"আমার বাংলা ব্লগ"। ইউটিউব ভিলেজ ভ্রমণ, খোকশা, কুষ্টিয়া। আগষ্ট ১৫,২০২১।

in আমার বাংলা ব্লগ5 years ago


  • আমার বাংলা ব্লগে,
  • সবাইকে স্বাগতম।
  • আমি @emon42.
  • বাংলাদেশ🇧🇩 থেকে।


আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমার বাংলা ব্লগে একটি নতুন পোস্টে আপনাদের কে স্বাগতম। আমাদের বাংলাদেশের কুষ্টিয়া জেলার খোকশা থানায় শিমুলিয়া একটি গ্রাম আছে। এই গ্রামকে ইউটিউব ভিলেজ বলা হয়। কিছুদিন পূর্বে আমি এবং আমার বন্ধু এখানে ভ্রমণে গিয়েছিলাম।আজ এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব।



_20210815_140148.JPG


মূলত এই গ্রামটির নাম শিমুলিয়া। এটা কুষ্টিয়া জেলার খোকশা থানায় অবস্থিত। তবে আমাদের পরিচিত প্লাটফর্ম ইউটিউবের নামে এই গ্রামের নামকরণে একটি বিশেষ কারণ আছে। এই গ্রামে একজন সফল ইউটিউবার আছে। তিনি এখানে একটি রান্নার ব্লগ তৈরি করে এবং গ্রামের মানুষদের সেটা খাওয়ান। এবং এই গ্রামে ওই স্থানে তিনি সুন্দর কিছু শিল্পকর্ম তৈরি করেছেন। এগুলো দেখতেই অনেক দূর থেকে লোকজন আসে।


যমুনি নিউজ:
ইউটিউব চ‍্যানেল



IMG_20210812_162145.jpg


W3W:
https://w3w.co/expensively.whiter.oozy

Photography Device :ViVO Y91C


অনেকদিন ধরেই এই গ্রামের কথা আমি শুনছি। এবং এইটা আমাদের জেলায় অবস্থিত এজন্য আমার উৎসাহ বেশি ছিল। এজন্য যথারীতি আমি এবং আমার বন্ধু লিখন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য কিছুদিন পূর্বে আমরা সেখানে যায়। আমরা বাড়ি থেকে বের হয় বিকেল ৪:৩০ টার সময়। এবং আমরা সেখানে ৫:১৫ এর সময় পৌছায়। এরপর আমরা সেখানে আমাদের এক বন্ধুকে ফোন দেয়। সে আসলে আমরা একসাথে যায়। কারণ আমরা এটা ঠিকমতো চিনতাম না।



IMG_20210812_171925.jpg

IMG_20210812_171936.jpg


W3W:
https://w3w.co/smart.finely.wardens

Photography Device : VIVO Y91C


ইউটিউব ভিলেজে এসে আমাদের সেলফি। এখানে আরো অনেক সুন্দর নির্মিত কিছু দর্শনীয় বস্তু ছিল। কিন্তু কিছুদিন পূর্বে সেগুলো ভেঙ্গে গেছে। এখন এগুলোই ভালো আছে। এখানে লাভ আকৃতির একটি সুন্দর কাঠের কারুকার্য করা বসার জায়গা আছে। আমরা সেখানে উঠে ছবি উঠি এবং বিষয়টা উপভোগ করি। এই শিল্পকর্ম টা দেখতে খুবই সুন্দর লাগছিল।



IMG_20210812_171208.jpg

IMG_20210812_171442.jpg

IMG_20210812_171601.jpg


W3W:
https://w3w.co/smart.finely.wardens

Photography Device : VIVO Y91C


এবং এখানে একটি দুই তলা বিশিষ্ট কাঠ এবং বাঁশের তৈরি একটি বাড়ি রয়েছে। আমরা এই বাড়ির দুই তলায় উঠি এবং ছবি উঠি। উপর থেকে গ্রামের দৃশ‍্যটা বেশ ভালোই লাগছিল। এরপর আমরা গ্রামের কিছু লোকদের থেকে এই ইউটিউব ভিলেজ সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। তারা খুব সহজেই আমাদের সাথে কথা বলে। এবং যতটা সম্ভব আমাদের কে বলে। যাই হোক এই গ্রামটি ভ্রমণ করে আমাদের খুবই ভালো লাগে। এবং ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়ি ফিরে আসি।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।



7b4bio5hobgt1ToxyJNZ2CBe2hrJJxxFumrTYgdiB16dsHGkxy5u76CUy1NXorPzXaMcRyXict6abfZKwupPgossU5rvzNFrfZu3mixHrTzqWdZpkJ9YsuTNWgaCHKTM7Z8rmrTgLzaeAtSZQApiPzpBJDDQ.png



Sort:  
 5 years ago 

জায়গাটি খুব সুন্দর ।ছবিগুলো ভালো হয়েছে।ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

ধন্যবাদ।

 5 years ago 

অনেক সুন্দর প্রকৃতির মাঝে খুব আনন্দ ঘন ও উপভোগ্য দিন কাটালেন। শুভেচ্ছা রইলো

 5 years ago 

ধন্যবাদ।

অনেক সুন্দর প্রকৃতির মাঝে, জায়গাটা বেশ দারুন। প্রকৃতির অপরূর রূপকে বিচরণ করে ঘুরে দেতে বেশ ভালোই লাগে। আপনার কাটানো সময়টা বেশ দারুন ছিল।শুভ কামনা।

 5 years ago 

ধন্যবাদ। আপনার মূল‍্যবান মতামতের জন্য।

🥰❤️

 5 years ago 

সত্যি জায়গাটি অনেক সুন্দর। আমার অনেক ভালো লেগেছে এবং আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল আপনার জন্য শুভকামনা।

 5 years ago 

ধন্যবাদ।

 5 years ago 

 5 years ago 

ইউটিউব ভিলেজ এ আমারও যাওয়ার খুব ইচ্ছা ছিল ভাই। সব মিলে ওখানে কেমন লাগলো আপনার??

 5 years ago 

ওরে ভাই আমাদের এলাকা থেকে ঘুরে চলে গেলেন।

 5 years ago 

আপনার বাসা ওই এলাকায়।

 5 years ago 

পাশের এলাকা ভাই

 5 years ago 

ভাই ডিসকোর্ডে ম‍্যাসেজ দেন কথা আছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61213.72
ETH 1607.70
USDT 1.00
SBD 0.41