সূর্যমুখী ফুলের বাগানে কাটানো কিছু মুহূর্ত পর্ব:-১

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছে। কয়েকদিন আগে আমি একটি সূর্যমুখী বাগানে ঘুরতে গিয়েছিলাম। আসলে সামনাসামনি সূর্যমুখী ফুল এর আগে কখনো দেখিনি। হটাৎ একদিন আমার কিছু ফ্রেন্ড এর কাছ থেকে শুনলাম আমাদের এদিকেই নাকি সূর্যমুখী বাগান রয়েছে। কথাটি শোনার কয়েকদিন পরে আমি সেখানে গেলাম। যদিও প্রায় ১০/১২ দিন আগেই গিয়েছিলাম। যেহেতু আগে শেয়ার করা হয়নি তাই সেদিনের মুহূর্ত গুলো আজকে শেয়ার করছি। আমরা সেদিন দুটি সূর্যমুখী ফুলের বাগানে গিয়েছিলাম। আজকের পর্বে একটি বাগানের ফটোগ্রাফি গুলো শেয়ার করছি।
প্রথম

ছবিতে যতটুকু না সুন্দর লাগছে তার চেয়ে অনেক বেশি সুন্দর লেগেছিল সামনাসামনি। শহরে এ ধরনের জায়গাগুলো খুঁজে পাওয়া বেশ কঠিন। বাগান গুলোতে কিন্তু সূর্যমুখী ফুল চাষ করা হয়েছে শুধুমাত্র গবেষণা করার জন্য। কারণ আমরা যে জায়গাতে গিয়েছিলাম সেগুলো কৃষি মন্ত্রণালয়ের অধীনে চলে। সবকিছু উন্নত জাত আবিষ্কার এবং গবেষণা করা হয়।

IMG-20230224-WA0016.jpg

দ্বিতীয়

সেখানে মূলত তিনটি বাগান ছিল। বাগান গুলো বেশ বড় ছিল। আমরা মাত্র দুটিতে গিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম প্রায় দুপুরের আগে। কারণ ওই টাইমে সূর্যটা একদম মাথার উপর থাকে আর ফুলগুলো খুব সুন্দর ভাবে ফুটে থাকে। সূর্য হেলে পড়ার পরে কিন্তু ফুলগুলোও আস্তে আস্তে হেলে পরে। ফুলের এই বিষয়টা আমার কাছে বেশ আকর্ষণীয় লাগে।

IMG-20230225-WA0000.jpg

তৃতীয়

সূর্যমুখী ফুলটা আমার কাছে ভালোই লাগে। ছোটবেলা থেকেই নামটাও বেশ আকর্ষণীয় লাগে আমার কাছে। চারপাশে হলুদ রঙের পাপড়ি। দূর থেকে দেখে সূর্যের মতোই মনে হয়।

IMG-20230224-WA0015.jpg

চতুর্থ

IMG-20230224-WA0020.jpg

পঞ্চম

যতটুকুই চোখ যায় সবটুকুতেই সূর্যমুখী ফুল দেখা যাচ্ছে। আসলে এরকম একটি পরিবেশ আমাদের মন ভালো করার জন্য যথেষ্ট।

IMG-20230224-WA0017.jpg

ষষ্ঠ

IMG-20230224-WA0018.jpg

সপ্তম

সূর্যমুখী ফুল থেকে মধু সংগ্রহ করার বিষয়টা ক্যাপচার করার চেষ্টা করেছি। ফুলের বাগানে যেরকম ফুল ছিল তার চেয়ে অনেক বেশি ছিল মৌমাছি। যদিও এই মৌমাছিগুলো কোন ক্ষতি করে না।

IMG-20230224-WA0019.jpg

IMG-20230212-WA0009.jpg

Location

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঠিক বলেছেন আপু শহরে আসলেই এই ধরনের বাগান খুঁজে পাওয়া মুশকিল। সূর্যমুখী ফুলের বাগান আমার কাছেও ভীষণ ভালো লাগে। কিন্তু আপু আপনার পোস্টে লেখার পরিমাণটা আরেকটু বেশি হলে ভালো হতো। এমনিতে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। দেখতেছি অনেক বড় বাগান। তাদের আবার তিনটা বাগান রয়েছে। তার মধ্যে আপনারা দুইটা তে গিয়েছেন শুনে ভালো লাগলো। আমার কাছেও উপভোগ করতে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

চেষ্টা করব পোস্টে একটু বেশি পরিমাণ লেখার জন্য। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সূর্যমুখী ফুল সামনাসামনি আমিও দেখেছিলাম একবার। ভীষণ ভালো লেগেছিল। আসলে এরকম দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। যেখানে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় সেখানে লোকসমাগম বেশি হয়ে যায়। সবাই সেখানে ঘুরতে যায়। আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। দারুন ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন এবং অনেক সুন্দর সময় কাটিয়েছেন।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুশি হলাম। ঠিকই বলেছেন যেখানে এরকম দৃশ্য দেখা যায় সেখানে লোকসমাগম বেশি হয়ে থাকে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

সূর্যমুখী ফুলের ছবিগুলো জাষ্ট দূরদান্ত লেগেছে আমার কাছে। ফুলগুলো চমৎকার ফুটেছে, আর সৌন্দর্য চোখ ধাঁধানো। সূর্য হেলে পরার সাথে সাথে ফুলগুলো হেলে পরে, এটা কিন্তু দারুন একটি ব্যাপার। পোস্টটি কিন্তু দারুন সাজিয়েছেন।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ফুল ছবিতে দেখতে যতটা ভালো লাগে বাস্তবে দেখলে তার থেকে আরও দ্বিগুণ মনটা ভরে ওঠে। সেরকম তিনটি সূর্যমুখী ফুলের বাগানের কথা বলেছেন ।তার ভিতরে দুইটি বাগান ঘুরে দেখেছে। বাগান গুলো দেখেও ভালো লাগলো এবং ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর আসছে। ধন্যবাদ আপু সুন্দর একটি সূর্যমুখী ফুলের বাগানে কিছুক্ষণ সময় কাটানো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন ছবি থেকে বাস্তবে দেখতে ফুলগুলো আরো বেশি ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে বাগানে ঘুরতে । আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago (edited)

আজ অনেকদিন পর আপনার পোস্টের মাধ্যমে সূর্যমুখী ফুলের সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপু। সূর্যমুখী ফুল আমার কাছে অনেক ভালো লাগে। সূর্যমুখী ফুলের বাগানে বেড়াতে গিয়েছেন দেখে সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে বেড়াতে যাওয়ার এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago (edited)

সূর্যমুখী বাগান দেখেই আমার ইচ্ছে করছে এখনই ছুটে চলে যাই। ঠিক বলেছেন শহরে এই ধরনের বাগান গুলো দেখাই যায় না। যেহেতু আপনি বলছেন এটি গবেষণা করার জন্য চাষ করা হয়েছে তাই বোঝা যাচ্ছে বাগানটি নিশ্চয়ই অনেক বড়। ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছে, ইশ আমি যদি সেখানে যেতে পারতাম। ফুল ধরে আপনি অনেক সুন্দর একটি ছবি তুলেছেন।

 3 years ago 

এই ফুলগুলো গবেষণার জন্যই চাষ করা হয়েছে। আর বাগান ও অনেক বড় ছিল। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সূর্য মুখী ফুলের বাগানটি সত্যি ই খুব সুন্দর লাগলো আপু।আপনি খুব সুন্দর মূহুর্ত কাটিয়েছেন আশাকরি। আমারই তো ইচ্ছে করছে ছুটে আসি। 🏃‍♀️ অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন, ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক শুভকামনা।

 3 years ago 

সূর্যমুখী বাগানে অনেক আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছে। ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

সূর্যকে কেন্দ্র করে এই সূর্যমুখী ফুলগুলো ফুটন্ত অবস্থায় থাকে, তারপর সূর্য যখন অস্ত যায় তখন সূর্যমুখী ফুলগুলো নেতিয়ে যায়। তবে বিশেষ করে সূর্যমুখী ফুলের বাগানে একসাথে এতগুলো ফুল দেখতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া আমি অনেকবারই সূর্যমুখী ফুলের বাগানে গিয়েছিলাম। এমন অনেকগুলো ফটোগ্রাফি করেছি, এর মধ্য থেকে কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছিলাম। আর যেহেতু এগুলো গবেষণা করার জন্যই রোপন করা হয়েছে সেই হিসেবে ভিন্ন ভিন্ন জাত পাওয়া যাবে।যাই হোক ফটোগ্রাফি গুলা আমাদের মাঝে শেয়ার করার মাধ্যমে আমরা অনেক সুন্দর ফুলের ছবি দেখতে পেলাম।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আমার মন্তব্যের গোছানো একটি ফিডব্যাক দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64428.11
ETH 1880.16
USDT 1.00
SBD 0.37