তীব্র গরমে অতিষ্ঠ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


1000006243.jpg


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


তাহলে চলুন শুরু করা যাক


আজ কয়েকদিন যাবত ভীষণ গরম পরছে। বিকেলে যখন সূর্য অস্ত যায় তখন বাইরে চলাফেরা করা যায় কিন্তু সকাল দশটার পর থেকে বাইরে বের হওয়া যায় না। মনে হয় কে জানো কয়লাতে আগুন জ্বালিয়ে গায়ের উপর ঢেলে দিয়েছে। এতদিন হল তেমন একটা গরম অনুভব করিনি অনেকটাই সহনীয় পর্যায়ে ছিল কিন্তু আজ তিন দিন হলো ভীষণ গরম শুরু হয়েছে। মাঝে মাঝে বাতাস তো দূরে থাক গাছের পাতাও নড়তে চায় না। তারপরও গ্রামের পরিবেশটা অনেকটা সহনীয় পর্যায়ে আছে কিন্তু শহরের দিকে গরমটা বেশি অনুভব করা যায়। সবাই শুধু চাতক পাখির মত চেয়ে আছে কখনো একটু বৃষ্টি হবে আর কখন পরিবেশটা ঠান্ডা হবে। এই সময় বেশি কষ্ট হয় খেটে খাওয়া মানুষগুলোই যারা রোদের মধ্যে বাইরে কাজ করে। বিশেষ করে যারা কৃষি কাজ করে। আমরা ঘরের মধ্যে ফ্যানের নিচে বসে থেকেও গরম সহ্য করতে পারি না। কিন্তু যারা মাঠে কাজ করে এই তীব্র রোদের মধ্যে তাদের সব থেকে বেশি কষ্ট হয়েছে। তারপরে আবার তাদের জমিতে প্রতিনিয়ত পানি দিতে হচ্ছে। এই সময় পানি লেয়ার ও অনেক নিচে থাকে এই জন্য তেমন একটা বেশি পানীয় উড়তে চায় না। একটু বৃষ্টি হলেই পরিবেশটা স্বাভাবিক হয়ে যায়। আজ সন্ধ্যার পরে একটু শহরের দিকে গিয়েছিলাম হঠাৎ করে দেখি চারিদিকে কালো মেঘ এবং কিছু সময় বাতাস হল। চিন্তা করলাম এবার হয়তোবা একটু হলেও বৃষ্টির দেখা পাব কিন্তু কিছুক্ষণ পরেই মেঘ একদম পরিষ্কার হয়ে গেল। আবার শুরু হলো সেই তীব্র গরম। আমার মনে হয় সব থেকে পৃথিবীর আসল হিরো যারা কৃষি কাজ করে। তাদের রুজি রুটি সবকিছুই কৃষিকাজকে ঘিরে। এই কৃষকরা যদি চাষাবাদ না করতো তাহলে হয়তো বা আমাদের না খেয়ে থাকতে হতো। এজন্যই আমার ভাষাতে তারাই আসল হিরো।


1746985177894.jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

1746985193043.jpg

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

1746985202135.jpg


আজ আমি আপনাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি সেগুলো বেশ কিছুদিন আগের। ঐদিন হঠাৎ করে বিকেলের দিকে কিছুক্ষণ ঘুরে ঘুরে বৃষ্টি হয় এবং পরিবেশটাও বেশ ঠান্ডা করে ফেলে। ঐদিন এমন হয়েছে বিকেলের দিকে আমরা বাইক নিয়ে যখন বের হয়েছি গায়ে ফুলহাতা গেঞ্জি পড়ে। কেমন যেন হালকা শীত শীত অনুভব হচ্ছিল। তখন এই ফটোগ্রাফি গুলো আমি করেছিলাম মাত্রই বৃষ্টি হয়ে মেঘটা পরিষ্কার হয়েছে। বৃষ্টির পরের দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে সবকিছু মনে হয় নতুন সাজে সেজে উঠেছে। চারিদিকের পরিবেশ টা চকচকে ঝকঝকা গাছের পাতাগুলো দেখলে মনে হয় নতুন গজিয়েছে। রাস্তাঘাট সবকিছুই মনে হয় কে যেন ধুয়ে পরিষ্কার করেছে। এমন পরিবেশ কান্না ভালো লাগে। আপনারা বলতে পারেন গরম থেকে হঠাৎ আমি ঠান্ডার দিকে কেন আসলাম। ফোন চাপতে চাপতে হঠাৎ এই বেশ কিছুদিন আগের বৃষ্টির পরের ফটোগ্রাফি গুলো চলে আসলো। এজন্য ভাবলাম ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলে মন্দ হয় না। এই ফটোগুলো দেখে বৃষ্টিকে অনেক বেশি মিস করছিলাম। কারণ গরম আমার বেশি একটা ভালো লাগে না। শীত আমার খুবই পছন্দের একটি সময় কিন্তু অতিরিক্ত না। হালকা শীতের কাপড় পরবো ঘুমিয়ে শান্তি খেয়ে শান্তি সবকিছুতেই শীতের সময় শান্তি খুঁজে পাওয়া যায়।


1746985202135 (1).jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

1746985233641.jpg

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

1746985242835.jpg


বিধাতাই জানে এই তীব্র গরম থেকে কবে মুক্তি পাবো। ছোটবেলায় বেশ সুন্দর সময় কাটাতাম এই গরমের সময়ও দুপুরবেলা বাগানে সবাই পার্টি পেরে বসে যেতাম মাঝে মাঝে তো ছুরি আর আম নিয়ে আমের টকমাখা খাওয়া শুরু করে দিতাম। কাঁচা টক আম সাথে ঝালের গোড়া ধনিয়া গোড়া আর হালকা একটু লবণ আহ কি যে মজা। এখন আর আগের মতো আর এমন বসা হয় না। তারপরে আপনারা কম বেশী সবাই জানেন আমরা বেশ কয়েকজন আছি আমার বন্ধু এবং ছোট ভাই সবাই এখনো আড্ডা দেয়া হয়। আজ দুই তিন দিন হল এক একজন এক এক স্থানে আছে এই জন্য আর এবার আম নিয়ে বসা হয়নি বাগানে। হয়তোবা দু-একদিনের মধ্যে আপনাদের কাছে দুপুরবেলা আম বাগানে বসে আম খাওয়ার গল্প শেয়ার করব।


1746985256234.jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing


আজ অনেক কথাই আপনাদের মাঝে শেয়ার করলাম আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো পোস্ট নিয়ে। আমার যে কোন গল্প আপনাদের কাছে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।


আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

1000006240.jpg

1000006242.jpg

 last year 

সত্যি খুব বাজে ধরনের একটা প্যাচপ্যাচে গরম পড়েছে চারিদিকে। এই গরমে যারা মাঠে চাষবাদ করছে তাদের অনেক বেশি কষ্ট। যেসব মানুষ এত রোদের মধ্যে বাইরে গিয়ে সারাদিন রোদের মধ্যে ঘুরে ঘুরে কাজ করছে তাদের কষ্টের কথা বলে বোঝানো যায় না। এই গরমের কারণে কত মানুষের সানস্ট্রোক হয়ে যাচ্ছে আবার বিভিন্নভাবে শরীর অসুস্থ হয়ে পড়ছে। আপনার ছোটবেলার কথা জেনে ভালো লাগলো এবং পোস্টটি পড়েও অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 last year 

গত কয়েকদিন যাবত প্রচন্ড গরম পরছে। এই বছরে যদিও গরমের পরিমাণ খুবই কম। বৃষ্টি হলে আবার পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। যাই হোক মাঝে মাঝে প্রচন্ড গরমও দরকার। অনেক সুন্দর পরিবেশ ছিল সব মিলিয়ে ভালোই উপভোগ করলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64198.23
ETH 1820.91
USDT 1.00
SBD 0.38