রেসিপি // মাছের ডিম দিয়ে তৈরি সুস্বাদু বড়া রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে মাছের ডিম দিয়ে তৈরি বড়া রেসিপি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। এই ধরনের রেসিপি গুলো সব রকম ভাবেই খাওয়া যায়। আপনারা চাইলে গরম ভাত দিয়ে খেতে পারেন, আবার চাইলে পান্তা ভাত দিয়ে ও খেতে পারেন, আবার চাইলে বিকেলের নাস্তা হিসেবে খাওয়া যায়। যেভাবে খান না কেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20230904-WA0006.jpg

IMG-20230904-WA0020.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • মাছের ডিম
  • বেসন
  • চাউলের গুড়া
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • জিরাগুড়া
  • লবণ
  • রসুন বাটা
  • ধনিয়াপাতা
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো ও
  • সয়াবিন তেল

IMG_20230904_195238.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি মাছের ডিমগুলো আলতো হাতে পানি দিয়ে ধৌত করে নিলাম। তারপর ডিমগুলোকে ভেঙে পানির সাথে মিশিয়ে নিলাম।

IMG-20230904-WA0015.jpg

IMG-20230904-WA0018.jpg

দ্বিতীয় ধাপ
  • এবার আমি এই ডিমগুলোর মধ্যে কাঁচামরিচ কুচি গুলো দিয়ে দিলাম।

IMG-20230904-WA0016.jpg

তৃতীয় ধাপ
  • তারপর দিয়ে দিলাম পেয়াজ কুচি গুলো।

IMG-20230904-WA0011.jpg

চতুর্থ ধাপ
  • এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিগুলো ও সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।

IMG-20230904-WA0013.jpg

পঞ্চম ধাপ
  • তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও জিরার গুঁড়াগুলো।

IMG-20230904-WA0012.jpg

ষষ্ঠ ধাপ
  • এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো বেসন ও চাউলের গুড়া।

IMG-20230904-WA0014.jpg

সপ্তম ধাপ
  • এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিণত রসুন বাটা। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিলাম।

IMG-20230904-WA0010.jpg

IMG-20230904-WA0003.jpg

সর্বশেষ ধাপ
  • এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। তারপর হাত দিয়ে পরিমাণ মতো করে এক এক করে গরম তেলে ছেড়ে দিলাম।

IMG-20230904-WA0005.jpg

  • তারপর এগুলোকে এপিট ওপিট করে সবগুলো এক এক করে তেলে ভেজে নিলাম।

IMG-20230904-WA0004.jpg

IMG-20230904-WA0019.jpg

IMG-20230904-WA0008.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আমি যেভাবে তৈরি করেছি আমার বিশ্বাস আপনারাও এভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

মাছের ডিম আমার খুবই পছন্দের। মাছের ডিম যেভাবে রান্না করা হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগে তবে মাছের ডিমের বড়া আমার কাছে সব থেকে বেশি ফেভারিট। আপনি খুবই সুস্বাদু করে মাছের ডিমের বড়া তৈরি করেছেন। দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মাছের ডিম দিয়ে যে বড়া তৈরি করা যায় এটি আমার জানা ছিল না। আজ আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখে নিলাম। দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালই হবে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন রেসিপিটি খেতে বেশ ভালোই হয়েছে। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

মাছের ডিমের বড়া আগে কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমি অবশ্যই বাসায় একদিন রেসিপিটা ট্রাই করবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

বাহ দারুন মজার রেসিপি শেয়ার করেছেন আপু। মাছের ডিম বড়া বানানোর এই আইডিয়া কখনো মাথায় আসেনি। আপনার রেসিপি দেখে জিভে জল চলে আসলো। আমি অবশ্যই তৈরি করার চেষ্টা করবো। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ইউনিক ও মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ এভাবে একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি খেতে আপনার কাছে ভালো লাগবে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার তৈরি রেসিপি গুলো খুবই চমৎকার হয়। তাছাড়া রেসিপির কালার গুলো আমার খুবই ভালো লাগে। মাছের ডিম দিয়ে দারুন মজার বড়া তৈরি করলেন আপনি। ঠিক বলছেন এই ধরনের বড়া গরম ভাতের সাথে খাওয়া যায়। তাছাড়া এমনি এমনিও খাওয়া যাবে সসের সাথে। আপনার উপস্থাপনা এবং পরিবেশনা দারুন ছিল।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আসলে এর আগে এ জাতীয় রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। এবারেরই একটি ইউনিক রেসিপি তৈরি করেছেন আপু। আর কালারটাও চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে মাছের ডিম দিয়ে সুস্বাদু বড়া রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ‌।

 3 years ago 

মাছের ডিম ভাজি খেতে আমি অনেক পছন্দ করি।কিন্তু কখনো মাছের ডিম দিয়ে বড়া তৈরি করে করা হয়নি। আজকেই প্রথম আপনার মাধ্যমে নতুন একটি রেসিপি শিখতে পারলাম। রেসিপিটি শিখতে পেরে আমার খুবই ভালো লাগছে।ধন্যবাদ জানাচ্ছি ইউনিক একটু রেসিপি আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখতে পেরেছেন জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

মাছের ডিম দিয়ে এভাবে কখুনো বরা বানিয়ে খাওয়া হয়নি।ডিম দিয়ে একবার শুধু নুডুলস রান্না করেছিলাম অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি টা ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

মাছের ডিম দিয়ে যে বড়া বানানো যায় এটা আমার জানা ছিল না। যাইহোক আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। সত্যি এই ধরনের বড়া গুলো দেখতে ও খেতে অনেক ভালো লাগে। একদিন অবশ্যই তৈরি করব।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

সম্ভব হলে একদিন তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39