কয়েকটি রেনডম ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকে আপনাদের মাঝে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।

প্রথম

20250216_134313.jpg

সর্বপ্রথম আপনাদের সাথে একটা ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। ডালিয়া ফুল প্রায় সারা বছরই দেখা যায়। আর এগুলো বিভিন্ন কালারের দেখা যায়। এটা লাল রঙের এবং মাঝখানে সাদা পাপড়ি থাকে। এটাতে অল্প কয়েকটা সাদা পাপড়ি রয়েছে তবে ফুলগুলো যখন আরো অনেক বড় হবে তখন সাদা পাপড়ি আরও বেশি দেখা যায়। উপরে একটা মৌমাছিও ছিল যেটা দেখতে আরো বেশি ভালো লাগছে।

দ্বিতীয়

20250126_163612.jpg

এটা হচ্ছে সাদা কসমস ফুলের ফটোগ্রাফি। কসমস ফুল গুলো ও বিভিন্ন কালারের দেখা যায়। তবে সাদা রঙের কসমস ফুল সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে। কসমস ফুল গাছের পাতাগুলো খুবই আকর্ষণীয় লাগে দেখতে।

তৃতীয়

20250116_121447.jpg

এখানে আমি একটি ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুলগুলোর পাপড়ি অনেক বেশি থাকে যার কারণে দেখতে বেশি ভালো লাগে। কালারটাও খুব সুন্দর। গাছগুলো একদম ছোট ছোট থাকে খুব বেশি বড় হয় না। ছোট ছোট গাছের এত সুন্দর ফুল গুলো দেখতে আসলেই আকর্ষণীয় লাগে।

চতুর্থ

20251121_082614.jpg

উপরে যেই ফুলটা দেখা যাচ্ছে এটা একটা সবজির ফুল। এটা হচ্ছে বরবটির ফুল। এই ফটোগ্রাফি টা আমাদের ছাদ বাগান থেকে ক্যাপচার করেছি। বরবটি ফুল গুলো খুব সুন্দর দেখতে । বিশেষ করে এই ফুলের রংটা আমার কাছে বেশি ভালো লাগে।

পঞ্চম

20240414_093003.jpg

উপরের এই ফুলটা কমবেশি সবার পরিচিত। এটা হচ্ছে পিটুনিয়া ফুল। এই ফুলগুলো ও অনেক কালারের হয়। আবার অনেক সময় দুটো কালারের কম্বিনেশনেও ফুল গুলো দেখা যায়। এখানে বেগুনি রংয়ের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।

ষষ্ঠ

20251203_111844.jpg

সবশেষে একটা গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই গোলাপ ফুলটা কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড কিনেছিল। ফুলটা দেখতে খুব সুন্দর লাগছিল পরে আমি একটা ছবি তুলে রেখেছি। পাপড়ির মাঝখান টুকু সাদা এবং পাঁপড়ির সাইডে হালকা গোলাপি রং। বেশ ভালো লাগে এই রঙের গোলাপ ফুল।

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64030.48
ETH 1733.98
USDT 1.00
SBD 0.44