রেসিপি // রুই মাছের মাথা দিয়ে বুটের ডাল ও আলু রান্না রেসিপি।
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে বুটের ডাল ও আলু রান্নার রেসিপি। মাছের মাথা দিয়ে বুটের ডাল আলু এভাবে রান্না করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। রেসিপিটা প্রায় সময় আমাদের বাসায় রান্না হয়ে থাকে। মাছের মাথা দিয়ে রান্না করায় এর স্বাদ অনেকটা বেড়ে যায়। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি
- রুই মাছের মাথা
- বুটের ডাল
- আলু 🥔
- টমেটো কুচি
- লবণ
- তেজপাতা
- হলুদের গুঁড়ো
- মরিচের গুঁড়ো
- জিরার গুঁড়া
- রসুন বাটা
- আদা বাটা
- পেঁয়াজ
- কাঁচা মরিচ
- ধনিয়াপাতা ও
- সয়াবিন তেল।
- প্রথমে আমি বুটের ডাল নিয়ে কয়েকটা আলু চামড়া ছুঁলে কুচিকুচি করে কেটে নিলাম। তারপর বুটের ডাল এবং আলুগুলো পানিতে ভালো করে ধুয়ে নিলাম।
- এবার আমি মাছের মাথা দুটি ভালো করে পানিতে ধুয়ে নিলাম। তারপর এরমধ্যে সামান্য পরিমাণ হলদে গুঁড়া, লবণ ও শুকনো মরিচের গুড়া দিয়ে ভালো করে মেখে নিলাম।
- তারপর চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে মাছের মাথা গুলোকে ভাল করে ভেজে নিলাম।
- এবার আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি ও মরিচ কুচিগুলো দিয়ে দিলাম।
- তারপর আমি এর মধ্যে আদা বাটা ও রসুন বাটা গুলো দিয়ে দিলাম।
- এবার আমি এর মধ্যে হলুদের গুড়া দিয়ে দিলাম।
- তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়াগুলো।
- এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়াগুলো।
- এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
- তো বন্ধুরা এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে কিছুটা তেলে ভেজে নিলাম।
- এবার আমি আগে থেকে কেটেও ধুয়ে রাখা বুটের ডাল আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
- এবার আবার সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম।
- তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণমতো পানি।
- বুট ও আলো গুলো কিছুটা সিদ্ধ হলে এরপর আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো।
- এবার দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে কেটে রাখার টমেটোর কুচিগুলো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম।
- আমারা রেসিপিটির মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমি কিছুটা চেক করে দেখবো রেসিপিটি সব ঠিকঠাক আছে কিনা। আমি চেক করে দেখলাম সব ঠিকঠাক আছে, তাই আমি এর মধ্যে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম।
আহা আপনার রেসিপি দেখেই তো জিভে জল চলে আসলো। বুটের ডাল দিয়ে কখনো মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়নি। তবে মাংস দিয়ে খেয়েছি। এই ডাল যেমন ভাতের সাথে খেতে ভালো লাগবে তেমন সকালে নাস্তায় রুটির সাথে ও।
সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি খেতে আপনার কাছে ভালো লাগবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
রুই মাছের মাথা দিয়ে বুটের ডালের মজাদার রেসিপি তৈরি করেছেন। রেসিপি পরিবেশন দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। তাই খেতে ইচ্ছা করছে।
ঠিকই বলেছেন রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনি তো দেখছি রুই মাছের মাথা দিয়ে বুটের ডাল ও আলু রান্নার খুবই লোভনীয় মনে হচ্ছে। বুঝতেই পারছি রেসিপি টা খুবই মজা করে খাওয়া হয়েছিল। আর রেসিপির কালার কম্বিনেশনও জাস্ট অসাধারণ ছিল বলতে হয়। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে ইচ্ছে করে খেয়ে নিতে। টমেটো দিলে যে কোন রেসিপি অনেক সুস্বাদু হয়। আর সাথে যদি থাকে ধনিয়া পাতা তাহলে তো কোন কথা নেই। নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল এটি।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
রুই মাছের মাথা দিয়ে বুটের ডালের রেসিপিটি খুব লোভনীয় হয়েছে আপু।দেখেই তো খেতে ইচ্ছে হচ্ছে।আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। খেতে খুবই মজার হয়েছে বেশ বুঝতে পারছি। মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
রুই মাছের মাথা দিয়ে বুটের ডাল এবং আলু রান্নার দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। টমেটো দেওয়ার ফলে আপনার তৈরি করা এই রেসিপিটা আরো বেশি সুস্বাদু হয়ে গিয়েছে।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
দারুন রেসিপি আপু কালার কম্বিনেশন টা দেখে লোভ সামলানো যাচ্ছে না। রুই মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না আহা কত মজার একটি খাবার। আমার মা কিন্তু প্রায় সময় বুটের ডাল দিয়ে যেকোন রেসিপি তৈরি করতেন খেতে অনেক ভালো লাগতো। আপনি আজকে বুটের ডাল দিয়ে রুই মাছের মাথা রান্না করলেন খেতে ইচ্ছা করতেছে।
এই রেসিপিটি আমারও খুবই পছন্দ। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
রুই মাছের মাথা দিয়ে বুটের ডাল ও আলু রান্নার রেসিপি টা দেখে লোভ সামলানো যাচ্ছে না। রেসিপি এর কালার টাও খুব সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকে।
রুই মাছের মাথা দিয়ে বুটের ডালের রেসিপি দেখেই তো জিভে পানি চলে এলো আপু। এই রেসিপিটা আমার খুব পছন্দ। যদিও এই রেসিপিটা অনেকদিন আগে খেয়েছিলাম বাসায়। যাইহোক আপনার রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছে। নিশ্চয়ই খুব মজা করে খেয়েছেন। রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ঠিকই বলেছেন রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে এবং আমরা অনেক মজা করে খেয়েছি । সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
বুটের ডাল আগে প্রায় খাওয়া হতো।এখন খুব কম খাওয়া হয় তবে মাছের মাথা দিয়ে কখনো এভাবে খাওয়া হয়নি।রেসিপিটি আমার কাছে ইউনিক লেগেছে।তাছাড়া রেসিপিটির কালার দেখে মনে হচ্ছে খুবই স্বাদের খেতে হয়েছে।কিছুটা ঘুঘনীর মতো দেখতে লাগছে,ধন্যবাদ আপু।
সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।