আম্মুর ছোট একটা ইচ্ছা পূরণ করলাম 🤍

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।


IMG-20240502-WA0011.jpg

নিজের ইনকাম থেকে পরিবারের জন্য কিছু করার অনুভূতি আসলেই অন্যরকম। রোজার সময় স্টিমিট থেকে কিছু টাকা উঠিয়েছিলাম। ইচ্ছে ছিল একটা ল্যাপটপ নিবো সেই উদ্দেশ্যে উঠানো হয়েছে। তবে হঠাৎ করেই সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়। আম্মু বেশ কিছুদিন ধরে বলছিল একটা ফ্রিজ নেওয়ার কথা। তবে আব্বু রাজি হচ্ছিল না। তাই পরে আম্মুকে বললাম ঠিক আছে আমি কিনে দিবো। আগের যেই ফ্রিজ টা সেটা প্রায় ১৩ বছর পুরোনো আর আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে সাইজে ছোট ছিল। তাই আম্মু বলছিল একটা বড় ফ্রিজ নেওয়ার কথা। তবে আমাদের আগের ফ্রিজ টা একটুও কোথাও নষ্ট হয়নি। সাইজে ছোট হওয়ার কারণেই মূলত নতুন একটা ফ্রিজ কিনা। রোজার মধ্যেই কিনেছিলাম। তবে এই কয়দিন শেয়ার করা হয়নি।

IMG-20240502-WA0013.jpg

মোটামুটি প্রায় প্রত্যেকটা ব্র্যান্ড এর দোকান গুলোতে ঘুরে ঘুরে দেখা হয়েছে। কোথাও কোথাও সাইজ মিলছিল না কোথাও বাজেট অনেক বেশি হয়ে যাচ্ছিলো। ঘুরতে ঘুরতে ভিশনে একটা ফ্রিজ দেখলাম। দেখে বেশ পছন্দ হয়েছে। আর এটাই সবচেয়ে বড় সাইজ ছিল তাদের। উপরের ফটোগ্রাফিতে যেই ব্ল্যাক কালারের ফ্রিজ টা দেখা যাচ্ছে সেটাই পছন্দ হয়েছিল আমাদের। এখনকার প্রত্যেকটা ফ্রিজে দেখলাম বাহিরের দিকটা মিরর ডিজাইনের। পছন্দ করে মোটামুটি কিনে নেওয়াটা একদম ফিক্সড হয়ে গিয়েছিল তবে ভিতরটা দেখতে গিয়ে দেখলাম কোয়ালিটি টা তেমন একটা ভালো লাগেনি। যদিও পছন্দ হয়েছে তবে কোয়ালিটির কারণে এই ফ্রিজ নেওয়া হয়নি। ভিশনে আরো কিছু ফ্রিজ দেখলাম তবে আর কোনটাই তেমন ভালো লাগলো না। যেহেতু রোজার মধ্যে গিয়েছিলাম তাই খুব বেশিক্ষণ আর ঘোরাঘুরি করে নেই বাসায় চলে আসলাম।

IMG-20240502-WA0012.jpg

IMG-20240502-WA0000.jpg

IMG-20240502-WA0008.jpg

এরপর সেদিন রাতের বেলা ব্র্যান্ডগুলো ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখলাম বেশ কয়েকটা ফ্রিজ। যমুনা কোম্পানির একটা ফ্রিজ খুব পছন্দ হয়েছিল। সেটা তো একদম নতুন নতুন সব টেকনোলজি ছিল। একটা ফ্রিজের মধ্যে ব্লুটুথ সিস্টেম স্পিকার সিস্টেম থেকে শুরু করে ওয়াইফাই সিস্টেম পর্যন্ত সবকিছু ছিল। আর দেখতেও বেশ ভালো লাগছিল। তারপর আমার যমুনা ব্র্যান্ডের দোকানে গিয়ে সেই ফ্রিজ টা দেখে আসলাম। তবে সেখানে গিয়ে দেখলাম ফ্রিজ গুলো দেখতে বড় হলেও ভিতরে জায়গা অনেকটা কম। আমরা মূলত বড় সাইজের ফ্রিজ নেওয়ার জন্যই একটা নতুন কিনছি। তবে সেই সাইজে যদি সমস্যা হয় তাহলে আর কিনার কোন মানে হয় না। তারপর তাদের আরো কিছু ফ্রিজ দেখলাম। তবে সবগুলোই একই রকম। ভিতরের দিকে জায়গা অনেকটা কম তবে দেখতে অনেক বড় দেখা যায়।

IMG-20240502-WA0010.jpg

IMG-20240502-WA0006.jpg

তারপর আরো কিছু দোকানে গেলাম। বিদেশি যে ব্র্যান্ডগুলো সেখানে মূলত বড় সাইজের তেমন কোনো ফ্রিজ নেই। শেষে গেলাম ওয়ালটনের শোরুমে। মূলত আমাদের প্রথম থেকেই ওয়ালটন কিনার ইচ্ছা ছিল না। তবে ঘুরে ফিরে সেখান থেকে কেনা হলো। কারণ সেখানের ফ্রিজটা সবদিক থেকেই পারফেক্ট ছিল। নিচের ফটোগ্রাফির মাঝখানের ফ্রিজ টা নিয়েছিলাম আমরা। প্রথমে ভেবেছিলাম কালোটা নিব। তবে একই রকম কালো রংয়ের ফ্রিজ আমার খালামণিদের বাসায় রয়েছে তাই কালোটা নেই নি। ব্লু কালারের মধ্যে এই ফ্রিজটা নিয়েছি। আলোর কারণে ফটোগ্রাফিতে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। তবে সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা।

IMG-20240502-WA0005.jpg

এই ফ্রিজটা ৩৮০ লিটারের ফ্রিজ। ওয়ালটন শোরুম এর সবচেয়ে বড় ফ্রিজ গুলোর মধ্যে একটা। দাম ছিল ৫২ হাজার তবে আমরা ঈদ উপলক্ষে অফারে নিয়েছিলাম তাই অনেকটা কম এসেছে। প্রায় ৪৬ হাজারের মতো দাম এসেছে ডিসকাউন্ট দিয়ে। আম্মুর একটা ইচ্ছা পূরণ করতে পেরেছি এতেই অনেক বেশি ভালো লেগেছে। সত্যি এখানে কাজ করে নিজের জীবনের এবং পরিবারের অনেক ইচ্ছা পূরণ করতে পারছি। এটা আসলেই সৌভাগ্যের একটা বিষয়।

IMG-20240502-WA0002.jpg

IMG-20240502-WA0003.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

নিজের ইনকামের টাকায় পরিবার কে কিছু দেওয়া মানেই সত্যি চমৎকার অনূভুতি। আপনার আম্মু সত্যি ভীষণ খুশি হয়েছিলো। বর্তমান সময়ে ওয়ালটন এর ফ্রিজ গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। ৪৬ হাজার টাকার মধ্যে বেশ বড় ফ্রিজ নিয়েছেন আশাকরি আর সমস্যা হবে না। আপনাকে অভিনন্দন আপু। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 2 years ago 

হ্যাঁ আমার আম্মু ভীষণ খুশি হয়েছে। আর ওয়ালটন ফ্রিজ গুলো আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

নিজের জন্য ল্যাপটপ না কিনে মায়ের প্রয়োজনীয় একটি জিনিস ফ্রিজ কিনলেন।আমার কাছে এই বিষয়টি ভীষণ ভালো লেগেছে আপু।আপনাদের ওয়ালটন থেকে কেনার ইচ্ছে না থাকলেও বড় ফ্রিজ কেনার জন্য শেষ পর্যন্ত ওয়ালটন থেকেই ফ্রিজটি কিনলেন।কালারটি সুন্দর হয়েছে ফ্রিজের।মা নিশ্চয়ই খুব খুশী হয়েছেন।অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো আপু। অনেক শুভকামনা রইলো আপনার জন্য ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

নিজের ইনকামের টাকায় পরিবারের জন্য কিছু কিনলে সত্যি অনেক ভালো লাগে।
আপনি নিজের জন্য ল্যাপটপ না কিনে পরিবারের জন্য ফ্রিজ কিনেছেন জেনে বেশ ভালো লাগলো।

 2 years ago 

এটা ঠিক নিজের ইনকামের টাকার পরিবারকে কিছু দিতে পারলে তার থেকে আনন্দ আর কিছু হতে পারে না। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলেই নিজের টাকা দিয়ে পরিবারের জন্য কিছু কিনতে পারলে বেশ শান্তি লাগে।যাই হোক ইলেকট্রনিক পন্য কিনতে গেলে বেশ ভোগান্তি হয় দেখা যায় পছন্দ হলে দাম পছন্দ হয় না, আবার দাম পছন্দ হলে কোয়ালিটি পছন্দ হয় না।ওয়ালটন যদিও দেশী পন্য তবে এর সার্ভিস ভালোই মনে হয়।যাই হোক ফ্রিজ বেশ সুন্দরই। ধন্যবাদ

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সত্য কথা বলতে প্রতিটা মানুষ এখানে কাজ করে তাদের পরিবারের স্বপ্ন পূরণ করতে পারতেছে। আপনি আপনার আম্মুকে একটা ফ্রিজ গিফট করেছেন। এটা ভীষণ ভালো লাগতেছে। নিজের জন্য ল্যাপটপ না কিনে পরিবারকে উৎসর্গ করলেন। বাহ! দারুন। আপনি মেয়ে মানুষ হয়ে যে পরিবারের পাশে দাঁড়াতে পারতেছেন। অনেক ভালো লাগলো। দেখতে সুন্দর লাগতেছে। অনেকগুলো ফ্রিজ আপনি দেখার পর কিনেছেন। আসলে আপনার এই পোস্টটি আমার ভীষণ ভালো লাগলো। প্রতিটা ইউজারের জন্য একটা অনুপ্রেরনা।আমার হিসাবে এটা আজকের সেরা পোস্ট।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অবশেষে আপনি আপনার ল্যাপটপ না কিনে আপনার আম্মুর ইচ্ছে পূরণ করে দিলেন এর থেকে আনন্দের আর কি হতে পারে আপু। মা-বাবারা সব সময় সন্তানদেরকে দিয়ে থাকেন। কিন্তু সেই সন্তান বড় হয়ে যদি মা-বাবাদের ইচ্ছে পূরণ করে থাকে তাহলে মা-বাবারা অনেক খুশি হয়। তবে আপনি ফ্রিজ টা বেশ ভালোই কিনলেন। কালো ব্রিজ এখন সবাই কিনে আমিও একটা কিনেছিলাম আপু। আপনার কেনা ফ্রিজের কালারটা আমার অসাধারণ ভালো লেগেছে। তাছাড়া আপনি বেশ ভালো ডিসকাউন্ট পেয়েছিলেন। পুরো ব্লগটি ভিজিট করে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

কালো ফ্রিজ আমার কাছেও দেখতে বেশ ভালো লাগে । সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

নিজের ইনকামের টাকা দিয়ে মায়ের ইচ্ছে পুরন করেছেন,শুনে খুবই ভালো লাগলো। আর একটা বিষয় জেনে অবাক হলাম, ফ্রিজের মধ্যে ব্লুটুথ সিস্টেম স্পিকার সিস্টেম থেকে শুরু করে ওয়াইফাই সিস্টেম পর্যন্ত সবকিছু রয়েছে। তবে যমুনা ফ্রিজ তেমন ভালো না। যমুনা না কিনে ভালো করেছেন। ওয়ালটন দেশর পন্য হিসাবে অনেক ভালো। আশা করি ভালোই সার্ভিস দিবে। ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

নিজের ইনকামের অর্থ দিয়ে মায়ের শখ পুরন করেছেন। খুব ভালো একটি কাজ করেছেন। আর যেহেতো এত টাকা দিয়ে একটি ফ্রিজ নিবেন,দেখে শুনে যাচাই করে নেওয়াই ভালো। ভিষন,যমুনা থেকে ওয়ালটনের ফ্রিজ অনেক ভালো। আপনারদের ফ্রিজটাও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36