কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকে আপনাদের মাঝে রেনডম ফটোগ্রাফি শেয়ার করব। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম

1000081806.jpg

এটি হলো শসার ফুল। ফুলটি দেখতে খুবই সুন্দর। রোদের মধ্যে ছবিতে তোলায় দেখতে আরো বেশি সুন্দর লাগছে। শসা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। এবার ছাদে আমি শসা গাছ লাগিয়েছি। এখন ফুল এসেছে। আশাকরি শশাও ধরবে।

দ্বিতীয়

1000050786.jpg

আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি হল পুঁইশাকের ফুলের ফটোগ্রাফি। এখন সব পুঁইশাকের গাছেই ফুল আসছে। পুঁইশাকএর ফুল রান্না করলেও খেতে খুব ভালো লাগে আমার কাছে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে।

তৃতীয়

1000051761.jpg

এই ফটোগ্রাফিটি হল গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল বিভিন্ন জাত ও রঙের দেখা যায়। বিশেষ করে কমলা এবং হলুদ রঙের গাঁদা ফুলগুলো দেখতে বেশি ভালো লাগে। উপরের ছবির ফুলগুলো আকারে বড়। এই ফুলগুলো মূলত শীতকালে হয়ে থাকে। গাঁদা ফুল মোটামুটি সবারই পছন্দ।

চতুর্থ

1000047887.jpg

এখানে ঢেঁড়স গাছের ফটোগ্রাফি শেয়ার করলাম। ঢেঁড়স ভাজি কিংবা ভর্তা আমার খুবই পছন্দ। আর নিজেদের গাছের সবজি দিয়ে তরকারি খেতে তো আরও বেশি ভালো লাগে। ঢেঁড়স এখন আবার কমে গিয়েছে। মাঝখানে কিছুদিন অনেক ভালই ঢেঁড়স ছিল। এবার ভালোই ঢেঁড়স ধরেছিল।

পঞ্চম

1000060170.jpg

এখানে আপনাদের সাথে খুব সুন্দর একটা ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফটোগ্রাফি টাও আজকে ক্যাপচার করেছি। মূলত কয়েকদিন আগে ছাদে গিয়েছিলাম । পরে এই ফটোগ্রাফিটি করেছি। ঢেঁড়স ফুল আমার অনেক বেশি ভালো লাগে। ফুল গুলো আসলেই দারুন দেখতে।

ষষ্ঠ

1000079119.jpg

এখানে কয়েকটি ধুন্দুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই সবজিটা আমার তেমন একটা পছন্দ না। তবে গাছটাতে বেশ কয়েকটি ধুন্দুল ধরেছিল। আসলে তাজা তাজা সবজি খাওয়ার মজাটাই অন্যরকম।

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 6 months ago 

ওয়াও অসাধারন আপনি তো খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে তো অনেক ভালো লাগলো। শসা ফুলের ফটোগ্রাফি এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম।। প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63917.36
ETH 1728.42
USDT 1.00
SBD 0.44