হাতের তালুতে একটি সিম্পল মেহেদি ডিজাইন

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করছি। আসলে পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। যদিও আমি খুব একটা ভালো করে দিতে পারি না। তবে চেষ্টা করি। মেহেদী খুব একটা দেওয়া হয় না আমার। ঈদের সময় কমবেশি সবাই হাতে মেহেদি দেওয়ার চেষ্টা করে। এবার ঈদের আগে অনেকের হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম। তবে সবগুলো ডিজাইন ছবি তোলা হয়নি। আজকে একটা মেহেদী ডিজাইনের ছবি শেয়ার করছি। এই ডিজাইনটা আমি আমার হাতে করেছিলাম। আমি সব সময় কাবেরী মেহেদি ইউজ করি। এই মেহেদী গুলো আমার বেশ পছন্দ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

মেহেদি ডিজাইন এর সর্বশেষ ফটোগ্রাফী

20250330_165155.jpg

ধাপ-১

প্রথমে আমি হাতের তালুতে নিচের দিকে একটা চাঁদ অংকন করে নিয়েছি। চাঁদ টা চিকন করে অংকন করে নিলাম। এবার আমি সম্পূর্ণ অংশটা ভরাট করে দিয়েছি।

20250330_161900.jpg

ধাপ-২

এবার চাঁদের দুই দিকে ছোট ছোট কয়েকটা ফুল অংকন করে নিয়েছি। আর উপরের দিকে তারার মত ডিজাইন করে দিলাম।

20250330_162612.jpg

ধাপ-৩

এবার হাতের তালুর উপরের দিকে একটা কোনায় কিছুটা অংশ ডিজাইন করে নিয়েছি। প্রথমে আমি সেখানে ক্রসের মতো ডিজাইন করে নিয়েছি। এরপর অন্য পাশে ছোট ছোট পাপড়ির মতো ডিজাইন করে নিলাম।

20250330_163054.jpg

ধাপ-৪

এবার আমি এই ডিজাইনের নিচের দিকে লম্বা তিনটা লাইন দিয়ে দিলাম। লাইনগুলোর মধ্যে ডট দিয়ে ডিজাইন করে নিয়েছি। এরপর এগুলোর নিচে চাদ, তারা এবং ল্যাম্পের একটা ডিজাইন করে নিলাম।

20250330_163341.jpg

ধাপ-৫

এবার আমি আঙ্গুলের উপরের কিছুটা অংশ ভরাট করে নিয়েছি। তারপর আঙ্গুলের মাঝখানের অংশগুলোতে হালকা সিম্পল ডিজাইন করে নিলাম। বাকি খালি জায়গায় গুলোতে আরো কিছু ছোট ছোট ফুল অংকন করে ডিজাইন করে নিয়েছি।

20250330_164741.jpg

Final Look

20250330_165100.jpg

এই ছিলো আমার আজকের মেহেদি ডিজাইন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 

বাহ,দারুণ মেহেদী ডিজাইন করেছেন তো হাতে।আমারও ইচ্ছা হয় তবে করা হয়ে ওঠে না।যাইহোক আপনার হাতে সুন্দরভাবে ফুটে উঠেছে ডিজাইনটি,ধন্যবাদ আপনাকে।

 last year 

অসাধারণ! অনেকদিন পর আপনার মেহেদি ডিজাইন দেখে মনটা ভালো হয়ে গেল। আপনার কথাগুলো থেকেই বোঝা যায় আপনি যত্ন নিয়ে কাজটি করেছেন, আর সেটা আরও বেশি প্রশংসার যোগ্য কারণ আপনি নিজের হাতে ডিজাইনটি করেছেন। কাবেরী মেহেদির ব্যবহারেও নিঃসন্দেহে রঙটা খুবই দারুণ হয়েছে। এমন সুন্দর একটি শেয়ারের জন্য ধন্যবাদ

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর হয়েছে আপনার মেহেন্দি ডিজাইনটি। দেখে মনে হচ্ছে ঈদ স্পেশাল মেহেন্দি ডিজাইন। মেহেন্দি ডিজাইন খাতায় করার থেকে হাতে করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। অনেক সুন্দর একটি মেহেন্দি ডিজাইন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনার হাতের তালুতে সিম্পল মেহেদি ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। প্রকৃতির সাথে ফাইনাল আউটলুকটা দারুন হয়েছে। ধন্যবাদ।

 last year 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

মেহেদী পরতে বা কাউকে দিয়ে দিতে আমার খুবই ভালো লাগে। মেহেদী এমন একটা জিনিস যেটা দিলে মন খুশিতে ভরে যায়। আর ঈদের সময় মেহেদী পড়তে কার না ভালো লাগে। আপনিও সকলকে মেহেদী দিয়ে দিয়েছেন এবং নিজেও পড়েছেন শুনে ভালো লাগলো। আপনার হাতের খুব সুন্দর ভাবে মেহেদি দিয়েছেন আপুপিআপনার শেয়ার করার ডিজাইন টা আমার কাছে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

হাতের তালুতে একটি সিম্পল মেহেদি ডিজাইন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি যদিও সিম্পল ডিজাইন করেছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে মেহেদী ডিজাইন করেছেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।এ ধরনের মেহেদী ডিজাইন গুলো নিজের হাতে করলে দেখতে অনেক সুন্দর লাগে। সর্বোপরি ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

বাহ্ হাতের তালুতে অনেক সুন্দর একটি সিম্পল মেহেদি ডিজাইন করেছেন। মেহেদি ডিজাইন টি দেখতে খুবই দারুন লাগছে। আপনার মত আমিও মেহেদি পড়তে অনেক পছন্দ করি। এত সুন্দর একটি ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর একটি মেহেন্দি ডিজাইন আপনি তৈরি করেছেন। হাতের তালুতে মেহেন্দি করলে রঙ অনেক গারো হয়। কিন্তু হাতের ওপরে মেহেন্দি করলে হাতের তালুর তুলনায় অনেক কম রং আসে। অনেক সুন্দর করে চাঁদ তারা দিয়ে মেহেন্দিটি তৈরি করেছেন দেখতে অনেক ভালো লাগছে।

 last year (edited)

আপনি আজকে খুবই সুন্দর করে হাতের তালুতে একটি সিম্পল মেহেদি ডিজাইন আর্ট করেছেন। আপনার আর্ট করা মেহেদি ডিজাইনটি দেখে বেশ ভালো লাগলো। পুরো আর্ট টি একদম সুন্দরভাবে সম্পন্ন করেছেন। আপনার এই মেহেদি ডিজাইন আর্ট টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61240.63
ETH 1620.29
USDT 1.00
SBD 0.42