রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটি ওয়ালমেট তৈরি শেয়ার করব। অনেকদিন পর রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজের অরিগামি তৈরি করা হয় মাঝেমধ্যে। অরিগামির কাজগুলো তাও কিছুটা সহজ তবে ওয়ালমেট তৈরি করতে অনেক বেশি সময় দরকার হয়। তাই খুব কম করা হয় এই কাজগুলো। তবে পোষ্টের ভিন্নতা আনতে মাঝে মাঝে ট্রাই করি ভিন্ন কিছু করার। তবে এখন ক্লে দিয়ে কাজগুলো একটু বেশি করা হয়। যাইহোক আজকে অনেকদিন পর এটা তৈরি করলাম। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি

1000038205.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • গ্লু
ধাপ - ১

প্রথমে আমি সাদা কাগজ দিয়ে কয়েকটা স্টিক তৈরি করে নিলাম। এবার এই পেপার স্টিক গুলো দিয়ে একটা বোর্ড তৈরি করে নিলাম।

1000038166.jpg1000038167.jpg
ধাপ - ২

এবার আমি সবুজ কালার পেপার দিয়ে কয়েকটা পাতা ডিজাইন করে কেটে নিলাম।

1000038168.jpg1000038169.jpg
ধাপ - ৩

এভাবে আমি তিন ধরনের পাতা কেটে নিয়েছি।

1000038174.jpg

ধাপ - ৪

এবার লাল রঙের কাগজ বর্গাকৃতির ছোট করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।

1000038175.jpg1000038176.jpg
ধাপ - ৫

এরপর কাগজটা আবারও কয়েকবার মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি এবং পরে ভাঁজ করা অবস্থায় পাপড়ির মত করে কেটে নিলাম।

1000038179.jpg1000038182.jpg
ধাপ - ৬

ভাঁজ টা খুললে একটা ফুলের মত দেখা যাবে। এভাবে আমি বেশ কয়েকটা ফুল তৈরি করে নিয়েছি।

1000038183.jpg1000038184.jpg
ধাপ - ৭

এবার প্রত্যেকটা ফুল থেকে একটা দুটো করে পাপড়ি কেটে নিলাম। তারপর এগুলোকে বিভিন্ন সাইজে আবারো গোল করে নিয়েছি। এভাবে বিভিন্ন সাইজের ফুলের কলি তৈরি করে নিয়েছি।

1000038185.jpg1000038186.jpg
ধাপ - ৮

তারপর বড় ফুল থেকে আস্তে আস্তে ছোট ফুলগুলো সাজিয়ে একটা গোলাপ ফুল তৈরি করে নিয়েছি।

1000038187.jpg

ধাপ - ৯

এবার স্টিক দিয়ে তৈরি করা বোর্ডের উপর গোলাপ ফুল তিনটা বসিয়ে দিলাম। এর আশেপাশে পাতা গুলো সাজিয়ে নিয়েছি। এভাবে ওয়ালমেট তৈরি করে নিলাম।

1000038188.jpg

Final Look

1000038196.jpg

1000038202.jpg

1000038203.jpg

1000038204.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন।ওয়ালমেটের ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে! রঙিন কাগজের কম্বিনেশন এবং প্যাটার্নগুলো চোখে পড়ার মতো। আপনার সৃজনশীলতার জন্য অভিনন্দন।আপনার কাজ দেখে আমারও রঙিন কাগজ দিয়ে ক্রাফট করতে ইচ্ছা করছে! আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ওয়াও রঙিন কাগজ ব্যবহার করে দারুণ একটি ওয়ালমেট তৈরি করছেন আপু। আপনার তৈরি করা ওয়ালমেট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার ওয়ালমেট তৈরি করা আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

মন ভরে যাওয়ার মত একটা ডাই প্রজেক্ট তৈরি করলেন তো আপনি। অনেক সুন্দর দেখতে লাগছে এই ডাই প্রজেক্টটা। আমি তো দেখে মুগ্ধ হলাম। কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর লাগছে। সুন্দর কালার চয়েজ করলে ডাই গুলোর কালার আরো অনেক বেশি আকর্ষণীয় লাগে। আর তেমনই এটাও খুব আকর্ষণীয় লাগছে। অনেক সুন্দর হয়েছে পুরোটা।

 last year 

আমরা মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বেশ সুন্দর বানিয়েছেন ওয়ালমেটটি। আর এটা একেবারেই ঠিক বলেছেন এ ধরনের ডাই পোস্ট করতে বেশ সময় লাগে। তবে সময় লাগলেই যখন মনের মতো হয় তখন বেশ ভালো লাগে। সময় নিয়ে বানিয়েছেন বলেই ওয়ালমেটটি দেখতে বেশ সুন্দর হয়েছে।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে আরো উৎসাহিত করার জন্যে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ওয়াও দারুন ভাবে এটা তৈরি করেছেন তো আপনি। আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে।এই ধরনের কাজ গুলো আমি সব সময় পছন্দ করি। এটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আমার কাছে। আপনার কাজ গুলো সব সময় দেখার অপেক্ষায় থাকলাম। এটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আসল কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আপনি খুব সুন্দর দক্ষতার সাথে ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

ওয়াও আপু আপনার তৈরি করার রঙিন কাগজের এই ওয়ালমেট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।এরকম রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেট গুলো দেখতে অনেক ভালো লাগে। এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্যটা একটু বৃদ্ধি পায়।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 last year 

সবসময় আপনার কাছ থেকে একেবারে অসাধারণ কিছু ওয়ালমেট দেখে আসছি৷ আজকেও যেভাবে আপনি এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনার কাছ থেকে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগলো৷ একইসাথে এখানে এত সুন্দর ভাবে যখন আপনি এটি তৈরি করেছেন তার মধ্যে আপনি ধাপে ধাপে সবকিছু খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ শেষ পর্যন্ত এটিকে অনেক সুন্দর দেখা যাচ্ছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59524.83
ETH 1569.75
USDT 1.00
SBD 0.42