কবিতা আবৃত্তি// কবি সুকুমার রায়ের "ভয় পেয়ো না" কবিতাটির আবৃত্তি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা আবৃতি আপনাদের মাঝে শেয়ার করার। যদিও আপনাদের মত এত সুন্দর কবিতা আবৃতি করতে পারি না তবে চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। আজকে আমি যে কবিতাটি আবৃতি করব সেটি হচ্ছে কবি "সুকুমার রায়" এর কবিতা "ভয় পেয়ো না"।

কবিতা আবৃত্তি_20230809_104321_0000.png
ক্যানভা দিয়ে তৈরি

কবিতাটির ভিডিও লিংক

কবিতাটির লিরিক্স

ভয় পেয়ো না

–কবি সুকুমার রায়

ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না
সত্যি বলছি কুস্তি ক'রে তোমার সঙ্গে পারব না।
মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই!
মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না---
জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না?
এস এস গর্তে এস, বাস ক'রে যাও চারটি দিন,
আদর ক'রে শিকেয় তুলে রাখব তোমায় রাত্রিদিন।
হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না?
মুগুর আমার হাল্‌কা এমন মারলে তোমার লাগবে না।
অভয় দিচ্ছি শুনছ না যে? ধরব নাকি ঠ্যাং দুটা?
বসলে তোমার মুণ্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা!
আমি আছি, গিন্নী আছেন, আছেন আমার নয় ছেলে
সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে।

কবিতাটির মূলভাব
এই কবিতাটি একটি শিশু সাহিত্যিক কবিতা। কবিতাটি আমরা যদি ভালো করে পড়ি তাহলে লক্ষ্য করব এখানে একটা দৈত্য দানব একটা শিশুকে এই কথাগুলো বলছে কারণ সে তাকে দেখে অনেক ভয় পাচ্ছে। দৈত্য টি ছোট বাচ্চাটিকে ডেকে বলছে যে আমায় দেখে তুমি ভয় পেয়ো না আমি তোমায় মারব না। আমার তেমন কোন শক্তি নেই তাই তোমার সাথে কুস্তি করেও আমি পারবো না। আমার মনটা খুব নরম তাই আমার কোন রাগও নেই। আমি যে তোমায় চিবিয়ে খাব সেই সাধ্যটুকু আমার নেই। মাথায় আমার যে শিং রয়েছে এই শিং দেখে তুমি ভয় পাচ্ছো এটা আমার মাথার একটা অসুখ এটা দিয়ে আমি কাউকে গুতাই না। তাই তুমি আমাকে ভয় পেয়ো না তুমি আমার গুহায় আসো চারটে দিন আমার এখানে থাকো অনেক কিছু তোমাকে শিখিয়ে দিব। এরপর এত সাহস দেওয়ার পরেও বাচ্চাটি ভয় পেয়ে যাচ্ছেন তাই সে রেগে বলেই ফেলল যে ধরবো নাকি পা দুটো টেনে তোমার মুন্ডুর উপর চেপে বসবো তাহলে বুঝবে আমি আছি আমার গিন্নি আছে সেই সাথে আমার নয় ছেলে আছে সবাই মিলে যখন কামড়ে দিবে তখন বুঝবে কেন এত ভয় পাচ্ছো।

এই ছিল আমার আজকের কবিতা আবৃত্তি। তার পাশাপাশি কবিতার মূলভাবটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি জানিনা কতটুকু পেরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কবিতা টি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন।আগেও শুনেছি।আজও খুব ভালো লাগলো। আপনি প্রতিনিয়ত আবৃত্তি করবেন আশাকরি।অনেক ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কবিতা আবৃতি আপনার কাছে ভালো লেগেছে যেন আমিও খুবই আনন্দিত হলাম।প্রতিনিয়ত আবৃত্তি করার চেষ্টা করব। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে শেয়ার করেন। আবৃত্তি করার জন্য আপনার কন্ঠ খুবই চমৎকার। কবিতা আবৃতি শুনতে আমার কাছে এমনিতেই ভালো লাগে আর সুকুমার রায়ের কবিতাগুলো কিন্তু অনেক সুন্দর। আপনি কি অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও আপু দারুন তো আবার সে সুরেলা কন্ঠে কবিতা আবৃত্তি। আপনার কবিতা আবৃত্তি শুনলে যেন কোথায় হারিয়ে যাই। অনেক সুন্দর করে আপনি কবিতা আবৃত্তি করেন। আজও বেশ সুন্দর করে চমৎকার একটি কন্ঠসুরে আমাদের মাঝে কবি সুকুমার রায়ের সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। শুভ কামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বেশ সুন্দর কবিতা আবৃত্তি করেছেন আপু। আপনার কন্ঠে এত দুর্দান্ত কবিতা শুনে বেশ ভালো লাগলো। সুকুমার রায়ের, ভয় পেয়ো না কবিতাটি আমি কদিন আগে পড়েছি। আমার কাছে এই ধরনের কবিতা পড়তে বেশ ভালো লাগে। আজ আপনার মিষ্টি কন্ঠে এত চমৎকার কবিতা আবৃতি শুনে সত্যি খুব ভালো লাগলো। এত সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার কবিতা আবৃতি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

সুকুমার রায়ের রচিত ভয় পেয়ো না কবিতাটি খুবই চমৎকারভাবে আবৃত্তি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। এই কবিতাটা আমার কাছে এমনিতেই ভালো লাগে আপনার কন্ঠেও শুনতে এটা খুবই ভালো লাগলো।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনার কণ্ঠে কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো।সুকুমার রায়ের বেশ বিখ্যাত একটি কবিতা আপনি আবৃত্তি করেছেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের ভালো লাগলে আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

দারুন একটি কবিতা আবৃতি করেছেন আপনি আপু।খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুণভাবে একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন। কবি সুকুমার রায়ের ভয় পেয়ো না কবিতাটি আমার কাছে ও বেশ ভালো লাগে। আসলে কবিতার প্রতিটি লাইন আপনি বেশ সুন্দরভাবে রিলিক্স গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে একটি কবিতা আবৃতি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64043.65
ETH 1874.72
USDT 1.00
SBD 0.38