রঙিন কাগজ দিয়ে উইল্ডমিল এর অরিগামী তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে অরিগামি পোস্ট শেয়ার করার। আজকে আপনাদের মাঝে যেই অরিগামি পোস্ট শেয়ার করছি এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে উইল্ডমিল এর অরিগামী তৈরি। আসলে কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি অরিগামি পোস্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। তবে অরিগামি পোস্ট এর ক্ষেত্রে এভাবে বলে ভাজগুলো আসলে বোঝানো যায় না। তবে চেষ্টা করি যতটুকু সম্ভব বুঝানোর। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পোস্ট টি ভালো লাগবে।

অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240610-WA0007.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • গ্লু
  • জেল পেন
  • স্কেল
ধাপ - ১

প্রথমে আমি একটি কাগজ বর্গাকৃতির কেটে নিয়েছি এবং মাঝখান বরাবর কোনাকুনি ভাজ করে নিয়েছি।

20240610_110440.jpg

ধাপ - ২

এরপর দুই কোনার মাঝখানের ভাঁজ বরাবর স্কেল দিয়ে ছয় দাগ পর্যন্ত এক পাশে ছোট ছোট দাগ দিয়ে নিলাম।

20240610_110618.jpg

ধাপ - ৩

একইভাবে অন্য আরেক পাশে দাগ দিয়ে দিয়েছি।

20240610_110719.jpg

ধাপ - ৪

এরপর চারটি পাশে কোনাকুনি কাগজ কেটে নিয়েছি ছোট ছোট দাগগুলোর আগ পর্যন্ত।

20240610_110918.jpg

ধাপ - ৫

এরপর প্রত্যেক কাটা অংশ থেকে একটি করে অংশ মাঝখানে এনে চারটি একসাথে জোড়া লাগিয়ে দিলাম।

20240610_111204.jpg

ধাপ - ৬

এভাবে সবগুলো মাঝখানে এনে জোড়া লাগিয়ে দিয়েছি।

20240610_111237.jpg

ধাপ - ৭

এরপর একই রঙের কাগজ দিয়ে একটি স্টিক বানিয়ে নিলাম।

20240610_111602.jpg

ধাপ - ৮

এরপর পেছনের দিকে স্টিক টা লাগিয়ে দিলাম।

20240610_111736.jpg

ধাপ - ৯

তারপর মাঝখানে অন্য রঙের একটি কাগজ গোল করে কেটে বসিয়ে দিলাম।

20240610_111800.jpg

এভাবেই অরিগামিটি তৈরি করে নিয়েছি

IMG-20240610-WA0008.jpg

IMG-20240610-WA0009.jpg

IMG-20240610-WA0011.jpg

এই ছিলো আমার আজকের অরিগামি পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি উইন্ডমিল তৈরি করেছেন । দেখে ভালো লাগছে একেবারে নিখুঁত করে তৈরি করেছেন । ছোটবেলায় আমরা অনেক তৈরি করেছি । অনেক সুন্দর হয়েছে আপনার বানানো দেখে ভালো লাগলো ।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে উইল্ডমিল এর অরিগামী তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই জিনিসটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমার অনেক ভালো লাগে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আর আপনি অনেক দক্ষতার সাথে রঙিন কাগজের ব্যবহার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে উইল্ডমিল এর অরিগামী তৈরি করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। অসাধারণ হয়েছে দেখতে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি অরিগামি তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা অরিগামি গুলো দেখে বেশ ভালো লাগলো।খুবই সুন্দর লাগছে দেখতে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার অরিগামী গুলো আপনার কাছে ভালো লাগে খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে অনেক সুন্দর একটা অরিগ্যামি তৈরি করেছেন। যেটা অনেক সুন্দর হয়েছে, আর দেখতেও খুব ভালো লাগতেছে। রঙিন কাগজ ব্যবহার করে এরকম ভাবে কোন কিছু তৈরি করলে অনেক সুন্দর হয়ে থাকে। আর তেমনি উইন্ডমিল এর অরিগ্যামিটাও খুব দারুণ ছিল। কালারটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। অনেক সুন্দর করে স্টার ও তৈরি করেছেন দেখছি। এগুলো তৈরি করাতে আরো ভালো লেগেছে। আপনার হাতের কাজটা খুব সুন্দর লাগলো দেখে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে উইল্ডমিল এর অরিগামী তৈরি চমৎকার হয়েছে আপু।দারুণ বানিয়েছেন আপনি।উইল্ডমিল বানানো পদ্ধতি দূরান্ত হয়েছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি মনের মতো সুন্দর রঙের পেপার ব্যবহার করে খুবই সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে উইল্ডমিল এর অরিগামী তৈরি করেছেন। আপনার তৈরি করা উইল্ডমিল এর অরিগ্যামি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

আমার তৈরি করা অরিগামিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম । সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার বানানো রঙিন কাগজ দিয়ে উইল্ডমিল টা দেখতে অনেক সুন্দর লাগছে রঙ টা অনেক সুন্দর চয়েজ ছিলো।ধাপ গুলো খুব গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের অরিগামি দেখতে ভালো লাগে আমার। আপনার আজকের উইল্ডমিল টি জাস্ট অসাধারণ হয়েছে আপু।অরিগামি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62644.78
ETH 1783.34
USDT 1.00
SBD 0.38