একটি কাগজের নকশা তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে গত কয়েক দিন ব্যাস্ততার কারনে এক্টিভ হতে পারিনি। আজকে আপনাদের সাথে আবারও একটি কাগজের নকশা নিয়ে হাজির হয়েছি । আসলে এই নকশা গুলো তৈরি তে আমার কাগজ কাটা টা খুব একটা সুন্দর হয় না। তাই তৈরি করাও হয় না। তবে চেষ্টা করি। তাই আবারও আজকে আরো একটি কাগজের নকশা তৈরি করেছি। যদিও আমি খুব ভালো নকশা তৈরি করতে পারি না। তবে চেষ্টা করেছি ভালো ভাবে করার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

কাগজের নকশার সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20231105-WA0008.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • কাগজ
  • কাঁচি
  • পেন্সিল
ধাপ-১
  • প্রথমে একটি কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান করে কাগজ কেটে নিয়েছি। তারপর কাগজ টি কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।

IMG-20231105-WA0002.jpg

ধাপ-২
  • তারপর আবারও আরেকটি ভাঁজ করে নিয়েছি।

IMG-20231105-WA0003.jpg

ধাপ-৩
  • তারপর ভাজ করা কাগজের একপাশ থেকে অর্ধেকটা ভাজ করে নিয়েছি। অপর অর্ধেক পাশটাও একইভাবে ভাঁজ করে নিয়েছি।

IMG-20231105-WA0005.jpg

ধাপ-৪
  • দুই পাশ থেকে ভাজ করার পর নিচের দিকে বাড়তি অংশগুলো কেটে নিয়েছি। কেটে কাগজটির নিচের দিকটা সমান করে নিয়েছি।

IMG-20231105-WA0004.jpg

ধাপ-৫
  • তারপর পেন্সিলের সাহায্যে ভাঁজ করা কাগজটির উপর নকশা এঁকে নিয়েছি। এবং কেটে ফেলে দেওয়া অংশগুলোকে পেন্সিল দিয়ে কালো করে নিয়েছি।

IMG-20231105-WA0006.jpg

ধাপ-৬
  • তারপর ডিজাইন অনুযায়ী কাগজটি কেটে নিয়েছি। এক্ষেত্রে খুব সাবধানতার সাথে কাগজটি কাটতে হবে। আবার কাগজের ভাজ একটু ভুল হলেই কিংবা ভুল দিক থেকে কাটা শুরু করলে সম্পূর্ণ নকশাটি নষ্ট হয়ে যায়।

IMG-20231105-WA0007.jpg

ধাপ-৭
  • নকশা অনুযায়ী কাটার পর ভাঁজগুলো আস্তে আস্তে খুলে নিয়েছি। এভাবেই কাগজের নকশা টি তৈরি করে নিয়েছি।

IMG-20231105-WA0009.jpg

IMG-20231105-WA0010.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি বর্তমানে এইচ এস সিতে অধ্যায়নরত অবস্থায় আছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

আসলে আপু এ ধরনের নকশা করতে গেলে কাগজ কাটার সময় বেশ সতর্কতা অবলম্বন করতে হয়। তবে আপনার এই নকশাটি দেখে অনেক সুন্দর লাগছে আপু। খুব সুন্দর ভাবে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার তৈরি করা নকশাটি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

জীবনে চলার পথে ব্যস্ততা থাকবেই। ব্যস্ততার মাঝেই জীবনকে অতিবাহিত করতে হবে। সাদা কাগজ দিয়ে অসাধারণ একটি নকশা তৈরি করেছেন আপু। দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করার জন্য একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজের নকশা তৈরি করা যতটা সহজ মনে হয় এগুলো ততটাই কঠিন কাজ। একটু অবহেলা করলেই পুরো পরিশ্রম বৃথা হয়ে যাবে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি কাগজের নকশা তৈরি। আসলে কাগজ দিয়ে যেকোনো নকশা তৈরি করতে হলে কাগজ কাঁটার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর পদ্ধতিতে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ নকশাগুলো তৈরি করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলে ব্যস্ততা এমন একটা জিনিস যা মানুষের পিছু ছাড়ে না। আর জীবনে চলার পথে ব্যস্ততা অবশ্যই থাকবে। ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। যাই হোক অনেক সুন্দর একটা নকশা তৈরি করেছেন আপনি যেটা অনেক সুন্দর ছিল। আপনি নিশ্চয়ই সাবধানতা অবলম্বন করে এটি কেটেছেন।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমি বুঝতে পারছিলাম যে ব্যস্ততার কারণে আপনি একটিভ হতে পারেননি কিন্তু হাজারো ব্যস্ততা ছাপিয়ে আজকে আমাদের মাঝে কাগজ দিয়ে নকশা তৈরি করেছেন। বিগত কয়েকটা দিন দেখলাম আপনার পোস্ট খুঁজে পাচ্ছি না। আমি ভাবছিলাম যে কোন একটা সমস্যায় পড়েছেন। আপনি অনেক ভালো নকশা তৈরি করতে পারেন এবং আপনার মধ্যে অনেকটা চেষ্টা আছে। আপনার চেষ্টা রেখে ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং এই কাজগুলো করার জন্য ভাঁজ গুরুত্বপূর্ণ। আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

ঠিকই বলেছেন একটু সমস্যার কারণে বিগত কয়েকদিন একটিভ থাকতে পারেনি। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে মিস করছিলাম আসলে, কয়েকদিন ধরে দেখছিলামও না! আসলে আমাদের ব্যস্ততা থাকলে কিছু করার থাকে না। যাক, কাগজের নকশাটা ভালোই হয়েছে। এগুলো সাবধানে করতে হয়।

 3 years ago 

আসলে একটু সমস্যার জন্য একটিভ থাকতে পারেনি। এখন থেকে আবার চেষ্টা করবো এক্টিভ থাকার জন্য। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

কাগজের অনেক সুন্দর নকশা তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আর এই কাগজের নকশাটি কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রায় সময় আপু আপনার তৈরি করা নকশা গুলো দেখেই থাকি। সিম্পল নকশা গুলো দেখতে খুবই ভালো লাগে। তবে এই নকশা গুলো কাটতে অনেক সাবধানে কাটতে হবে। যেহেতু কাগজ গুলো খুবই পাতলা। দেখতে বেশ ভালোই দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন নকশা গুলো কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করে কাটতে হয়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38