রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটি ওয়ালমেট তৈরি শেয়ার করব। অনেকদিন পর রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজের অরিগামি তৈরি করা হয় মাঝেমধ্যে। অরিগামির কাজগুলো তাও কিছুটা সহজ তবে ওয়ালমেট তৈরি করতে অনেক বেশি সময় দরকার হয়। তাই খুব কম করা হয় এই কাজগুলো। তবে পোষ্টের ভিন্নতা আনতে মাঝে মাঝে ট্রাই করি ভিন্ন কিছু করার। তবে এখন ক্লে দিয়ে কাজগুলো একটু বেশি করা হয়। যাইহোক আজকে অনেকদিন পর এটা তৈরি করলাম। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি

1000038573.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • গ্লু
ধাপ - ১

প্রথমে আমি সাদা কাগজ দিয়ে কয়েকটা স্টিক তৈরি করে নিলাম। এবার এই পেপার স্টিক গুলো দিয়ে একটা বোর্ড তৈরি করে নিলাম।

1000038166.jpg1000038547.jpg
ধাপ - ২

এরপর আমি বোর্ড টির নিচে একটি কাগজ লাগিয়ে দিলাম।

1000038549.jpg

ধাপ - ৩

এবার গোলাপি রঙের কাগজ বর্গাকৃতির ছোট করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি। এরপর আরেকটি ভাঁজ দিয়ে দিলাম।

1000038550.jpg1000038551.jpg
ধাপ - ৪

এরপর আমি ফুলের মত পাপড়ি কেটে নিলাম। আস্তে আস্তে খুলে একটি ফুল তৈরি হয়ে যাবে।

1000038552.jpg1000038553.jpg
ধাপ - ৫

এরপর আমি লাল কাগজের একটি বৃত্ত কেটে নিলাম। তারপর আমি কোয়েলের মত কেটে নিলাম। এরপর অন্য ধরনের একটি ফুল তৈরি হয়ে গেল।

1000038554.jpg1000038555.jpg
ধাপ - ৬

এবার হলুদ রঙের কাগজ বর্গাকৃতির ছোট করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।

1000038556.jpg1000038558.jpg
ধাপ - ৭

এরপর আমি কাগজটি পাপড়ির মত কেটে নিলাম। এরকম আমি কয়েকটি তৈরি করে নিলাম।

1000038560.jpg1000038561.jpg
ধাপ - ৮

এবার আমি ফুলগুলো একটার সাথে একটা লাগিয়ে একটি গোলাপ ফুল তৈরি করে নিলাম।

1000038563.jpg1000038564.jpg
ধাপ - ৯

এভাবে আমি কয়েকটি কালারের গোলাপ ফুল তৈরি করে নিলাম। এবং আমি অন্যান্য ফুলগুলো কয়েকটি তৈরি করে নিলাম।

1000038565.jpg1000038566.jpg
ধাপ - ১০

এরপর আমি ফুলগুলো বোর্ড টির উপর লাগিয়ে দিলাম।

1000038567.jpg1000038568.jpg
ধাপ - ১১

এরপর আমি আরো কয়েকটি ফুল লাগিয়ে দিলাম।

1000038569.jpg

Final Look

1000038570.jpg

1000038571.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 8 months ago 

বাহ! দারুণ সুন্দর কিছু উপস্থাপন করেছেন আপু, আমার কাছে ওয়ালমেটটি সত্যি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ

 8 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করে যাচ্ছি কাজের ধারাবাহিকতা ধরে রাখার।

 8 months ago 

ওয়াও আপু আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করছেন। এরকম রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি আমার কাছে অনেক ভালো লাগে।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 8 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 8 months ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লেগেছে আপু।

 8 months ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62544.99
ETH 1664.38
USDT 1.00
SBD 0.42