সফলতার আরেক রূপ ব্যর্থতা এই নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা (প্রথম পর্ব)।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতার আলোকে "সফলতার আরেক রূপ ব্যর্থতা " এই বিষয়টি উপর আমার অভিব্যক্তি প্রকাশ করার চেষ্টা করব।
সফলতা, সফলতা, সফলতা। আমরা সকলে চাই এই সফলতা মাধ্যমে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে। আমরা চাই যে কোন কাজে সফল হতে, ব্যর্থতা আমরা কেউ চাই না। আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করি সফলতাকে পাওয়ার জন্য কিন্তু তারপরেও ব্যর্থতা আমাদেরকে ঘিরে ধরে কারণ এ সফলতার আরেক রূপ ব্যর্থতা। আমরা কোন কাজের সফল হতে না পারলে সে কাজে অবশ্যই ব্যর্থ হতেই হবে আর এই ব্যর্থতার পিছনে অনেক কারণ রয়েছে।
প্রথমত বলব আমরা যে কাজটি করব সে কাজটি সম্পর্কে না জেনে না বুঝে যদি কাজটি করি তাহলে অবশ্যই আমাদেরকে সেই কাজের সফল না হয়ে ব্যর্থতার মালা পড়তেই হবে। তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সফলতা আসবে তবে সেই সফলতা দীর্ঘমেয়াদি হবে না।
দ্বিতীয়ত হল কোন কাজ করতে গিয়ে নিজেকে অনেক বড় কিছু মনে করা, তারমানে আমি বোঝাতে চেয়েছিলাম নিজের মনের ভিতর অহংকার নিয়ে আসা, মানুষকে মানুষ বলে মনে না করা। কথায় আছে 'অহংকার পতনের মূল' তাই এই অহংকারী আপনাকে ধ্বংস করে দেবে। আর এই ব্যর্থতা আমরা কেউ নিতে চাই না। তখন আমাদের আশেপাশের লোকজন গুলো এই ব্যর্থতার জন্য সম্পূর্ণ তাকে দায়ী করবে। তখন নিজেকে নিজে ক্ষমাই করতে পারবেনা।
এই সফলতা ও ব্যর্থতা নিয়ে আমি একটি বাস্তব ঘটনা বলি তাহলে শুনুন।
আমি তখন ক্লাস এইটে পড়ি। আমার বাবা গার্মেন্টস এ চাকরি করতেন। গার্মেন্টস হলেও ভালো পোস্টে চাকরি করতেন। হঠাৎ বাবা যে গার্মেন্টস চাকরি করতেন সেখানে কোন একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা সহ আরো আটজন ম্যানেজারের চাকরি চলে যায়। এ পর্যন্ত বাবা এ গার্মেন্টসে জব করে মোটামুটি সফলতার পর্যায়ে রয়েছেন ভালোভাবে দিন যাপন করছেন, সংসার ভালোভাবেই চলছে, পরিবার পরিজন সবাই ভালোই আছে, সব মিলিয়ে ভালোই ছিল। ১৩ বছর ধরেই চাকরি করেছে এই গার্মেন্টস ট্রেডে। কিন্তু হঠাৎ এভাবে চাকরি চলে যাওয়ায় বাবা অনেক কষ্ট পেয়েছেন। যদিও সেভাবে তিনি সঞ্চয় করতে পারেননি বড় সংসার হওয়াতে। বড় সংসার বলতে আমি যৌথ পরিবারের কথা বলছিলাম। পারিবারিক কারণে বাবা আমাদেরকে নিয়ে আলাদাও হয়ে যায়।
এমন একটা সিচুয়েশনে চাকরিটা গিয়েছে ওই মুহূর্তে কোথাও কোন চাকরির অফার ছিল না প্লাস চাকরি অ্যাভেলেবল ছিল না। বেশ কিছুদিন হলো বাবা চাকরি খুঁজছে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে কিন্তু পরিচিত লোকজন না থাকায় সেভাবে কোথাও চাকরি হচ্ছে না। যেখানে পরিচিত লোকজন আছে সেখানে ও ম্যানেজার পোস্ট অ্যাভেলেবল না। বাবা পড়ে গিয়েছে অনেক চিন্তায়। ৫-৬ মাস হতে চলল বাবার এখনো চাকরি হয়নি। এদিকে শহরের বাড়িতে পুরো পরিবার নিয়ে থাকা অনেক কষ্টের ব্যাপার। এই ৫/৬ মাসের বাবার অনেক দেনা হয়ে গিয়েছে। তবে ভালো খবর হলো বাবা চাকরি করা অবস্থায় একটা সমিতি করেছিল সে সমিতির অল ইন অল ছিল বাবা। তারপরেও সকলের সম্মতিক্রমে এই সমিতি থেকে বাবা ঋণ নিয়েছিল যার কারণে বিভিন্ন লোকের কাছে হাত পাততে হয়নি। যেহেতু সমিতির পুরো টাকা বাবার হাতেই ছিল যদিও ব্যাংকে রাখা হতো তারপরও সকলের সম্মতিক্রমে বাবা অনেক চিন্তা ভাবনা করে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা সমিতি থেকে লোন নিয়ে নিল এবং সিদ্ধান্ত নিল আর চাকরি করবে না, কোন একটা ব্যবসা শুরু করবে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আসলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপনার বাবার চাকরি চলে যাওয়ার কথাটি জেনে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। তবে আপনার বাবা নিশ্চয় দৃঢ় মনের মানুষ ছিল এবং ঋণ নিয়ে হয়তো আগামী দিনে তিনি ভালো কিছু করেছিলেন। আর এজন্যই আপনার এই পোষ্টের পরবর্তী পর্বটি পড়ার অপেক্ষায় রইলাম।
প্রতিটা মানুষ প্রত্যেকটা কাজে চায় সফল হতে। আর সফলতার মধ্যে ব্যর্থতা নিহত থাকে। ব্যর্থ না হলে সফল হওয়া যায় না। কোন কাজ করার সময় অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করে করতে হবে। সেই কাজ সম্পর্কে আগে জানতে হবে কাজের ধারা বুঝতে হবে কতটুকু সফল হবে সে সম্পর্কে নিজের ধারণা থাকতে হবে। আর এভাবেই করতে থাকলে অবশ্যই সফল হওয়া যাবে।
সত্যিই সফলতার আগের ধাপ ব্যার্থতা। যে মানুষগুলো আজ সফল তারা অতীতে ভীষণ কষ্ট করেছে। আপনার বাবার পুরো ঘটনাটা পরে প্রথমে ভীষণ কষ্ট লাগলো পরে চিন্তা করলাম হয়তো সামনে দারুন কিছু পড়বো। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
আসলে সফলতার অপর নাম ব্যর্থতা সত্যিই আমাদের সফলতার পিছনে ব্যর্থতা রয়েছে। যদি আমরা ব্যর্থতার সম্মুখীন হই নিজেকে দিশেহারা করা ঠিক না নিজের চেষ্টা নিজের সংগ্রাম চালিয়ে যেতে হবে। যেমনটা আপনার বাবা চালিয়ে গিয়েছেন যে উদ্যোগ নিয়েছেন সত্যিই অনেক মহৎ ইনশাল্লাহ সফলতা পাবে সেটাই প্রত্যাশা করি।
আসলে আমরা প্রত্যেকটা জিনিস এ সফলতা অর্জন করতে পারি না আমরা অনেকবার ব্যর্থ হই। আসলে আমাদের এই ব্যর্থতার পেছনে অনেক কারণ রয়েছে এবং সেগুলো যদি আমরা জানি তাহলে হয়তো এতবার ব্যর্থ হবো না। একটা কাজ করার আগে তার সম্পর্কে সকল রকমের ধারণা এবং সবকিছু জেনে নেওয়া ভালো। সফলতা ব্যর্থতা নিয়ে আপনার বাস্তবিক অভিজ্ঞতার এই পোস্টটা পড়তে বেশি ভালোই লাগছে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম।
আসলে প্রত্যেকটা মানুষের জীবনে সফলতার পাশাপাশি ব্যর্থতা আসে। সব বিষয়ে সব মানুষ সফলতা অর্জন করতে পারে না, আর এটার কারণ রয়েছে। আপনি তো দেখছি এই সফলতা এবং ব্যর্থতা নিয়ে বাস্তবিক সম্মুখীন ও হয়েছিলেন। আপনার আব্বু সিদ্ধান্ত নিয়েছিল আর চাকরি করবে না, ব্যবসা শুরু করবে। এর পরবর্তীতে কি হয়েছিল তা জানার জন্য আমি অপেক্ষায় আছি শুধু। দেখা যাক পরবর্তীতে কি হয়।