ক্লে দিয়ে তৈরি সিম্পল একটি ওয়ালমেট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করছি। যদিও এটা খুব সিম্পল। তবে আমার কাছে সিম্পল জিনিস গুলোই ভালো লাগে। ক্লে দিয়ে তৈরি যেকোনো জিনিস আমার বেশ ভালো লাগে। এই ওয়ালম্যাট টা আমি রঙিন কাগজের উপর করেছি। চেষ্টা করেছি কালার কম্বিনেশনটা ঠিক রাখার ।আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।
ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি
- ক্লে
- রঙিন কাগজ
তবে আমি কালো রঙের কাগজ গোল করে কেটে নিলাম।
এরপর আইসক্রিমের ডিজাইন করে কার্ডবোর্ড কাগজের উপর লাগিয়ে দিলাম।
এরপর কমলা হলুদ এবং নীল কালারের ক্লে গোল গোল করে আইসক্রিমের উপর বসিয়ে দিলাম।
এরপর এগুলোর উপরে সাদা কালার ক্লে দিয়ে আইসক্রিমের উপর ক্রিম তৈরি করে নিয়েছি।
এরপর গোলাপী এবং লাল কালারের ছোট ছোট গোল করে আইসক্রিমের উপর ছিটিয়ে দিলাম।
এরকম করে আমি আরেকটা আইসক্রিম ক্লে দিয়ে তৈরি করে নিয়েছি।
ধন্যবাদান্তে
@isratmim
আপু আপনি ক্লে ব্যবহার করে দারুণ একটি ওয়ালমেট তৈরি করছেন।আপনার তৈরি করা ওয়ালমেট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আমার ওয়ালমেট তৈরি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
বাহ্! ক্লে এবং রঙিন কাগজ দিয়ে তো দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। বেশ ভালো লাগলো ওয়ালমেটটি দেখে। ওয়ালমেট তৈরি করতে আমারও খুব ভালো লাগে। যাইহোক এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।