ঈদের কেনাকাটার কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে ঈদ কেনাকাটার কিছু মুহূর্ত শেয়ার করব।

20240403_110311.jpg

20240403_111256.jpg

20240403_110244.jpg

ঈদ উপলক্ষে আমাদের এখানকার পুরো মার্কেট খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। প্রত্যেকটা ডেকোরেশন ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আমরা মার্কেটে প্রায় সকালের দিকেই গিয়েছি। কারণ সকালের দিকে ভিড় কিছুটা কম হয়। তবে মার্কেটের এসব ডেকোরেশন রাতের বেলা বেশি সুন্দর দেখা যায়। একদিন রাতের বেলায় গিয়েছিলাম দেখলাম পুরো মার্কেট এরিয়া টা ভীষণ সুন্দর দেখাচ্ছিলো লাইটিং এ। একদিনে গিয়ে সবার জন্য কেনাকাটা সম্ভব হয় না। তাই আমরা তিন দিনে গিয়ে কেনাকাটা শেষ করলাম।

20240403_111211.jpg

20240403_111230.jpg

20240403_105743.jpg

প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন প্রথমে আমার ছোট বোনের কেনাকাটা করছি। আমি, আমার ছোট বোন এবং আব্বু গিয়েছিলাম। প্রায় প্রত্যেকটা দোকান বেশ কয়েকবার ঘোরা হয়েছে তবে তেমন কিছুই পছন্দ হয়নি। কালার হলে সাইজ হয় না সাইজ হলে জামার ডিজাইন পছন্দ হয় না এমন অবস্থা। এমন অবস্থায় আসলেই ইচ্ছে করে নিজের ড্রেস নিজেই তৈরি করি। আমি এবার মার্কেট ঘুরে যা দেখলাম তেমন নতুন কোনো কালেকশন ছিল না। গত বছরের কালেকশন গুলোই বিভিন্নভাবে নতুন করে তারা বের করেছে। যেমন, একটা ড্রেসের সামান্য কিছু ডিজাইন অন্য আরেকটা ড্রেসে নিয়ে নতুন একটা ডিজাইন তৈরি করল। অনেক ঘোরাঘুরি করার পর একটা ড্রেস পছন্দ হলো। ড্রেসটা মোটামুটি ভালই গর্জিয়াস। যেহেতু ঈদ আর ছোট মানুষ তাই ঈদে একটু গর্জিয়াস না পড়লে ভালো লাগেনা।

20240407_105215.jpg

গত পরশুদিন আমার বার্থডে গিফট কিনতে গিয়েছিলাম সেদিন আব্বুর এবং আমার ছোট ভাইয়ের পাঞ্জাবি কিনা হয়েছে। উপরের ফটোগ্রাফির এই পাঞ্জাবি টা আব্বু বেশ কয়েকদিন আগে গিয়েই পছন্দ করে এসেছে। পাঞ্জাবি টা আসলেই খুব সুন্দর। সেদিন খুব বেশি ঘুরাঘুরি করতে হয়নি পাঞ্জাবি কিনতে। তবে যেহেতু সেদিন আমি জুতাও কিনেছিলাম তাই অনেকটাই সময় লেগেছে। আমার যে কোন কিছু পছন্দ হতে অনেক সময় লাগে। এই জিনিসটার জন্য আগে খুব বিরক্ত হত সবাই। তবে এখন সবাই জানে যে আমার যে কোন কিছু পছন্দ হতে খুব সময় লাগে।

20231019_111746.jpg

20231019_105243.jpg

অন্য আরেকদিন গিয়েছিলাম আমার এবং আম্মুর জামা কিনতে। সেই সাথে কিছু কসমেটিক্স কেনার জন্য। সেদিনও ভালোই সময় লেগেছে যেহেতু আমি জামা কিনতে গিয়েছিলাম। মার্কেট এর অনেক দোকান ঘোরার পরও কিছুই পছন্দ হচ্ছিল না। বিরক্ত হয়ে ভেবেছিলাম চলেই আসবো। এরপর অন্য আরেকটা দোকানে গিয়ে পছন্দ হলো। আমার ঈদ এর মেইন ড্রেস অনেক আগেই কিনা হয়েছিল। এবার জাস্ট একটা টু পিচ নিয়েছি। যার কারণে পছন্দ হতে সমস্যা হচ্ছিল। কারণ ঈদ উপলক্ষে বেশ গর্জিয়াস ড্রেস আনা হয়েছে। আর আমি খুজছিলাম একদম সিম্পল এর মধ্যে ড্রেস গুলো। নিচের ফটোগ্রাফির এই গজ কাপড়টা আম্মুর বেশ পছন্দ হয়েছিল। কাপড়টা জর্জেট তবে একদমই সফট। আর কাপড়ের উপর সম্পূর্ণটা সুতার কাজ। কাপড় টা আসলেই খুব সুন্দর ।

20240104_112819.jpg

শেষে আমার ছোট বোনের জন্য কিছু কসমেটিক কেনা হয়েছে। আর ঈদের মেহেদীও কিনে নিলাম। কারণ ঈদের আগে আরও বেশি ভিড় হবে তাই আগেই কিনে নিয়েছিলাম। এবার নেহা এবং কাবেরী মেহেদী কিনেছি। ঈদ উপলক্ষে যে মেহেদি ডিজাইনগুলো দিবো সেগুলো অবশ্যই শেয়ার করবো পরে।

IMG-20240406-WA0004.jpg

IMG-20240406-WA0003.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

ঈদের মত এত বড় একটা উৎসবে এক দিনে কেনাকাটা সম্ভব হবে না, এটাই স্বাভাবিক। তবে আপনার মত আমারও কিন্তু একই ব্যাপার আপু, কোন জিনিস পছন্দ হতে অনেকটাই সময় লাগে। যাইহোক, এটা বেশ ভালই করেছেন আপু, ঈদের আগেই সব কেনাকাটা সম্পন্ন করে ফেলেছেন আপনি।

 2 years ago 

ঠিকই বলেছেন। আমিও পছন্দ মতো একটা জিনিস নিতে চাইলে অনেক সময় লেগে যায়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

তাহলে তো দেখছি কেনাকাটা নিয়ে অনেক ব্যস্ত রয়েছেন। আসলে ঈদের আগে সবাই এই ধরনের ব্যস্ত থাকতে পছন্দ করে । অনেক কিছুই আছে পছন্দমত পাওয়া যায় না তখনই খারাপ লাগে। যেমনটা আপনার কাছে বিরক্ত করার লেগেছে। পরিবারের জন্য আত্মীয়-স্বজনের জন্য নতুন পোশাক কেনাকাটার মুহূর্তটা অনেক সুন্দর হয়। আমাদের সাথে সেটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ‌।

 2 years ago 

ঈদ উপলক্ষে আপনার কেনাকাটার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার ক্রয় করা পোশাক গুলো দেখতে বেশ সুন্দর লাগছে। বিশেষ করে পাঞ্জাবিটা দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। যাহোক ঈদের কেনাকাটা সম্পর্কে দারুণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

পাঞ্জাবিটা আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম।সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনি তো দেখছি ভালোই কেনাকাটা করেছেন সবার জন্য। বেশ কয়েকদিন মার্কেটে গিয়েছিলেন কেনাকাটা করার জন্যৃ আপনাদের কেনাকাটা দেখে অনেক ভালোই লেগেছে। এই গজ কাপড় টা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর। এরকম সফট কাপড় গুলো আমার অনেক বেশি ভালো লাগে। সিম্পলের উপর আমিও জামা নিয়েছি গর্জিয়াসটার পাশাপাশি। আর আপনার বাবা যে পাঞ্জাবিটা পছন্দ করেছে, এটা সত্যি খুব সুন্দর। আশা করছি আপনার বাবা যদি পড়ে অনেক সুন্দর লাগবে ওনাকে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঈদের কেনাকাটার কিছু মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনি তিনদিন ধরে ঈদের কেনাকাটা করেছেন ।আপনার আম্মুর শাড়িটা অনেক সুন্দর হয়েছে ।ধন্যবাদ ঈদের কেনাকাটার কিছু মুহূর্ত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন আপু ঈদের সময় একটু গর্জিয়াস কিছু না পড়লে একদমই ভালো লাগেনা। আর ছোটরা যদি একটু গর্জিয়াস ড্রেস পরে তাহলে দেখতেও ভালো লাগে। ছোট বোন এবং বাবার সাথে মার্কেটে গিয়েছেন জেনে ভালো লাগলো আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঈদের সময় মার্কেট গুলো খুবই সুন্দর করে সাজানো হয়।যা কিনা রাতে দেখতে বেশী ভালো লাগে। কিন্তু ভীড় কম হওয়ার জন্য আপনারা সকালে কেনাকাটা করতে গেলেন।আর চমৎকার কিছু অনুভূতি শেয়ার করেছেন আপু।আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ জানাই আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কেনাকাটা করার অনুভূতি পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঈদের বাকি আর মাত্র একদিন রয়েছে। এটা ভাবতেই ভালো লাগতেছে অনেক বেশি। দেখতে দেখতে সবাই কেনাকাটা করে ফেলতেছে। সবার কেনাকাটা দেখে অনেক বেশি ভালো লাগতেছে। আমরাও কয়েকদিন আগে কেনাকাটা করে ফেলেছি। আপনি তো দেখছি বেশ কয়েকবার মার্কেটে গিয়ে কেনাকাটা করেছেন সবার জন্য। তবে আপনার ঈদের মেইন জামা আগেই চলে এসেছে শুনে ভালো লাগলো। আপনাদের কেনাকাটা তাহলে শেষ। আশা করছি ঈদের দিনটা খুব ভালো কাটবে আপনাদের।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

শপিং করতে গিয়ে যদি কোনো কিছু পছন্দ না হয়,তখন খুবই মেজাজ খারাপ হয়। আপনার মতো আমারও একটু সময় লাগে জামাকাপড় পছন্দ করতে। আঙ্কেলের পাঞ্জাবি টা আসলেই খুব সুন্দর হয়েছে। এতো শপিং একদিনে করা মোটেই সম্ভব নয়। যাইহোক তিন দিনে বেশ ভালোই কেনাকাটা করেছেন আপু। এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। মেহেদি ডিজাইন দেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া, শপিং করতে গিয়ে যদি কোনো কিছু পছন্দ না হয়,তখন খুবই মেজাজ খারাপ হয়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38