সুন্দর কিছু সময়
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।
আমি প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার গল্প আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজও চলে এসেছি সুন্দর কিছু জায়গায় ভালো সময় কাটানোর গল্প নিয়ে। আমার মনে হয় কমবেশি সবাই নিরিবিলি পরিবেশ পছন্দ করে। সাথে যদি থাকে কাছের কিছু বন্ধু এবং ভাই ব্রাদার তাহলে তো মন্দ হয় না। সময়গুলো মনে হয় আরো বেশি সুন্দর এবং রঙিন হয়ে ওঠে। আমি ঘুরতে খুবই ভালোবাসি এই জন্যই সময় পেলে চলে যাই এদিক-ওদিক আমার পাগলা ঘোড়া বাইক টাকে নিয়ে। আমার একা একা বাইক চালাতে ভালো লাগেনা। আমার প্রিয়ন হিসেবে বন্ধু বা ছোট কোন ভাই থাকতেই হবে। একা একা বাইক চালাতে ভালো লাগেনা আর পিছনে কেউ থাকলে গল্প করতে করতে গন্তব্য স্থানে পৌঁছে যাওয়া যায়। আমি অনেকবারই আপনাদের মাঝে বাহাদুরপুর হেনা পার্কে ঘুরতে যাওয়ার গল্প শেয়ার করেছি। আপনাদের মাঝে শেয়ার করা পোস্টগুলো বেশিরভাগই ছিল হেনা পার্কের কফি শপের আশপাশের। কিন্তু আগে কখনো তেমন একটা হেনা পার্কে গোল ঘরে আড্ডা দেওয়ার গল্প শেয়ার করা হয়নি। যাইহোক অনেক কথাই বললাম এবার মূল কথায় আসি।
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
কয়েকদিন যাবত খুবই গরম পড়ছে। তীব্র গরমে সবাই প্রায় অতিষ্ঠ। বিশেষ করে ছোট বাচ্চাদের বেশি কষ্ট। এজন্য একটু প্রশান্তির আশায় ছুটে যাই নিরিবিলি কোন ঠান্ডা পরিবেশে। তেমনি একটু জায়গা বাহাদুরপুর থানা পার্কের গোল ঘটটি। এমন কথাগুলো চিন্তা করে আমি আমার বন্ধু এবং দুইটা ছোট ভাই দুটি বাইক নিয়ে রওনা দিয়ে হেনা পার্কের উদ্দেশ্যে। গোল করে পাশেই একটি টক দোকান আছে। ওইখানে আবার বিভিন্ন ধরনের আইসক্রিম পাওয়া যায়। আমরা চিন্তা করলাম ওইখানে গিয়ে ঠান্ডা পরিবেশে আইসক্রিম খাব। বাইকে যাওয়ার সময় চারজন বেশ মজা করতে করতে চলে যাই হেনা পার্কে। গিয়ে দেখি তেমন একটা মানুষের সমাগম নেই। বলতে গেলে আমরা চারজন আর আশেপাশে হয়তো বা দু একজন লোক ছিল। এমন পরিবেশ দেখে মনটা নেমে সেই ভালো হয়ে গেল। পদ্মা নদীর পাড়েই গোল ঘটটি অবস্থিত। নদীর পাড়ের পরিবেশটা এমনিতেই সব সময় খুবই ঠান্ডা থাকে। তারপরে আমরা দোকান থেকে ঝটপট চারটা আইসক্রিম নিয়ে গোল করে বসে গেলাম আড্ডা দেওয়ার জন্য।
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
অনেক সময় আড্ডা দেয়ার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি কখন যে এখানে দুই ঘন্টা আড্ডা দেয়া হয়ে গেছে বুঝতেই পারিনি। সময় কত দ্রুত চলে যায় এমন মজার আড্ডায় বসলে তখনই বোঝা যায়। তারপরে আমরা বাইকে উঠে পড়ি বাড়ির উদ্দেশ্যে। এমন গল্প আমরা শুরু করেছি দুপুরের খাবারের কথাই ভুলে গিয়েছিলাম। তারপরে আবার আমরা চারজন গল্প করতে করতে বাড়ি চলে আসি। খুব সুন্দর কিছু মুহূর্ত পার করেছি আমরা। এজন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করলে মন্দ হয় না। একসময় ছিল বিকেল হলেই আমরা বাহাদুরপুর থানা পার্কে গিয়ে বসে থাকতাম। কিন্তু এখন আর আগের মত ঐদিকে যাওয়া হয় না। বেশিরভাগ সময় আমাদের রেলওয়ে স্টেশনে মামার লাল চা খেয়েই বেশি আড্ডা দেয়া হয়। একদিন স্টেশনের মামার লাল চায়ের গল্প আপনাদের সাথে শেয়ার করব। অনেক কথাই বললাম তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

https://x.com/AshikurShohag/status/1934396545639792736?t=5Dfd9BtIODeCH06YIDd4Fw&s=19
https://x.com/AshikurShohag/status/1934397005293588694?t=YivYKMvi7YS7WybrwGdhlQ&s=19
https://x.com/AshikurShohag/status/1934397507477569900?t=DFP97-Ac9l8dbYJ2uDsMGA&s=19
https://x.com/AshikurShohag/status/1934397850953416894?t=2v0jgumKKRgmA1jhh7mmWQ&s=19
https://x.com/AshikurShohag/status/1934398492899950638?t=RWFJbdg8z9fusL2TYF06GA&s=19
https://x.com/AshikurShohag/status/1934398771695358257?t=d5YQ2EzYdbzl455WSWFVaA&s=19
নদী প্রকৃতি এগুলো সবসময় আমার প্রিয়। ভালো লাগে। আপনার মুহূর্ত ও ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আমার কাছে ভালো লেগেছে।
কিছুদিন আগে গরমের কারণে সবাই অতিষ্ঠ ছিল। যাইহোক আপনারা দুটি বাইক নিয়ে ঘুরতে গেলেন হেনা পার্কে। অনেকে বলে একা একা বাইক ড্রাইভিং করতে ভালো লাগেনা। আর একসাথে কয়েকজন মিলে কোথাও ঘুরতে গেলে এমনিতে ভালো লাগে। আর আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে ভালো সময় কাটিয়েছেন পার্কে ঘুরতে গিয়ে।
সুন্দর কোন জায়গায় ঘুরতে গেলে সুন্দর সময় কাটানো যায়। আর এরকম সুন্দর জায়গায় ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। অনেক ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।