গ্রামীণ জীবন (পর্ব -২৭) || আমার বাংলা ব্লগ।
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
গ্রাম বাংলার আমার স্মৃতিতে গ্রাম একটা জীবন্ত সকাল। প্রতিদিনের ভোরের আলোর মত, নতুন দৃপ্তি দেয় সবসময় গ্রামের দিনগুলো। প্রতিদিনের দক্ষিণা বাতাস যেমন শরীরে সতেজতা নিয়ে আসে, তেমনি গ্রামীন জীবনেরর, আবেক আমার মনের কোনায় একটা সুনিবিড় আবহ তৈরি করে। গ্রামে শৈশবের স্মৃতিগুলো ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে আজকে আমি গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবন যাত্রার সম্পর্কে তুলে ধরেছি। আমি যখন গ্রামের রাস্তার পথ দিয়ে যাচ্ছিলাম তখন এই মুহূর্তে আমি ছবিগুলো তুলেছিলাম এখানে গ্রামের ভেতরে মানুষ বিভিন্ন প্রকার পেশায় তারা সব সময় ব্যস্ত থাকে।আসলে গ্রামের ভিতরে চারদিকের পরিবেশ সুন্দর আবহাওয়া এবং খোলামেলা মাঠ এবং মানুষের কর্মব্যস্ততা সবই অত্যন্ত মনোমুগ্ধকর এবং আনন্দময়।
গ্রামীণ জীবনে কৃষক হলো সমাজের মূল ভিত্তি। ভোরের আলো ফুটতেই তারা মাঠে যান। কাঁধে কোদাল, হাতে ফালা নিয়ে তারা নিজের জমিতে কাজ করেন। কেউ ধান রোপণ করছে, কেউ শাকসবজি লাগাচ্ছে, কেউ আবার আগাছা পরিষ্কার করছে। মাঠজুড়ে সবুজের সমারোহ আর পাখির ডাক তাদের সঙ্গ দেয়। কৃষকের ঘামে ভিজে ওঠে জমি, জন্ম নেয় খাদ্যশস্য। তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করেন। গরমের দিনে গাছের ছায়ায় একটু বিশ্রামই তাদের শান্তি। মাটির সাথে তাদের নিবিড় সম্পর্ক, এই মাটি তাদের জীবন, রুজি, ভরসা।
মাঠে স্ত্রী-সন্তানের সহায়তাও অনেক সময় দেখা যায়। তারা সারা বছর ফসল ফলিয়ে পরিবার ও দেশকে খাদ্য দেয়। কৃষকের জীবনে বিলাস নেই, আছে আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। তাদের পরিশ্রমেই আমরা প্রতিদিন খাবার পাই। গ্রামীণ কৃষকের মাঠে কাজ করাই প্রকৃত জীবনের প্রতিচ্ছবি। যাইহোক, আজকের গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করলাম।আজকের মত এখানেই শেষ করছি,পরে আবার "নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব,, ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যা বিদায়, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ!
| ক্যামেরা | VIVO Y81i |
| ক্যমেরা মডেল | vivo 1812 |
| ক্যাপচার | @hanif3206 |
| অবস্থান | সদর উপজেলা,নোয়াখালী |
https://x.com/HaniferMd/status/1921132266110984531?t=BqLGHehmmAJ9ge2Nv06n_w&s=19
https://x.com/HaniferMd/status/1921132063559671855?t=oWt-uxRaK0y50hXfBokBOQ&s=19
গ্রাম বাংলার জীবন টা এইরকম প্রাণবন্তই হয়ে থাকে। যেটা শহরাঞ্চলে খুব একটা দেখা যায় না। দারুণ লাগল আপনার পোস্ট টা ভাই। বৈশ দারুণ ছিল ফটোগ্রাফি গুলো। এবং বেশ সুন্দর লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।।