সুস্বাদু মুরগির মাংসের রেজালা রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে মুরগির মাংসের রেজালা। রেসিপিটা আমি প্রথমবারের মতো তৈরি করেছি। সব সময় খাসির মাংসের রেজালা খাওয়া হয়েছে। তাই ভাবলাম মুরগির মাংস দিয়ে একবার ট্রাই করে দেখি। প্রথমবারের মতো তৈরি করে এত পারফেক্ট হবে এটা ভাবি নি। এটা খেতে আসলেই অনেক সুস্বাদু ছিল। একদম ঘরোয়া উপায় ঘরোয়া মসলা দিয়ে পুরো রেসিপি টা করেছি। আমি চেষ্টা করেছি রেসিপিটা ধাপে ধাপে উপস্থাপন করার। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000047430.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • দেশি মুরগির মাংস
  • তরল দুধ
  • লেবু
  • আদা বাটা
  • রসুন বাটা
  • পেঁয়াজ
  • বাদাম বাটা
  • লবণ
  • মরিচ গুঁড়ো
  • জিরা গুঁড়ো
  • গরম মসলা গুঁড়া
  • এলাচ
  • তেজপাতা
  • দারুচিনি
1000047402.jpg1000047408.jpg
ধাপ - ১

প্রথমে আমি তরল দুধের মধ্যে একটা লেবুর রস দিয়ে দিলাম। বাসায় টক দই ছিল না তাই এটা তৈরি করে নিয়েছি।

1000047407.jpg

ধাপ - ২

এবার আমি একটা প্যানে পরিমাণ মত তেল গরম করে নিয়েছি। তারপর সেখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম বাদাম বাটা, রসুন বাটা এবং আদা বাটা। সেই সাথে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি এবং এলাচ। নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম।

1000047410.jpg1000047412.jpg
ধাপ - ৩

তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মসলা গুঁড়ো। তারপর ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো মসলা কষিয়ে নিলাম।

1000047414.jpg1000047415.jpg
ধাপ - ৪

এবার আমি টক দই দিয়ে দিলাম সেখানে। টক দই দিয়ে আরো বেশ কিছুক্ষণ মসলাগুলো রান্না করে নিয়েছি।

1000047416.jpg1000047418.jpg
ধাপ - ৫

এবার আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মসলা এবং মাংস মিক্স করে নিয়েছি। এবার কিছুক্ষণ এটা রান্না করে নিলাম।

1000047420.jpg

ধাপ - ৬

তারপর আরো খানিকটা তরল দুধ দিয়ে দিলাম সেখানে। আর ওপরে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম।

1000047423.jpg1000047426.jpg
ধাপ - ৭

আরো বেশ কিছুক্ষণ মাংসগুলো রান্না করে নিয়েছি। রান্না শেষে চুলা থেকে নামিয়ে ফেললাম।

1000047427.jpg

ধাপ - ৮

সবশেষে কিছু পেঁয়াজ কুচি তেলে ভেজে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিলাম। মাংসের উপর পেঁয়াজ বেরেস্তা টা দিলে আরো বেশি ভালো লাগে রেজালা।

1000047428.jpg1000047429.jpg
পরিবেশন

1000047432.jpg

1000047434.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  
 last year 

মাংসের রেজালা খুবই সুস্বাদু একটি খাবার। আপনি লোভনীয় করে মুরগির মাংসের রেজানা করেছেন। খুবই লোভনীয় হয়েছে রেজালা রেসিপিটি।রেজালা অনেক সুস্বাদু হয়েছে তা বুঝতে পারছি। ধাপে ধাপে রেজালা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 
Screenshot_20250228_230423.jpgScreenshot_20250228_230305_X.jpgScreenshot_20250228_225800_SuperWalk.jpgScreenshot_20250228_225523_Chrome.jpg
 last year 

আপনি মজাদার মাংস রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি তৈরি করতে দেখে অনেক ভালো লেগেছে আমার। এমন সুস্বাদু রেসিপিগুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আমাদের ফ্যামিলিতে যখনই এই সমস্ত রেসিপিগুলো সুন্দরভাবে উপস্থাপন করে তখন মনটা ভরে যায়। আপনি রান্নার বিষয়গুলো অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ভালো লাগলো আপনার রেসিপি দেখে।

 last year 

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার রেসিপিটি দেখে সত্যিই মুগ্ধ হলাম! এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে রান্নার প্রতি আরও আগ্রহ জন্মে গেল। সুস্বাদু খাবার তৈরির পাশাপাশি সেটিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার দক্ষতাও আপনার দারুণ! পরিবারে যখন এমন মজাদার খাবার পরিবেশন করা হয়, তখন আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। আপনাকে ধন্যবাদ এমন চমৎকার রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

আসলে মুরগির মাংস যে কত ভাবে রান্না করা যায় তা আপনাদের পোস্টগুলো দেখে বোঝা যায়। কেননা এই মুরগির মাংসের রেজালা আমার কাছে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। আর এই রেসিপিটি দেখে মনে হচ্ছে যে এই ভাবে মাংস রান্না করলে মাংসের স্বাদ অনেক সুন্দর হবে। আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপি তৈরির প্রত্যেকটি পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ঠিক বলেছেন মুরগির মাংস বিভিন্ন ভাবে রান্না করা যায় । এবং খেতেও আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

যেভাবে মুরগীর মাংসের রেজালা রেসিপি তৈরি করেছেন দেখেই তো লোভ লেগে গেল। ফ্রাইডেতে এমন রেসিপি হলে তো জমে যায়। ধাপে ধাপে সুন্দর করে রেসিপিটি বর্ণনা করেছেন।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আগে যখন কলকাতায় যেতাম মানে বেশ ছোটবেলার কথা বলছি তখন হয়তো সেভেন এইটে পড়তাম, চিকেন বিরিয়ানির সাথে এই রেজালা প্রথম খেয়েছিলাম কি যে লোভনীয় লেগেছিল আপু বর্ণনা করতে পারবো না। আজ আপনার রেসিপি দেখে আবারো সেই লোভটা জন্মাচ্ছে। চমৎকার লাগছে দেখতে। না জানি খেতে কতই মজাদার হয়েছিল।

 last year 

রেসিপিটি খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য।

 last year 

আমরা বাইরের খাবার যতই মজার বলি না কেন কিন্তু স্বাস্থ্যসম্মত নয়।‌ ঘরোয়া মসলা দিয়ে যদি এই ধরনের খাবার তৈরি করা হয়‌ খেতে খুবই স্বাস্থ্যকর‌ হয়। আপনার আজকের শেয়ার করা রেসিপির কালার‌ দেখে খেতে ইচ্ছে করছে। বেশ মজার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

এটা ঠিকই বলেছেন আপনি। বাহিরের খাবার যতই মজা হোক না কেন কিন্তু স্বাস্থ্যসম্মত না। ঘরের তৈরি করা খাবার গুলো খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

মজার মজার খাবার খেতে পছন্দ করে না এরকম মানুষ তো একেবারে কম রয়েছে। আমার তো মনে হয় একটাও নেই। আমরা সবাই কিন্তু মজার মজার খাবার খেতে অনেক পছন্দ করি। এ ধরনের রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে শুধু। তেমনি আপনার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে। আর ইচ্ছে করছে খেয়ে নিতে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64439.92
ETH 1802.95
USDT 1.00
SBD 0.39