চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু মুহূর্ত || পর্ব:- ১

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করব। কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

20240302_100616.jpg

বাংলাদেশের অন্য সব বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এগুলা সবচেয়ে বেশি বড়। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরো কিছু বিশেষত্ব রয়েছে। এগুলো হলো একমাত্র এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ট্রেন রয়েছে যেটাকে শাটল ট্রেন বলা হয়। এছাড়াও রয়েছে তাদের নিজস্ব একটি জাদুঘর। যেগুলো অন্য কোন বিশ্ববিদ্যালয়ে দেখা যায় না। উপরের এই ফটোগ্রাফিটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের "জয় বাংলা" ভাস্কর্যের ফটোগ্রাফি। এটি মূলত মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মরণে তৈরি করা।

20240302_100705.jpg

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাওয়ার উদ্দেশ্য হলো সেখানে ভর্তি পরীক্ষা দেওয়া। মার্চের ১ তারিখে আমার পরীক্ষা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ২ তারিখে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। একদিনের মধ্যে বেশ লম্বা একটা জার্নি করতে হয়েছে। এক তারিখ সকালবেলায় গাজীপুর থেকে চলে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর সেখান থেকে বিকেলে চট্টগ্রামের বাসে উঠেছিলাম। তারপর চট্টগ্রাম গিয়ে পৌঁছায় রাত ১১ঃ০০ টার দিকে। রাতে আমার খালামণিদের বাসায় ছিলাম তারপর সকালে উঠে গিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর। বিভিন্ন ধরনের ছোট বড় পাহাড়ের মাঝে ক্যাম্পাসটি। আসলে জার্নি টা অনেক বেশি হওয়ার কারণে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখা সম্ভব হয়নি।

20240302_100949.jpg

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য গুলো যেমন সুন্দর ছিল তেমন ভবনগুলোও খুব সুন্দর ছিল। প্রতিটা ভবনই বেশ বড় জায়গা নিয়ে তৈরি করা। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে ক্যাম্পাসটি। বিশেষ করে এই ক্যাম্পাসের রাস্তা গুলো অনেক বেশি সুন্দর। একপাশে বড় বড় পাহাড় এবং অন্য পাশে বিভিন্ন ভবন গুলো ছিল। উপরের এই ভবনটি CSE ডিপার্টমেন্টের ভবন।

20240302_101309.jpg

এখানে আরো একটি ভাস্কর্যের ফটোগ্রাফি করেছি। এই ভাস্কর্য টিও খুব সুন্দর ছিল। আর নিচের এই ফটোগ্রাফিটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মসজিদের ফটোগ্রাফি। মসজিদের ভবনটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। বিশেষ করে মসজিদের এই রংটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে।

20240302_102034.jpg

এখানে প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি। প্রত্যেকটা জায়গায় বেশ বড় বড় গাছ। শীতকাল যেহেতু শেষ হয়েছে তাই প্রত্যেকটা গাছের পাতা ঝরে গেছে। পরবর্তী পর্বে আরো কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করব।

20240302_102605.jpg

20240302_105357.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি বর্তমানে এইচ এস সিতে অধ্যায়নরত অবস্থায় আছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

আমাদের প্রানের ক্যাম্পাসের ফটোগ্রাফিগুলো দেখে মনটা ভরে গেলো। কত স্মৃতি এই ক্যাম্পাস ঘিরে। ঠিক বলেছেন আপু ক্যাম্পাসটা অনেক সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর। অনেক পরিবর্তন হয়েছে ক্যাম্পাসে। নতুন নতুন অনেক ডিপার্ট্মেন্ট খোলা হয়েছে। যা আমাদের সময় ছিল না। পুরানো দিনে ফিরে গেলাম আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপু ব্লগটি শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক বড়। আর এই বিশ্ববিদ্যালয় আমিও গিয়েছিলাম। আমার বড় ভাই সেখানে পড়াশোনা করেছে। সেই সুবাদে আমি ভ্রমণ করে এসেছি। ক্যাম্পাসটি অনেক সুন্দর আর এই ক্যাম্পাসের অনেক সুন্দর সুন্দর ভাস্কর্যের ফটোগ্রাফি করেছেন। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো এবং ভ্রমণ করার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গিয়ে আমার কাছেও বেশ ভালো লেগেছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি এবং সুন্দর মুহূর্ত পড়ে জানতে পারলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক অজানা কথা। প্রত্যেকটা ফটোগ্রাফির খুব সুন্দর করে বর্ণনা করেছেন বেশ ভালো লেগেছে আপু আমার কাছে। অসংখ্য ধন্যবাদ শিক্ষনীয় একটি সুন্দর ব্লগ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সম্ভবত কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছিলেন। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুন্দর কিছু দৃশ্য দেখতে পারলাম পাশাপাশি আপনার অনুভূতি পড়তে পারলাম বেশ ভালো লাগলো সুন্দর এই স্থানটা দেখতে পেরে। কৃত্তিম ভাবে গড়া ভাস্কর্য সহ আরো অনেক সুন্দর কিছু দেখার সুযোগ হলো আপনার পোষ্টের মাধ্যমে।

 2 years ago 

হ্যাঁ ঠিকই বলেছেন কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পোস্ট করেছিলাম। আজ আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিছু দৃশ্য দেখে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এক সময় এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার একটি স্বপ্ন ছিল। আপনি আজকে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের কিছু ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন জেনে খুশি হলাম। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল গুলো অনেক সুন্দর।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু সৌন্দর্য তুলে ধরেছেন হ্যাঁ ক্যাম্পাসটা পুরোপুরি প্রাকৃতিক সৌন্দর্য সাজানো। তবে ক্যাম্পাসের মসজিদের সামনে থেকে যে ফটোগ্রাফিটা করেছিলেন সেটা কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago (edited)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘোরাঘুরি করে খুবই সুন্দর কিছু মুহুর্ত উপভোগ করেছেন এবং খুব সুন্দর কিছু ফটোগ্রাফিও আমাদের মাঝে শেয়ার করেছেন৷ এই ক্যাম্পাসে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যা দেখে যেন ছোখই সারানো যাচ্ছে না৷ খুব সুন্দরভাবে আপনি সবকিছু এখানে ফুটিয়ে তুলেছেন৷ একইসাথে একের পর এক ফটোগ্রাফি যখন দেখছি তখন প্রত্যেকটি ফটোগ্রাফির প্রেমে পড়ে যাচ্ছি৷

 2 years ago 

ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য দেখছি বেশ দৌড়াদৌড়ি করছেন সাথে ঘোরাঘুরি হয়ে যাচ্ছে। চট্টগ্রাম ইউনিভার্সিটির সৌন্দর্যটা দেখছি বেশ মনোমুগ্ধকর। আপনার পোস্টটি দেখে বোঝা যাচ্ছে এখানে বেশ সুন্দর সুন্দর জায়গা আছে। তবে আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইল যাতে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কাটানো কিছু মুহূর্ত আপনি চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। একই সাথে ক্যাম্পাসের চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন যেগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। যাহোক আমি দোয়া করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটি আপনার যেন অত্যন্ত ভালো হয়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64301.72
ETH 1879.43
USDT 1.00
SBD 0.37