কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকেও সেই রকম একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি। ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছি। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম
প্রথমে আপনাদের সাথে একটা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করছি। এইবার ঈদে নানুর বাড়িতে গিয়ে এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছিলাম। আসলে শহরে থাকলে এই ধরনের প্রাকৃতিক দৃশ্য তেমন একটা দেখা যায় না। সেদিন আকাশটা খুবই সুন্দর লাগছিল দেখতে। নীল আকাশে সাদা মেঘ আসলেই দারুন লাগে। সেই সাথে যতটুকু চোখ যা ততটুকু সবুজ মাঠ। সব মিলিয়ে আসলেই খুব সুন্দর ছিল দৃশ্যটা। আশা করছি আপনাদের কাছে এই ফটোগ্রাফি টা ভালো লেগেছে।

20240627_142800.jpg

প্রাকৃতিক দৃশ্য

দ্বিতীয়
এগুলো হচ্ছে পিটুনিয়া ফুল। আমরা সবাই কমবেশি জানি যে পিটুনিয়া ফুল কত রঙের হয়ে থাকে। এই ফটোগ্রাফি টা আমি ক্যাপচার করেছিলাম আমার বোনের স্কুলের এরিয়া থেকে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতরে স্কুল টা। সেখানকার এরিয়া গুলোতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয়। সিমেন্টের বড় বড় গামলা একটু বাঁকা করে তৈরি করা হয়। তারপর সেখানে মাটি দিয়ে এক এক সময় একেক ধরনের ফুল গাছ লাগানো হয়। বড় গামলা ভর্তি ফুল গুলা একসাথে ফুটলে আসলে দারুন লাগে দেখতে। দূর থেকে ফুল গুলো অনেক সুন্দর লাগছিল তাই আমি পুরো গামলা ভর্তি ফুলের ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি।

20240414_093209.jpg

পিটুনিয়া ফুল

তৃতীয়
এই ফটোগ্রাফি টা আমি আমার ছাদ বাগান থেকে ক্যাপচার করেছি। কাঠগোলাপ ফুল কম বেশি সবারই পছন্দ। আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগে এই ফুলগুলো। এগুলো হচ্ছে গোলাপি রঙের কাঠগোলাপ ফুল। এই গাছের পাতা কম হয় এবং পাতাগুলো বেশ বড় বড় হয়। গাছটার ব্যাকগ্রাউন্ডে আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে। তাই এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি আমি। ফুল, সবুজ পাতা এবং নীল আকাশ সবমিলিয়ে আসলেই ভালো লাগছিল দেখতে।

IMG-20240419-WA0026.jpg

কাঠগোলাপ ফুল

চতুর্থ
এটি হচ্ছে কালো মরিচের গাছ। এই ফটোগ্রাফি টাও ছাদের বাগান থেকে ক্যাপচার করেছি। গাছে কালো মরিচ গুলো খুবই সুন্দর লাগছিল দেখতে। গাছটা খুব বেশি বড় নয় তবে বেশ ভালোই মরিচ ধরেছিল। আর গাছের ছোট ছোট ফুলগুলো ভালো লাগছিল দেখতে।

IMG-20240529-WA0069.jpg

কালো মরিচের গাছ

পঞ্চম
ফুচকা আমরা কমবেশি সবাই পছন্দ করি খেতে। তবে আমি তেমন একটা খাই না মাঝেমধ্যে খাওয়া হয়। এই ফটোগ্রাফি টা অনেকদিন আগেই ক্যাপচার করা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম। সেখানে পরীক্ষা শেষ করে বিকেলে ফুচকা খেয়েছিলাম। তখনই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছিলাম।

20240306_170111.jpg

ফুচকা

ষষ্ঠ
এই ফটোগ্রাফি টা করেছি এবার রথমেলা থেকে। আমাদের এদিকে বেশ বড় করে রথমেলা করা হয়। আপনাদের সাথে এই মেলার ঘোরাঘুরির বেশ কয়েকটা পর্ব শেয়ার করেছি আমি। মেলায় অনেক ধরনের কসমেটিকস এর দোকান ছিল। আমি দুই সেট চুড়ি কিনেছিলাম। কালো, সাদা এবং বেবি পিংক রংয়ের চুড়ি গুলো দারুন লাগছিলো দেখতে তাই ফটোগ্রাফিটা করে নিয়েছি। আমি সাদা রঙের এক সেট চুড়ি কিনেছিলাম। চুড়ির দোকানে গেলে চুড়ি কিনতে ইচ্ছে করে তবে পছন্দ করতে গেলে কোনটা রেখে কোনটা নিবো এটা ঠিক করতেই টাইম গেলে যায়।

20240713_104137.jpg

চুড়ি

ডিভাইস নেম:- Samsung Galaxy A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্ত
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আপু রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে দৃশ্যগুলো ক্যাপচার করেছেন। চমৎকার বর্ননায় আরো বেশী ভালো লাগলো।দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। প্রশংসা মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আকাশের চিত্র দেখে। আমিও মাঝেমধ্যে আকাশের চিত্র ধারণ করতে খুবই পছন্দ করে থাকি এবং ধারন করি। আর এভাবে সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি নিয়ে একটি ব্লগ সাজেশন আপনি। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে পোস্ট।

 2 years ago 

আকাশের ফটোগ্রাফি আমার কাছেও ভীষণ ভালো লাগে।

একটি ব্লগ সাজেশন আপনি

এখানে কিছুটা ভুল হয়েছে আপনার আশা করি ঠিক করে নিবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ্! দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। রেনডম ফটোগ্রাফি দেখতে আমার ভীষণ ভালো লাগে। কারণ একটি পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখার সুযোগ হয়। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একটি পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনার মন্তব্য দেখে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার জীবনে এই প্রথম কোন মেয়ে মানুষকে বলতে শুনলাম, যে না কি ফুচকা তেমন একটা খাই না মাঝেমধ্যে খায়,হা হা হা। যাক শুনে শান্তি পেলাম। ফুচকা ব্যবসায়ীদের জন্য দুঃসংবাদ, হি হি হি। ধন্যবাদ।

 2 years ago 

খুব কম খাওয়া হয় ফুচকা। তবে ঝাল মুড়ি, হালিম এসব খাওয়া হয়। আমার অনেক ফ্রেন্ড রাও ফুচকা খায় না তেমন। আপনি আগে এই কথাটা শুনেন নি জেনে আফসোস হচ্ছে 😆

 2 years ago 

নীল আকাশের অপরূপ সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো। এছাড়া ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আপু। সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজ বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। নীল আকাশের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া একসাথে এতগুলো পিটুনিয়া ফুল দেখতে আরো বেশি চমৎকার দেখাচ্ছে। বাকি ফটোগ্রাফি গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি‌ বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম‌। আসলে এমন পরিবেশে হারিয়ে যেতে খুব ইচ্ছে করে। ফুচকা দেখে তো খেতে খুব ইচ্ছে করতেছে আপু। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো।তবে বিশেষ করে প্রথম আকাশের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনার ধারণ করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। অনেক দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টা অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর করে বর্ণনা করেছেন ফটোগ্রাফি গুলোর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38