রেসিপি// টমেটোর পেস্ট ও আলু দিয়ে কারফু মাছ ও চর্বির ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে টমেটোর পেস্ট ও আলু দিয়ে কারফু মাছ ও মাছের পেটের চর্বি ভুনা রেসিপি। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাজারে কারফু মাছ যখন কিনতে যাই তখন দেখা যায় এক একটা কারফু মাছে পেটটা অনেক বড় থাকে। আসলে এই মাছের পেটে প্রচুর পরিমাণে চর্বি হয়ে থাকে তাই এর পেটটা এত বড় দেখা যায়। আর এই চর্বিগুলো যদি তরকারির সাথে রান্না করা হয় তাহলে খেতে খুব একটা ভালো লাগে না তাই তাই এই চর্বির সাথে কিছু মাছ দিয়ে একটু ভুনা ভুনা করে নিলে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। তাছাড়া এই মাছের তেমন কোন কাটা থাকে না তাই খুবই ঝামেলা ছাড়াই এই মাছ মজা করে খাওয়া যায়। আমি এবার কারফু মাছের চর্বি দিয়ে সাথে টমেটো পেস্ট ও আলু দিয়ে ভুনা এই রেসিপিটি প্রথম করে দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে খেতে। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG_20230518_143756.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • কারফু মাছ
  • কারফু মাছের পেটের চর্বি
  • টমেটোর পেস্ট
  • আলু
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • রসুন বাটা
  • লবণ
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো ও
  • সয়াবিন তেল

IMG_20230811_101924.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি কারফু মাছের কিছু টুকরো এবং এর পেটের চর্বিগুলো ভালো করে পানি দিয়ে ধৌত করে নিলাম।

IMG_20230811_101954.jpg

দ্বিতীয় ধাপ
  • এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণমতো তেল দিয়ে নিলাম তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিলাম।

IMG_20230518_120531.jpg

তৃতীয় ধাপ
  • তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণমতো লবণ।

IMG_20230518_120557.jpg

চতুর্থ ধাপ
  • এরপরে দিয়ে দিলাম এক চামচের বেশি পরিমাণ মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়া একটু বেশি ব্যবহার করেছি যাতে খেতে কিছুটা ঝাল হয় আর এই ধরনের রেসিপিগুলো ঝাল হলে বেশ সুস্বাদু হয়ে থাকে।

IMG_20230518_120609.jpg

পঞ্চম ধাপ
  • এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া।

IMG_20230518_120622.jpg

ষষ্ঠ ধাপ
  • তারপর দিয়ে দিলাম এর মধ্যে রসুন বাটা। এবার আমি এসব গুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে কিছুটা ভেঁজে করে নিলাম।

IMG_20230518_120633.jpg

IMG_20230518_120706.jpg

সপ্তম ধাপ
  • এবার আমি কারফু মাছের টুকরো ও মাছের চর্বিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম।

IMG_20230518_120719.jpg

IMG_20230518_120819.jpg

অষ্টম ধাপ
  • তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু গুলো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম।

IMG_20230518_121001.jpg

IMG_20230518_121053.jpg

নবম ধাপ
  • এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটোর পেস্ট গুলো। সত্যি বলতে টমেটোর এই পেস্টগুলো ব্যবহার করলে এই রেসিপিটির কালারটা অনেক চমৎকার দেখায় খেতেও অনেক সুস্বাদু হয়।

IMG_20230518_121155.jpg

দশম ধাপ
  • তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো পানি। দিয়ে একটি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম।

IMG_20230518_122220.jpg

সর্বশেষ ধাপ
  • বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে দেখলাম পানি অনেকটা শুকিয়ে গেছে, মাছের চর্বির তেল গুলো উপরে ভেসে রয়েছে। তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিলাম। আর এভাবে আমার রেসিপিটি সম্পন্ন করলাম। রেসিপিটি এখন পরিবেশনের জন্য প্রস্তুত।

IMG_20230518_124953.jpg

IMG_20230518_143653.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। সত্যি বলতে একটু ঝাল ঝাল হওয়াতে রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমি যেভাবে তৈরি করেছি আমার বিশ্বাস আপনারাও এভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim

Sort:  
 3 years ago 

কারফু মাছের রেসিপি দেখে খুব লোভনীয় লাগছে। আপনি আলু দিয়ে রান্না করলেন।মাছের মধ্যে টমেটো পেস্ট দিলে অনেক বেশি সুস্বাদু হয়।রেসিপির কালার ও খুব সুন্দর হয়েছে। মাছের এই রেসিপিটি খেতে ভীষণ মজার হয়েছিল আশাকরি। ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

টমেটোর পেস্ট ও আলু দিয়ে কারফু মাছ ও চর্বির ভুনা রেসিপিটি অনেক সুন্দর হয়েছে আপু। এর আগে আমি কখনো কারফু মাছ এর নাম শুনিনি। তবে আজ কারফু মাছ নিজের চোখে তা দেখে নিলাম। অনেক সুন্দর হয়েছে আপু আপনার রেসিপিটি।

 3 years ago 

টমেটোর পেস্ট ও আলু দিয়ে কারফু মাছ ও চর্বির ভুনা রেসিপিটি অনেক সুন্দর হয়েছে আপু। এর আগে আমি কখনো কারফু মাছ এর নাম শুনিনি। তবে আজ কারফু মাছ নিজের চোখে তা দেখে নিলাম। অনেক সুন্দর হয়েছে আপু আপনার রেসিপিটি।

 3 years ago 

কারফু মাছের নাম শুনেননি বিষয়টা আমার কাছে একটু আশ্চর্য চলে লেগেছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু রেসিপিটা দারুন হয়েছে। টমেটোর পেস্ট ও আলু দিয়ে কারফু মাছ ও চর্বির ভুনা রেসিপি। মাছের চর্বি খেতে পারি তবে গরুর চর্বি খেতে পারি না। কারন এমনি ভুড়ি বেড়ে যাচ্ছে, ভুড়ি কমানোর প্রচেষ্টা চলছে। হা হা হা । ধন্যবাদ আপু।

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

টমেটো দিয়ে কারফু মাছের চর্বি ভুনা বেশ ভালো একটা রেসিপি তৈরি করেছেন আপু।টমেটোর তরকারি একটু টকটক লাগলেও বেশ খেতে সুস্বাদু হয়ে থাকে। টমেটো দিয়ে কারফু মাছের ভুনা রেসিপিটি খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন। প্রতিটি ধাপের ফটোগ্রাফি ও বর্ণনা দিয়েছেন খুবই চমৎকার ভাবে। সুন্দর একটা রেসিপি আমার বাংলা ব্লক পরিবারের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি আজকে খুবই সুন্দর একটি রান্না আমাদের মাঝে শেয়ার করেছেন। রান্নাটি আমি আগে কখনো খাইনি। তবে আপনার রান্না দেখে মনে হচ্ছে খাবারটি অনেক সুস্বাদু হয়েছে। আপনি রান্নার ধাপগুলো খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি টমেটোর পেস্ট এবং আলু দিয়ে খুব সুন্দর করে কারফু মাছ এবং কারফু মাছের চর্বি দিয়ে রেসিপি করেছেন। ঠিক বলেছেন অনেক সময় কারফু মাছের চর্বিগুলো রান্না করলে খেতে মন চায় না। এভাবে ভুনা করে বা ঝালঝাল করে রান্না করলে খেতে ভালই লাগে। অনেক সুন্দর করে শুরু থেকে রেসিপিটি শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন টমেটোর পেস্ট ও আলু দিয়ে কারফু মাছ ও চর্বির ভুনা রেসিপি। আপু আপনার রেসিপি তৈরির উপস্থাপনা দেখে মনে হচ্ছে রেসিপি খেতে বেশ সুস্বাদু হবে। আসলে মাছের চর্বি যেকোনো ভাবে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আজকে আপনি অসাধারণ রেসিপি করেছেন।টমেটোর পেস্ট ও আলু দিয়ে খুব চমৎকারভাবে কারফু মাছ এবং কারফু মাছের চর্বি দিয়ে ভুনা রেসিপি করেছেন। তবে আপনি ঠিক বলেছেন অনেক সময় মাছের চর্বিগুলো রান্না করলে খেতে মন চায় না। এভাবে ভুনা করে ঝাল করলে খেতে অনেক ভালো তাই লাগে। দেখে বোঝা যাচ্ছে আপনার রেসিপিটি খেতে অনেক মজাই হয়েছে। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38