রঙিন কাগজ দিয়ে চায়ের কাপের অরিগামী

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে চায়ের কাপের অরিগামী তৈরি। আসলে কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি অরিগামি পোস্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। তবে অরিগামি পোস্ট এর ক্ষেত্রে এভাবে বলে ভাজগুলো আসলে বোঝানো যায় না। তবে চেষ্টা করি যতটুকু সম্ভব বুঝানোর। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পোস্ট টি ভালো লাগবে।
অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি

1000027918.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙ্গিন কাগজ
  • কাঁচি
  • গ্লু
  • পেন্সিল কম্পাস

1000027921.jpg

ধাপ - ১
  • প্রথমে আমি একটি কাগজ দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর ১৫ সেন্টিমিটার করে কেটে নিয়েছি।

1000027884.jpg

ধাপ - ২
  • তারপর কাগজটিকে মাঝখান বরাবর চারটি ভাগে ভাজ করে নিয়েছি এবং একটি ভাঁজ কেটে আলাদা করে নিয়েছি।
1000027886.jpg1000027887.jpg
ধাপ - ৩
  • এরপর কাগজটি আবারও একটি পাশ করে নিয়েছি এবং প্রস্থ বরাবর পুরো কাগজটি চিকন ভাজ করে নিয়েছি।
1000027888.jpg1000027889.jpg
ধাপ - ৪
  • এভাবেই পুরো কাগজটি চিকন চিকন করে ভাজ করে নিয়েছি।

1000027891.jpg

ধাপ - ৫
  • তারপর একটি ভাঁজের অর্ধেকটা অংশ কেটে নিয়েছি। এবং পুরো কাগজটা রোল করে কাপের মতো তৈরি করে নিয়েছি।
1000027893.jpg1000027895.jpg
ধাপ - ৬
  • এরপর নিচের দিকের অংশটুকু ভাঁজ অনুযায়ী কেটে নিয়েছি।

1000027896.jpg

ধাপ - ৭
  • এরপর এই ভাঁজগুলো একসাথে করে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি।
1000027898.jpg1000027899.jpg
ধাপ - ৮
  • এভাবেই কাপটি তৈরি করে নিলাম।

1000027900.jpg

ধাপ - ৯
  • এরপর অন্য আরেকটি কাগজ চিকন করে কেটে ভাজ করে নিয়েছি এবং কাপের হ্যান্ডেল তৈরি করে নিয়েছি।
1000027904.jpg1000027905.jpg
ধাপ - ১০
  • পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি। এরপর সেই অনুযায়ী কেটে নিলাম কাগজটি। তারপর কাগজটি দুই পাশে ছোট করে কিছুটা অংশ কেটে নিয়েছি।
1000027901.jpg1000027902.jpg
সর্বশেষ ধাপ
  • ছোট করে কাটা অংশ টুকু একটুর উপর আরেকটি উঠিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। এভাবেই কাপের পিরিচ টি তৈরি করে নিলাম।

1000027903.jpg

এভাবেই তৈরি হয়ে গেল চায়ের কাপের অরিগামিটি

1000027914.jpg

1000027915.jpg

এই ছিলো আমার আজকের অরিগামি পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চায়ের কাপ তৈরি দেখতে বেশ সুন্দর লাগছে। এ ধরনের কাজ করতে খুবই অল্প সময় লাগে কিন্তু জিনিসটি তৈরি হওয়ার পরে সেটা দেখলে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস গুলো সত্যিকারের অর্থে দেখতে বেশ ভালো লাগে। এই যেমন আপনার তৈরি করা আজকের চায়ের কাপ আর পিরিছ দেখতে কিন্তু অসাধারণ লাগছে। বেশ সুন্দর করে ধাপে ধাপে আপনি অরিগ্যামিটি তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে চায়ের কাপের অরিগামী তৈরি করেছেন। আপনার তৈরি করা চায়ের কাপের অরিগমি টি দেখে আমার বেশ ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে চায়ের কাপের অরিগমি টি তৈরি করেছেন। আপনি ধারাবাহিক ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার একটি চায়ের কাপ তৈরি করেছেন আপু। চায়ের কাপ প্লেট বেশ সুন্দর হয়েছে রঙিন কাগজের মাধ্যমে। সুন্দর একটি আইডিয়া দিয়েছেন আমাদের সকলের। এ থেকে কিন্তু আমরা চাইলে নতুন কিছু তৈরি করতে পারবো।

 2 years ago 

মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি আজকে রঙিন কাগজ দিয়ে বেশ দারুন করে চায়ের কাপের অ্যারিগামিটা তৈরি করে দেখিয়েছেন। আইডিয়াটা বেশ ইউনিক লেগেছে আমার কাছে। আর চায়ের কাপের অ্যারিগামিটা দেখতেও বেশ সুন্দর লাগছে। যাইহোক ধন্যবাদ আপনাকে চায়ের কাপের এই সুন্দর দেখতে অ্যারিগামিটা তৈরি করার প্রসেস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ বাবু রঙ্গিন কাগজ দিয়ে দারুন একটি চায়ের কাপ এর অরিগামী তৈরি করেছেন আপনি। চায়ের কাপটি দেখে মনে হচ্ছে যেন এটি সত্যিকারের একটি চায়ের কাপ। অসাধারণ একটি অরিগামি তৈরি করেছেন আজকে আপনি এবং সেটা তৈরি করার ধাপগুলো আরো দারুন ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এটি আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে আপু আরিগামী গুলো তৈরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। রঙিন কাগজ দিয়ে চায়ের কাপের অরিগামী তৈরি করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে আপু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিকই বলেছেন, তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আর আপনার তৈরি করা চায়ের কাপের অরিগ্যামি ও খুব সুন্দর লেগেছে। ভাঁজে ভাঁজে অনেক সুন্দর করেই কিন্তু এই অরিগ্যামিটা তৈরি করেছেন। এরকম ভাবে এগুলো তৈরি করে যদি সাজিয়ে রাখা হয়, তাহলেও দেখতে অনেক সুন্দর লাগবে। সেই সাথে এইগুলো যদি ছোট বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে তারা অনেক আনন্দ সহকারে খেলতে পারবে।

 2 years ago 

ঠিকই বলেছেন ,এরকম ভাবে এগুলো তৈরি করে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে চায়ের কাপ তৈরি করেছে দেখতে চমৎকার লাগছে। বিশেষ করে কালারটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62694.32
ETH 1762.76
USDT 1.00
SBD 0.39