পারকি সমুদ্র সৈকত - চট্টগ্রাম // পর্ব -১steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করব। চট্টগ্রাম গিয়েছিলাম এই দুর্গাপূজোর সময়। এর আগেও চট্টগ্রাম ভ্রমণের বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেছিলাম। সেগুলো ছিল সানসেট পয়েন্ট, হিল ভিউ পার্ক, জাম্বুরি পার্ক এবং কর্ণফুলী নদী পার হওয়ার কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম। আমি বলেছিলাম কর্ণফুলী নদীর পার হওয়ার একটি বিশেষ কারণ রয়েছে। আর বিশেষ কারণটি হচ্ছে এই সুন্দর জায়গাটিতে যাওয়া। আজকে আমি আপনাদের সাথে যে জায়গাটি সম্পর্কে শেয়ার করব সেটি হচ্ছে পারকি সমুদ্র সৈকত। আসলে পোস্টটি আমার আরো আগেই করার ইচ্ছা ছিল। কিন্তু আমি সবসময় চেষ্টা করি পোস্টে ভেরিয়েশন আনার। অন্যান্য পোস্ট করতে করতে আমি এটির কথা ভুলেই গিয়েছিলাম। পরে আজকে যখন ফটোগ্রাফি পোস্ট খুজতে গেলাম তখন আমি এই ফটোগ্রাফি গুলো দেখে আমার মনে পড়ে যে আমি এই পোস্টটি করিনি। পরে কিছুক্ষণ ভাবলাম করবো নাকি বাদ দিব। তারপর ডিসিশন নিলাম যে, না করেই দেই। যাই হোক, আশা করছি আমার আজকের পোস্ট আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি।
প্রথম

সমুদ্র আমার খুব পছন্দের জায়গা। আর সমুদ্র পছন্দ করে না এমন মানুষ আছে কিনা আমার জানা নেই। আসলে সমুদ্রের দিকে তাকালেই মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আট বছর আগে একবার যখন চট্টগ্রাম গিয়েছিলাম তখন পতেঙ্গা সমুদ্র সৈকত গিয়েছিলাম। তাই ভাবলাম অন্য কোথাও যাবো এবার। তারপর যখন এই জায়গার কথা শুনলাম তখন আমি ভাবিনি যে জায়গা টা এতটা সুন্দর হবে। প্রথমে গেলেই এই দৃশ্যটাই চোখে পড়ে। আমি তো আব্বু আম্মুকে বলছিলাম, আরে এটা তো পুরাই কক্সবাজার 😁। আর জায়গাটাতে তেমন একটা ভিড় হয় না তাই একটু শান্তি ভাবে ঘোরা যায়।

20221005_152851027.jpg

দ্বিতীয়

আমাদের পরিবার আর আমার ফুফুর পরিবার সহ আমরা সেখানে গিয়েছিলাম। বলতে গেলে ছোট বড় সহ দশজন। আসলে সবাই মিলে কোন জায়গায় যাওয়ার মজাটাই আলাদা। আমরা প্রায় তিনটার দিকে সেখানে পৌছাই। টাইমিংটা একদম পারফেক্ট ছিল। তারপর সবাই মিলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম।

20221005_153349954.jpg

তৃতীয়

সমুদ্র দেখে আর কতক্ষণই না হাটাহাটি করা যায়। আমার কাজিন রা আর আমার ভাই বোন সব এক সাথে সমুদ্রের পানিতে নেমে গেলো। বলতে গেলে ওদের আনন্দ দেখে আমার হিংসা হচ্ছিল একটু😜। তারপর আর নিজেকে আটকাতে পারলাম না সমুদ্রে নেমেই গেলাম। যেহেতু মানুষ কম তাই হয়তো সুযোগ টা পেয়েছি। কক্সবাজার গেলে এই সুযোগ একদমই পেতাম না আমি। প্রায় ৩ ঘণ্টার মত সমুদ্রের পানিতেই ছিলাম। ওইখানে ওয়াশরুমের ব্যাবস্থা টা বেশ ভালো লেগেছে আমার কাছে।

20221005_153627990.jpg

চতুর্থ

জায়গা টা এতো সুন্দর যে আপনার মনেই হবে না এটা কক্সবাজার না। চারপাশের পরিবেশটা খুবই নিরিবিলি। আর সেদিনের ওয়েদার টা খুব ভালো ছিল। ফটোগ্রাফী দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।

20221005_154701480.jpg

পঞ্চম

20221005_154710279.jpg

ষষ্ঠ

20221005_154747722.jpg

সপ্তম

দূরে নীল আকাশে সাদা মেঘের সাথে সবুজ প্রকৃতি যেন একসাথ হয়ে গিয়েছে। সেদিন আকাশটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে।

20221005_154752522.jpg

অষ্টম

সূর্যাস্তের পরে ফটোগ্রাফী টি করেছিলাম। সূর্যাস্তের পরে ফটোগ্রাফী গুলো আমি পরিবর্তী পর্বে শেয়ার করবো। সমুদ্রে সূর্যাস্ত কতো টা সুন্দর এটা তো সবাই জানেন। সূর্যাস্তের সময় আবার ভিড় টা বেড়ে গিয়েছিল কিছুটা।

20221005_174123426.jpg

Location

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  

সমুদ্র সৈকত সব থেকে আকর্ষণীয় লাগে যখন সূর্য উদয় হয় বা সূর্য অস্ত যায়। তবে ওগুলো তো আপনি আগামী পর্বে শেয়ার করবেন। তবে আজকের ফটোগ্রাফি গুলোও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আমি নিজেও সমুদ্র সৈকতে গিয়ে ফাঁকা জায়গা খুঁজি। সমুদ্র সৈকতে গিয়ে ভিড় আমার একদমই ভালো লাগেনা।আর পরিবারের সাথে গেলে তো আলাদা রকম মজা হয়। তবে আমি কিন্তু সমুদ্রের জলে নামতে খুব ভয় পাই।

 3 years ago 

ঠিকই বলেছেন সমুদ্র সৈকতে সূর্য উদয় এবং সূর্যাস্ত দুটোই আমার কাছে ভালো লাগে। সমুদ্র সৈকতে ফাঁকা জায়গা ঘুরাঘুরি করতে খুবই ভালো লাগে। আর পরিবারের একসাথে সবাই গেলে সেখানে আরো বেশি মজা পাই। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সত্যিই আপু জায়গাটা বেশ সুন্দর । আমিও গিয়েছিলাম। নিরিবিলি শান্ত ভীড়বাট্টা কম ঘুরে আনন্দ পাওয়া যায়। আপনার তোলা ছবিগুলো বেশ ঝকঝকে ও পরিস্কার। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন এরকম জায়গায় ঘুরে আনন্দ পাওয়া যায়। চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

পরিবারের সবাই মিলে ঘুরতে গেলে অনেক ভাল লাগে। অনেক বেশি মজা পাওয়া যায়, যা একা গেলে হয় না। পতেঙ্গা আমিও গিয়েছিলাম,আমার বেশ ভাল লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। সেখানে ভীড় কমই হয় কিন্তু বিকেলের দিকে ভীড় হয় অনেক। আপনি শেষ পর্যন্ত পানিতে নেমেই গেলেন। খুব ভালো ই আনন্দ উপভোগ করেছেন।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

সত্যি বলেছেন শেষ পর্যন্ত পানিতে নেমে গেলাম। না নেমে আর থাকতে পারলাম না। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়েই গিয়েছেন। তবে কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে আপনার পানিতে নামা হবে না কেন সেটা বুঝলাম না আপু? আব্বু আম্মু কি নামতে দেবে না নাকি? যাই হোক আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম সেখানে কয়েকদিন ছিলাম। আর আমার হাজবেন্ড সহ একদিন পানিতে নেমেছিলাম। অনেকক্ষণ ছিলাম সমুদ্রের পানিতে। যদিও কর্ণফুলী নদী পার হয়ে আমার মামার বাসায় গিয়েছিলাম কিন্তু পারকি সমুদ্র সৈকতে যাওয়া হয়নি। সামনে যদি কখনো চট্টগ্রাম যাই তখন সেখানে যাওয়ার চেষ্টা করব। খুব ভালো লাগলো আপু আপনার পোস্টটি পড়ে। সেখানে যাওয়ার ইচ্ছা জাগলো।

 3 years ago 

নামতে তো দিবে আর নামার ইচ্ছাও আছে। কিন্তু সেখানে লোকজনের ভিড় তো বেশি থাকে যার কারণে নামা টা তেমন একটা পছন্দ না আমার। তারপরও কখনো গেলে চেষ্টা করবো নামার জন্য। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সমুদ্র সৈকতের ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আমি সমুদ্রের পাড়ে বসে আছি। আপনার ফটোগ্রাফি দেখে ইচ্ছে করছে একবার ঘুরতে যেতে। এর আগে কখনো যাওয়া হয়নি। তাই ইচ্ছে টা আরো দিগুন হয়ে উঠেছে। যেহেতু সমুদ্র সৈকতের পাড়ে যাওয়া হয়নি আপনার ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগছে। আর এরকম সুন্দর জায়গায় পরিবার এবং আত্মীয়-স্বজন নিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপু

 3 years ago 

সম্ভব হলে একবার গিয়ে ঘুরে আসবেন । আশা করি আপনার কাছে ভালো লাগবে। আর পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসার মজাটাই আলাদা। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

আসলে পরিবার কিংবা আত্নীয় স্বজন নিয়ে ঘুড়ার মজাই আলাদা।এর আগে দুর্গাপূজায় আপনার চট্টগ্রামে ঘুড়াতে যাওয়ার পোস্ট দেখেছিলাম।চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এর নাম শুনেছি, কিন্তু কখনও যাওয়া হয়নি।আসলেও ছবিগুলো দেখেই মনে হচ্ছে জায়গাটা বেশ সুন্দর, মানুষ কম থাকার কারনে বেশ,ভালোই উপভোগ করেছেন মনে হচ্ছে। সমুদ্রে যাবেন আর পানিতে নামবেন তা কি করে হয়,তাই না।ভালো সময়ে গিয়েছেন। ভালো লাগলো। ধন্যবাদ

 3 years ago 

ঠিকই বলেছেন মানুষজন কম থাকায় আমরা অনেক আনন্দ উপভোগ করেছে। আর জায়গাটা বেশ সুন্দর পানিতেও নেমে খুব মজা করেছি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

পারকি সমুদ্র সৈকত জায়গাটা তো দারুণ। এটা এখনো কী কীভাবে এতটা জনশূণ‍্য থাকে সেটা ভাববার বিষয়। টানা তিনঘন্টা সমুদ্রের পানিতে ছিলেন বাহ বেশ দারুণ বলতেই হয়। এবং জায়গাটা আপনার ছবিতে দেখেই আমার ভালো লেগেছে। কী সুন্দর প্রকৃতি।।

 3 years ago 

বিকেল বেলা ভিড় একটু বেশি থাকে। কিন্তু আমরা সেখানে প্রায় তিনটার দিকে পৌঁছে গিয়েছিলাম এর জন্য ভিড় একটু কম ছিল। আর মানুষজন কম যেখানে একটু পাকা জায়গা ছিল আমরা সবাই ওখানে ই নেমে আনন্দ উপভোগ করেছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমার মনে হয় সমুদ্র পছন্দ করার মতই একটি জায়গা। সমুদ্র পছন্দ করে না এমন মানুষ হারিকেন দিয়ে খোজেঁ পাবেন বলে আমার মনে হয় না। সমুদ্রের দিকে তাকালে আর সমুদ্রের সেই বিশাল বাঘের ডাক শুনলে যেন নিজের মনটাই সমুদ্রের মত হয়ে যায়। ভাল লাগলো আপনাদের পরিবারের দশ জন সদস্য মিলে চট্রগ্রামের পারকি সমুদ্র সৈকতের ভ্রমনের কথাগুলো পড়ে । আর ফটোগ্রাফি দেখে তো মনে হচ্ছে এখনই চলে যাই।

 3 years ago 

সত্যি বলেছেন সমুদ্র পছন্দ করেনা এমন লোক খুজে পাওয়া যাবে না। কয়েকবার যাওয়া হয়েছে, গেলে আমার খুবই ভালো লাগে সেখান থেকে আসতে মন চায় না। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সত্যি বলেছেন সমুদ্র পছন্দ করেনা এমন লোক খুজে পাওয়া যাবে না। কয়েকবার যাওয়া হয়েছে, গেলে আমার খুবই ভালো লাগে সেখান থেকে আসতে মন চায় না। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 
আপনার আগের পোস্ট পড়ে অনেক কৌতূহল জেগেছিল নদী পার হয়ে কোথায় যাচ্ছেন। নদী পার হয়ে অনেক সুন্দর একটি জায়গায় গিয়েছেন। পারকি সমুদ্র সৈকত অনেক সুন্দর জায়গা। আমার ও সমুদ্র অনেক ভাল লাগে । আপনার তোলা ছবিগুলো জাস্ট অসাধারণ লাগছে। সমুদ্রের পাড়ে গেলে সত্যিই অন্য রকম অনুভূতি কাজ করে । বিশাল আকাশ আর বিশাল নদীর প্রতিটি ছবি দেখার মত। ধন্যবাদ আপু।
 3 years ago 

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন পারকি সমুদ্র সৈকত অনেক সুন্দর জায়গা। সমুদ্র সৈকতে গেলে অন্যরকম এক অনুভূতি হয়। যা আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60924.48
ETH 1580.88
USDT 1.00
SBD 0.47