গ্রামীণ জীবন (পর্ব -২) || আমার বাংলা ব্লগ।

in আমার বাংলা ব্লগ2 years ago
Beige Colorful Minimal Flowchart Infographic Graph.png

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20240728_133145.png

প্রথমে আমি এখানে বলতে চাই যে, যাদের ছেলেবেলার সময়টা গ্রামে কেটেছে। তাদের মনোজগতে গ্রামীণ জীবনের যে সব চিত্র গেঁথে আছে তা এক কথায় অপূর্ব এবং অসাধারণ। যখন আমাদের সেই গ্রামীন চিএ গুলো হৃদয়ে ভেসে ওঠে তখনকার সাদামাটা সহজ-সরল এ নিখাদ জীবনের গল্পগাথা, তখনই শুরু হয় আমাদের মনে আরেকটি কলপ্না। ঐ সময়ের প্রতারণা, বিভিন্ন ভণ্ডামি,বন্ধদের সাথে বিভিন্ন আড্ডা ইত্যাদি চাতুরীর প্রবণতা বিরল। জীবন-জীবিকার তাগিদে সেই গ্রামীণ জীবনের পাট চুকিয়ে যারা শহরবাসী হয়েছেন, তাদের অন্তরে অটুট রয়েছে গ্রামীণ জনপদের সেই অম্ল-মধুর স্মৃতি গুলো।
যাইহোক,আজকে আমি আপনাদের সাথে গ্রামীন কিছু বিচিত্র তুলে ধরতেছি। এখানে উপরে যে ছবিটি লক্ষ্য করেছেন এটি গ্রামের ভিতরের একটি দৃশ্য। এখানে একজন কৃষক বসে বসে বাদামের গাছগুলো তুলতে ছিল। ছবিটি আমি তুলেছিলাম গ্রামের ভিতরে বিশাল জমির মাঝখান থেকে। তখন আমি লক্ষ্য করেছি জমির মাঝে পানি চলে এসেছে। যেহেতু এখন বর্ষাকাল চলতেছে। এজন্য তাড়াতাড়ি তারা বাদাম গুলো তুলতে ছিল।

IMG_20240728_133706.png
IMG_20240728_133645.png

উপরে যে ছবি দুটি লক্ষ্য করা যাচ্ছে, দুটি ছবি ই প্রাকৃতিক দৃশ্যর ভরপুর। গ্রামের ভিতর সেই গাছপালার দারুন দৃশ্য। আমি যখন গ্রামের ভিতর দিয়ে রাস্তার উপর দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলাম। তখন আমি লক্ষ্য করেছিলাম রাস্তার দুই পাশে রয়েছে অনেক প্রকারের গাছপালা এবং রয়েছে বিভিন্ন প্রকারের ফুল গাছ। তারপর আমি আবার লক্ষ্য করেছি রাস্তার আরেকটি পাশে রয়েছে কিছু ফল গাছ যেমন পেয়ারা গাছ। গ্রামের ভিতরে এসব প্রাকৃতিক দৃশ্যগুলো আমার মনকে খুবই আকৃষ্ট করেছে। আমি এখানে যতই দূরে গিয়েছিলাম। ততই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমি অত্যন্ত মনোমুগ্ধ হয়েছি। আমি অনেক ফটোগ্রাফি করেছিলাম এসব প্রাকৃতিক দৃশ্যের।

IMG_20240728_133624.png
IMG_20240728_133548.png

তারপর যখন ধীরে ধীরে আমি আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তখন আমি লক্ষ্য করেছিলাম। রাস্তা দুই পাশে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তখন আমি অনেক ফটোগ্রাফি করেছিলাম। উপরে দুইটি ছবির দিকে লক্ষ্য করলে সহজে বুঝা যায় এ সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। কি সুন্দর মনোরম পরিবেশ। মনে হয় যেন এই গাছপালা গুলো কেউ রোপন করেছে। কিন্তু আসলে এসব গাছপালা এবং জঙ্গলগুলো ধীরে ধীরে জন্মিয়েছে এসব রাস্তার পাশে। সাধারণত এসব দৃশ্যগুলো শহরে দেখা যায় না। কিন্তু অনেক কাঁচা রাস্তা এখনোও গ্রামের মধ্যে লক্ষ্য করা যায়।

IMG_20240728_133401.png

এ ছবিটা উপরে লক্ষ্য করলে দেখা যায় একটি বাছুর দাঁড়িয়ে আছে রাস্তার উপর। পাশে রয়েছে একটি বাড়ি। যখন আমরা রাস্তার উপর দিয়ে যাচ্ছিলাম তখন বাড়িটি সহ এ বাছুরের ফটোগ্রাফিটি করেছিলাম। আসলে গ্রামের ভিতরে দিয়ে রাস্তাগুলো উপরে মোটরসাইকেল দিয়ে ঘুরতে অনেক মজা লাগে। আমি যখন গ্রামে আসি তখন এই গ্রামের দৃশ্যগুলো উপভোগ করি এবং মানুষের জীবন যাত্রাগুলো লক্ষ্য করি।

IMG_20240728_133442.png
IMG_20240728_133338.png

উপরে যে দুটি ছবির দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এটি গ্রামের ভিতরের একটি দৃশ্য। এখানে রাস্তার পাশে রয়েছে অনেক ঘরবাড়ি। আমরা যখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম মোটরসাইকেল দিয়ে। তখন এই মুহূর্তে আমি ছবিগুলো তুলেছিলাম আমার সাথে ছিল আমার বন্ধু। তখন আমি লক্ষ্য করেছি রাস্তার উপর একটি ছাগল এবং কয়েকটি মুরগি খাবার খাচ্ছিল। তখন এই মুহূর্তে আমি ছবিটি তুলেছিলাম। আজকের জন্য এখানে সমাপ্ত। পরবর্তী আবার গ্রামের বিভিন্ন জীবন যাত্রার চিত্রগুলো নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ!

আমার ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

ফোনের বিবরণ!

ক্যামেরাVIVO Y81i
ক্যমেরা মডেলvivo 1812
ক্যাপচার@hanif3206
অবস্থানসদর উপজেলা,নোয়াখালী

SeZwdRpvKdfSER21BRnLEm7DphWq1kbpQyRKi46dTupajZqXocKokWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

A3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPLbZDNDdFc7rVLrvj1qbtDMbRZMQF6A4zb3yPLpkViGe95ESMpTZxPuwXgYvdtUhmrKkECnXdBqP1196rHDbZPpYXQhqXgYFw7wZ1gTosU.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

6HAuCuDmXw26e9.gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQSBPCV7mSFC5UcypyAvDUdYo6fgY55XWxFzyApyxVewjd6hApTuPveLT8aaj5YvvAtAMeHpeQ6.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63036.76
ETH 1783.98
USDT 1.00
SBD 0.38