কয়েকটি ফুড ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। এই ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময় ক্যাপচার করেছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। আজকে অবশ্য কিছু ফুড ফটোগ্রাফি শেয়ার করছি। ফুড ফটোগ্রাফি আমি তেমন একটা শেয়ার করি না। সব সময় প্রকৃতির সৌন্দর্য গুলোই ক্যাপচার করার চেষ্টা করি। তাই ভাবলাম ভিন্ন কিছু করি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
প্রথম
ফ্রাইড চিকেন আমার অনেক বেশি পছন্দের। তাই মাঝে মাঝেই বাসায় তৈরি করি। রেসিপিটি একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেদিনই এই ফটোগ্রাফি গুলো করেছি। দেখতে খুবই লোভনীয় লাগছিল। আর খেতেও বেশ ভালো লেগেছে। মাঝে মাঝে অন্য আরেকভাবেও ক্রিস্পি ফ্রাইড চিকেন গুলো তৈরি করি। সেগুলো খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার। তবে এই ধরনের ফ্রাইড চিকেন গুলও ভালোই লাগে।

1000042419-01.jpeg

দ্বিতীয়

1000042401-01.jpeg

তৃতীয়

এটি হচ্ছে খিচুড়ির ফটোগ্রাফি। বৃষ্টির দিনে হয়তো তৈরি করেছিলাম। ফটোগ্রাফি খুঁজতে গিয়ে দেখতে পেলাম এটি। আমার কাছে এরকম ভুনা খিচুড়ি অনেক বেশি ভালো লাগে খেতে। এটি মুরগির মাংস দিয়ে তৈরি করেছিলাম। খিচুড়ির কালার টা অনেক বেশি সুন্দর এসেছিল তাই ফটোগ্রাফি করে রেখেছি।

1000042416-01.jpeg

চতুর্থ

এটি হচ্ছে বেগুন ভাজার ফটোগ্রাফি। বৃষ্টির সময় ভুনা খিচুড়ির সাথে বেগুন ভাজা অনেক ভালো লাগে খেতে। আমাদের বাসায় মাঝে মাঝে এরকম বেগুন ভাজি করা হয়। আমাদের সবারই এটি খুব পছন্দ এবং গরম ভাতের সাথে খেতেও অনেক ভালো লাগে।

1000042407-01.jpeg

পঞ্চম

এটি হচ্ছে তালের আঁটির শাঁস এর ফটোগ্রাফি। পাকা তালের রস বের করার পর আঁটি গুলো মাটিতে ফেলে রাখলে কয়েক মাস পর সেখানে শিকড় তৈরি হয় এবং আরো কয়েক মাস পরে এর ভিতরে এই শাঁস গুলো তৈরি হয়। আমার কাছে এগুলো ভালই লাগে খেতে। আমরা এই তালের আঁটি গুলো বারান্দায় একটি বড় টবে রেখে দিয়েছিলাম। তবে এগুলোর শিকড় বের হতে প্রায় বেশ কয়েক মাস লেগে গিয়েছে।

1000042410-01.jpeg

ষষ্ঠ

এগুলো হচ্ছে পেঁয়াজুর ফটোগ্রাফি। কয়েকদিন আগে বাসায় মসুর ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করা হয়েছিল। তখন এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছি। বিকালের নাস্তা হিসেবে গরম গরম পেঁয়াজু কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমাদের বাসায় প্রায় সময় বিকেলে এই নাস্তাটি তৈরি করা হয়। খেতে সত্যিই খুব ভালো লাগে।

1000042404-01.jpeg

সপ্তম

চিংড়ি মাছ কম বেশি সবাই খুব পছন্দ করে খেতে। আমার কাছেও দারুন লাগে। যেকোনো ভাবেই রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। বেশ কিছুদিন আগে চিংড়ির মালাইকারি তৈরি করেছিলাম। তখনই ফটোগ্রাফিটি করে রেখেছি। রেসিপিটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল তাই করে নিয়েছিলাম।

1000022038-01.jpeg

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

আপনি অনেক লোভনীয় ফুডের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। আপনার ফটোগ্রাফির ফ্রেম এবং কালার গ্রেডিং বেশ ভালো লাগছে দেখতে।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

খাবার শেষ করে কমেন্ট করতে এসেছি। এসেই প্রথমে আপনার পোস্টটি চোখে ভেসে উঠলো। আপনার এই ফুড ফটোগ্রাফি গুলো দেখে লোভ সামলাতে পারছি না। আপনি শেয়ার করা ফুল ফটোগ্রাফার মধ্যে পেঁয়াজু এবং চিংড়ি মাছ রান্না এটা দেখে লোভ আরো দ্বিগুণ বেড়ে গেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর বেশ কয়েকটি ফুডের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এতগুলো খাবারের ফটোগ্রাফি একসাথে দেখে সত্যিই জিভে জল চলে এলো সকাল সকাল।
বিশেষ করে চিকেন ফ্রাই এর মধ্যে আমার সব থেকে বেশি প্রিয়।
দেখে খুবই লোভ হচ্ছে ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অত্যন্ত সুস্বাদু খাবারের বেশ কয়েকটি ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার তোলা প্রত্যেকটি খাবারের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এ ধরনের খাবারগুলো খেতে আমি অনেক পছন্দ করি। অত্যন্ত লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম । সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনি এত মজার মজার এবং লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখেই তো আমার খুব লোভ লেগে গিয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার তো ইচ্ছে করছে সবকিছুর থেকে একটু একটু নিয়ে টেস্ট করি। খাবারের ফটোগ্রাফি দেখলে এমনিতেই লোভ সামলানো যায় না একেবারে। প্রত্যেকটা খাবারের নিশ্চয়ই অনেক বেশি মজা করে খেয়েছিলেন। আমাদের মজার খাবারের ফটোগ্রাফি শেয়ার করে, লোভ লাগিয়ে দিয়ে ভালো করলেন না আপনি।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপনি অনেক মজার মজার খাবারের ফটোগ্রাফি করেছেন। এমন খাবার গুলো দেখলে সত্যি লোভ সামলানো মুশকিল। প্রতিটি খাবারের পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপু সুস্বাদু কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

খিচুড়ি আমার অনেক বেশি প্রিয়। ফুড ফটোগ্রাফি গুলো দেখে তো লাভ লাগিয়ে দিলেন আপু। চিকেন ফ্রাই গুলো দেখে যে কেউ লোভ সামলাতে পারবে না। সব মিলিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপহার দিয়েছেন। ভালো ছিলো ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সবগুলো খাবারই খুবই লোভনীয় লাগছে আপু। অনেকদিন পর তালের আটির শাঁস দেখতে পেলাম। অনেকদিন খাওয়া হয়না কবে খেয়েছিলাম মনেই পড়ছে না। যাই হোক অসংখ্য ধন্যবাদ আপু লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

লোভ লাগার মত কিছু ফুড ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব ভালো লাগলো আপু যদিও সকাল সকাল দেখেই লোভ লেগে গেলো।যাইহোক ভালো থাকুন সব সময়।

 2 years ago 

সুন্দর ও গঠন গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38