আমার বাংলা ব্লগ ।। আমার আঁকিবুকি 🎨

in আমার বাংলা ব্লগ5 years ago

নমস্কার

মেঘলা দিনগুলোতে মন কখন কি চায় মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না। কখনোবা নতুন কিছু খাওয়ার ইচ্ছে জাগে , আবার কখনো জানালার পাশে বসে গান করতে ইচ্ছে করে, না হয় কখনো রং পেন্সিল আর কাগজ নিয়ে বসে যাই মনের মেঘ টাকে সরানোর জন্য।

IMG_20210730_122653.jpg

আমার কল্পনার ক্যানভাসে রং লাগিয়ে এঁকেছি এই ছবিটা। ছোট এই জীবনে কত ইচ্ছে কত চাওয়া পাওয়া। জীবনের প্রতিটি চাওয়া-পাওয়ায় রং লাগতে এখনো হয়তো অনেকটা সময় বাকি, তাই রং পেন্সিলের রং দিয়ে রাঙিয়ে দিলাম আমার এই পৃথিবীকে।

সুস্থ হয়ে ওঠো আমার পৃথিবী। তোমার শিশির ভেজা ঘাসে পা ফেলে নিতে চাই সজীবতার নিঃশ্বাস। তোমার সবুজকে ছুঁয়ে ফেলতে চাই আরও একটা বার। আমার আমিকে জড়িয়ে নিয়ে হারাতে চাই তোমার গভীরতায়।

শুভেচ্ছান্তে

@isha.ish

Sort:  
 5 years ago 

সুন্দর এঁকেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 5 years ago 

অনেক ধন্যবাদ দাদা 💝🌻

 5 years ago (edited)

অঙ্কন ভালো হয়েছে। তবে ছবির স্টেপগুলো দিলে ভালো হতো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38