কবিতা আবৃত্তি// কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর "ও পাখি" কবিতাটির আবৃত্তি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা আবৃতি আপনাদের মাঝে শেয়ার করার। যদিও আপনাদের মত এত সুন্দর কবিতা আবৃতি করতে পারি না তবে চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। আজকে আমি যে কবিতাটি আবৃতি করব সেটি হচ্ছে কবি "নীরেন্দ্রনাথ চক্রবর্তী" এর কবিতা "ও পাখি"।
[ক্যানভা দিয়ে তৈরি]
ও পাখি
ও পাখি, তুই কেমন আছিস, ভাল কি? এই তোমাদের জিজ্ঞাসাটাই মস্ত একটা চালাকি। শূন্যে যখন মন্ত্ৰপড়া অস্ত্র হানো, তখন তোমরা ভালই জানো, আকাশটাকে লোপাট করা দারুণ দুর্বিপাকে
পাখি কেমন থাকে।
কিন্তু তোমরা সত্যি-সত্যি চালাক কি? তাও নও। নইলে বুঝতে, এই ব্যাপারটা বস্তুত দুর্বহ যেমন আমার, তেমনি তোমার পক্ষে, নীল জ্বলন্ত অনাদ্যন্ত আকাশকে তার সখ্যে বাঁধতে যে চায়, সে কি পাখি, সে কি শুধুই পাখি? খাঁচায় বসে এই কথাটাই ভাবতে থাকি।
অন্যদিকে, তুমিও জানো, সত্যি-অর্থে বাঁচার বিঘ্ন ঘটায়, তৈরি হয়নি এমন কোনো খাঁচা। দুই নয়নের অতিরিক্ত একটি যদি নয়ন জ্বালো, তবেই বুঝবে, এই না ভালর অন্ধকারেও আছি ভাল। বুঝবে, সে কোন্ মন্ত্রে নিজের চিত্তটাকে মুক্ত রাখি। মৃত্তিকাকে মেঘের সঙ্গে যুক্ত রাখি।
এ কবিতাটির মূলভাবটি অনেকটা জটিল। তারপরেও নিজে যতটুকু বুঝতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এখানে মানুষ পাখিকে প্রশ্ন করল কেমন আছো? পাখি উত্তরে বলল এই যে আমরা কেমন আছি জিজ্ঞাসা করলি এটা তোদের একটা চালাকি। আমাদের এই মুক্ত আকাশে যখন তোমরা মন্ত্র পড়া অস্ত্র দিয়ে আঘাত হানো তখন কি তোমরা একটু ও চিন্তা করো না যে পাখিগুলো কিভাবে কোথায় থাকবে কেমন থাকবে? পাখির উল্টো আরো মানুষকে প্রশ্ন করে বসলো যে তোমরা কি আসলে চালাক? যদি তোমরা চালাক হতে তাহলে অবশ্যই বুঝতে। যদি ভালো করে দেখো তাহলে বুঝবে ভালো অন্ধকারে ভালোই আছি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বাহ অনেকদিন পরে আজকেও আপনি আবার কবিতা আবৃত্তি শেয়ার করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। আপনার কবিতা আবৃত্তি অনেক ভালো লাগে আমার কাছে। আপনার পুরো আবৃত্তি শুনেছি খুব চমৎকার ভাবে আবৃত্তি শেয়ার করলেন। রবীন্দ্রনাথের কবিতা গুলো খুবই ভালো লাগে আমার কাছে। অনেক ধন্যবাদ আপু যদি প্রতি সপ্তায় একটি করে কবিতা আবৃত্তি শেয়ার করেন তাহলে আর ভাল লাগবে।
আপু,এটা তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী" এর কবিতা ছিল।রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়।
আমার কবিতা আবৃত্তি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
@isratmim আপু ,এটা তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী" এর কবিতা তাইনা।সকলের মতামতগুলো পড়ে রিপ্লাই করলে ভালো হয়।😊
কিছুদিন আগে আপনার কবিতার কভার শুনেছিলাম আপু ভালো লেগেছিল।আজকের কবিতাটি আবৃত্তি শুনেও বেশ ভালো লাগলো আপনার কণ্ঠে।শুভকামনা রইল আপনার জন্য আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক সুন্দর হয়েছে। সুন্দর ভয়েস, ভয়েসের সাথে হালকা টিউন আরো ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।
সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন। ও পাখি কবিতাটি আমি অনেক আগেই পড়েছিলাম কবিতাটি কিন্তু বেশ দারুন। এত সুন্দর ভাবে রিলিক্সগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
নীরেন্দ্রনাথ চক্রবর্তী" এর কবিতাগুলি খুবই ভালো লাগে আমার কাছে ও।আপনি সুন্দর করে আবৃত্তি করেছেন।আপনার কণ্ঠে কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো।আসলেই নিরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতার অর্থগুলি বেশ জটিল রকমের হয়ে থাকে।ধন্যবাদ আপু।
খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার বেশ ভালো লাগলো এই কবিতাটি। তবে কখনো কবিতাটি আমি আবৃত্তি করিনি বা পড়িনি। এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে তার সুযোগ হলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে এভাবে আবৃত্তি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।