আরেক ঝামেলা কিন্তু যেহেতু পোস্ট এর ভিন্নতা আনতে হবে এজন্য কাজগুলো একটু ভালোভাবে করতে হয় । আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি মাছ তৈরি করেছেন ।খুবই সুন্দর হয়েছে আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপনার আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর মাছ তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই সুন্দর দক্ষতা সম্পন্ন রঙিন কাগজের কারু কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক অনেক খুশি হলাম সুন্দরভাবে আপনি আপনার কাজ সম্পাদন করেছেন এবং পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে মাছের অভিগামিটি চমৎকার হয়েছে আপু।রঙিন কাগজ দিয়ে বানানো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে মাছের অরিগামিটি শেয়ার করলেন। মাছ দুটো দেখতে খুবই সুন্দর লাগছে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে মাছ তৈরি দেখে শিখে নিলাম।খুবি সুন্দর হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার দেখাচ্ছে আপনার কাগজের মাছটি। আপনি ঠিক বলেছেন অরিগামি পোস্টে ভাঁজগুলো তেমন সঠিকভাবে বোঝানো যায় না। যাইহোক আপনি চমৎকার উপস্থাপনার মাধ্যমে রঙিন কাগজের মাছ উপহার দিয়েছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

কাগজের অরিগামিগুলি খুবই কঠিন হয়ে থাকে।তবে তৈরির পর অনেক সুন্দর লাগে দেখতে।তেমনি আপনার মাছের অরিগামিটিও সুন্দর হয়েছে আপু।বিশেষ করে লেজের দিকটা আমার কাছে বেশি ভালো লেগেছে।ধাপগুলো ভালো ছিল,ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে দুইটি মাছ তৈরি করেছেন আপু। মাছ তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে চেষ্টা করলে আমিও মাছ তৈরি করতে পারব। এত সুন্দর মাছ তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ আপু চেষ্টা করলে আপনিও সুন্দরভাবে মাছ তৈরি করে নিতে পারবেন। আসলে ইচ্ছে থাকলে উপায় হয়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর ভাবে মাছটি তৈরি করছেন। আপনার তৈরি করা মাছটি দেখে খুবই ভালো লাগলো। রঙিন কাগজের জিনিস গুলো আমার কাছে দারুণ লাগে। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে মাছ টি তৈরি করা শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে মাছ তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে আমরা অনেক ধরনের জিনিস তৈরি করতে পারি। আর এই মাছ তৈরি করা দেখতে পেয়ে আমিও শিখে নিয়েছি। পরবর্তীতে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করবে ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার মাছ তৈরি করা দেখে আপনি শিখে নিয়েছেন জেনে আমার কাছে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে অনেক ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর মাছ বানিয়েছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানাতে আমার কাছেও অনেক ভালো লাগে। এই ধরনের জিনিস দেখতেও খুব সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।

 3 years ago 

কাগজের তৈরি জিনিসগুলো বানাতে আমার কাছে বেশ ভালো লাগে। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39