আমাদের ছাদ বাগানের বিভিন্ন ফুলের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।


IMG-20240529-WA0178.jpg

আজকে আপনাদের সাথে একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করছি। আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেন। ভিডিওগ্রাফি পোস্ট খুব একটা শেয়ার করা হয় না আমার। গত সপ্তাহে একটা ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছিলাম। আপনাদের অনুপ্রেরণা পেয়ে আজকে আরো একটি ভিডিওগ্রাফি শেয়ার করছি। আশা করছি এই ভিডিওগ্রাফি পোস্টটাও আপনাদের কাছে ভালো লাগবে।

আজকে আপনাদের সাথে আমাদের ছাদ বাগানের বিভিন্ন ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করছি। এখানে মূলত আমাদের ছাদে যত ধরনের ফুল রয়েছে সবগুলোই ক্যাপচার করার চেষ্টা করেছি। ভিডিওগ্রাফের মধ্যে প্রায় অনেক ধরনের ফুল রয়েছে। ফুলগুলো হচ্ছে কাঠগোলাপ ফুল, সন্ধ্যা মালতী ফুল, কাটা মুকুট ফুল, জেসমিন ফুল, নয়নতারা ফুল, মাধবীলতা ফুল। ছাদ বাগানে আরো অনেক ধরনের ফুল রয়েছে তবে যে গাছে ফুলগুলো ফুটে ছিলো সেই ফুলের ভিডিওগ্রাফি গুলো ক্যাপচার করেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওগ্রাফি টা ভালো লাগবে। ফুল হচ্ছে পবিত্র জিনিস এবং এটা সৌন্দর্যের প্রতীক। যেকোনো ফুলের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। তবে আমার কাছে সাদা রঙের যেকোনো ফুল সবচেয়ে বেশি ভালো লাগে। এর আগে আমি আপনাদের সাথে কাঠ গোলাপ ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করেছিলাম। এরপরেই ভাবলাম তাহলে পুরো ছাদের বিভিন্ন ফুলের ভিডিওগ্রাফি শেয়ার করি। ভিডিওটা বেশ কিছুদিন আগে ক্যাপচার করে রেখেছিলাম। যেহেতু এখন নানু বাড়িতে রয়েছে তাই আগের তৈরি পোস্ট গুলো শেয়ার করছি। নতুন করে এখন পোস্ট তৈরি করা সম্ভব হচ্ছে না।

যাইহোক আশা করছি আমার আজকের ভিডিওগ্রাফি টি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আগে তেমন একটা ভিডিও গ্রাফি শেয়ার করিনি তাই জানি না কত টুকু ভালো ভাবে ক্যাপচার করতে পেরেছি।

ভিডিওগ্রাফি

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আপু সত্যি আপনাদের ছাদ বাগানের ফুলের ভিডিওগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনি কিন্তু দারুন করে পুরো ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার তো আপু কাঠ গোলাপ দারুন প্রিয়। ধন্যবাদ এমন সুন্দর করে ভিডিওগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও কাঠ গোলাপ ফুল খুবই ভালো লাগে। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 
 2 years ago 

চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আপু।আপনার ভিডিওগ্রাফি টির মাধ্যমে দারুন কয়েকটি ফুল দেখতে পেলাম। আপনার ভিডিওগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার করা ভিডিওগ্রাফিটি দেখে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বর্তমান সময়ে ছাদের উপরে ফুলের গাছ লাগানো একটি আমেজ উঠেছে। আপনি দেখছি আপনার ছাদের ফুলবাগান থাকে বেশ কয়েকটি ফুলের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ভিডিওগ্রাফির মাধ্যমে বেশ কয়েকটি ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারলাম। অনেক বেশি ভালো লাগলো আপনার ভিডিওগ্রাফিটি দেখে।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ বেশ সুন্দর ভিডিও গ্রাফি পোস্ট আপনি শেয়ার করেছেন আপু।খুবই সুন্দর ফুল গুলো ছিল।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ছাদ বাগানের ভিডিওগ্রাফিটি অসাধারণ ছিল। খুবই সুন্দর ভাবে আপনি ভিডিওগ্রাফিটি ধারণ করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ভিডিওগ্রাফি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য সব সময় আমাদেরকে মুগ্ধ করে। ফুল দেখলে কেমন যেন অন্যরকম ভালোলাগা কাজ করে মনের মধ্যে। আপনার ফুলের ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। রঙ্গিন ফুল গুলো দেখতে বেশ সুন্দর লাগছে। এত সুন্দর ফুলের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ঠিকই বলেছেন, ফুলের সৌন্দর্য আমাদের সবাইকে সব সময় মুগ্ধ করে। মূল্যবান মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ‌।

 2 years ago 

ছাদ বাগানের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফি দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আমি এখানে ভিডিওগ্রাফি শেয়ার করেছি। আপনার মন্তব্য কিছুটা ভুল রয়েছে। আশা করি ঠিক করে নিবেন।

 2 years ago 

আপনার বাসার ছাদ বাগানে অনেক গাছ আছে ফল ও ফুলের আগের ফটোগ্রাফি গুলোতে দেখেছি।চমৎকার আপনার ছাদ বাগানের গাছ গুলো। আজ ভিডিওগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে আরো বেশী ভালো লেগেছে। আপনি চমৎকার ভাবে ভিডিওটি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার এই ভিডিওগ্রাফিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কাঠগোলাপ গুলো কিন্তু অসাধারণ লাগছে। সত্যি কী চমৎকার দেখতে কী সৌন্দর্য তার। পাশাপাশি অন্য ফুলগুলো বেশ চমৎকার লাগছে। ভিডিওগ্রাফি টা চমৎকার করেছেন আপু। ভিডিওগ্রাফির মাধ্যমে ছাদ বাগানের ফুল গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36