ক্লে দিয়ে ডরিমন তৈরি

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে একটা ডরিমন তৈরি করে শেয়ার করছি। ছোটবেলায় এই ডোরেমন কার্টুন টা খুব পছন্দের একটা কার্টুন ছিল। আমি চেষ্টা করেছি ক্লে দিয়ে ডরিমনের খুব সুন্দর একটা শোপিস তৈরি করার। তবে এটা দেখতে সিম্পল মনে হল তৈরি করতে একটু সময় লেগেছে এবং ঝামেলা হয়েছে। কোন কিছুর একুরেট শেপ দেওয়াটা অনেক কষ্টের। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।

ডরিমনের সর্বশেষ ফটোগ্রাফি

1000051598.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ক্লে
ধাপ - ১

প্রথমে আমি নীল রঙের একটু ক্লে নিয়ে নিলাম।

1000051576.jpg

ধাপ - ২

এবার প্রথমে একটা টুকরো কে একটু গোল করে তৈরি করে দিলাম এবং অন্য একটা ক্লের টুকরো একটু লম্বা করে তৈরি করে নিয়েছি। তারপর সেগুলোকে নিচে দেখানো ছবির মত করে জোড়া লাগিয়ে দিব।

1000051577.jpg

ধাপ - ৩

এবার পায়ের সেপ টুকু করার জন্য আমি মাঝখানের অংশটা একটু করে কেটে দুটো পা তৈরি করে নিলাম।

1000051578.jpg

ধাপ - ৪

এবার ডোরেমনের উপরের সাদা অংশটুকু তৈরি করে নিয়েছি সাদা রংয়ের ক্লে দিয়ে।

1000051580.jpg

ধাপ - ৫

লাল এবং হলুদ রঙের ক্লে দিয়ে গলার রিং বেল্টটা তৈরি করে নিয়েছি।

1000051581.jpg

ধাপ - ৬

এরপর চোখ তৈরি করে নিলাম এবং হাত-পায়ে সাদা রঙের ক্লে দিয়ে ডিজাইন করে নিলাম।

1000051586.jpg

ধাপ - ৭

এবার ঠোঁটের অংশটুকুতে লাল রং বসিয়ে দিলাম এবং জেল পেনের সাহায্যে বিড়ালের মুখের অংশটুকু আর্ট করে নিলাম। এভাবেই তৈরি হয়ে গেল আজকের ডরিমন এর শোপিস।

1000051598.jpg

Final Look

1000051595.jpg

1000051596.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 9 months ago 

ডরিমন অনেক সুন্দর হয়ে থাকে । এটিকে আমি অনেক বেশি পছন্দ করি৷ আর আজকে যেভাবে আপনি ক্লে দিয়ে এত চমৎকারভাবে ডরিমন তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এটি তৈরি করার ধাপগুলো যেভাবে আপনি একের পর এক চমৎকার ভাবে শেয়ার করেছেন তার পাশাপাশি এখানে এই ডরিমন যখন শেষ পর্যন্ত আপনি শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42