বাস্তবতা
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।
বাস্তবতা হলো জীবনের নির্দয় অথচ অপরিহার্য অংশ।
জীবন কারো জন্য থেমে থাকে না প্রতিটা মানুষেরই বাস্তবতার শিকার হতে হয়। মানুষের জীবন কখনো থেমে থাকে না তাই প্রতিটা সময় আমাদের জন্য খুবই মূল্যবান এবং আমাদের সবার প্রতিটা সময়কে মূল্য দিতে শিখতে হবে। সময় নষ্ট করা যাবে না এবং আমাদের প্রতিনিয়ত নিজ লক্ষ্যে পৌঁছানোর জন্য লড়ে যেতে হবে। অনেকেই আমরা চিন্তা করি অনেক সহজভাবে উপরে ওঠার কিন্তু যারা পৃথিবীতে অনেক বড় হয়েছে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সাকসেস হয়েছে। এজন্য কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমই আমাদের এগিয়ে নিয়ে যাবে। আমাদের সব সময় নিজের স্থানকে শক্ত করতে হবে কখনো অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকলে হবে না। শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে অবশ্যই বাস্তবে রূপ দিতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। একজন মানুষ যদি প্রতিনিয়ত পরিশ্রম করে এবং সময়কে মূল্য দিতে শেখে তাহলে আমার মনে হয় না বিধাতা তাকে নিরাশ করবে। আমি অনেক দেখেছি যারা কঠোর পরিশ্রম করেছে এবং কষ্টের বিনিময়ে উপরে উঠেছে তারাই সাকসেস। এজন্য সবসময় আমাদেরকে বাস্তবতা মেনে চলতে হবে। যখন যে পরিবেশ সেই পরিবেশে আমাদের খাপ খাইয়ে নিতে হবে তাহলেই আমরা যে কোন পরিবেশে টিকে থাকতে পারবো।
একজন পিতাহারা ছেলেই জানে বাস্তবতা কতই না কঠিন। অনেকেই আছে তাদের বাবা অনেক ধন সম্পদ রেখে যায় তাদের হয়তোবা কিছু মনে হয় না কিন্তু গরিব ঘরের একটি ছেলের বিষয়টি এত সহজ হয়। তাকে অল্প বয়সেই পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়। পরিবারের ভালো-মন্দ সব কিছু তার উপর নির্ভর করে। তার জীবনের সমস্ত স্বপ্ন ভালোলাগা শখ আহ্লাদ সব নিমিষেই নিঃশেষ হয়ে যায়। প্রতিটা সন্তানের কাছে তার বাবা হল একটি বট গাছের মতো। যে কিনা সব সময় তার সন্তানকে আগলে রাখে। যত ঝড় ঝাপটা বৃষ্টি যাই হোক না কেন তার সন্তানকে নিরাপদে রাখে। এজন্যই আমাদের বাস্তবতা মেনে চলতে হবে। জীবনকে পরিবর্তন করতে হবে এবং জীবনের লক্ষ্যে পৌঁছাতে হবে। হয়তোবা আমাদের স্বপ্নের সবকিছু পূরণ করা সম্ভব নয় কারণ অনেকের স্বপ্ন থাকে অবাস্তব। কিন্তু আমাদের জন্য সবথেকে বুদ্ধিমান এর কাজ বাস্তবতাকে মেনে চলা। যে বাস্তবতাকে মেনে চলবে সে কখনো হেরে যাবে না একদিন না একদিন তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেই। আমাদের সবারই সমাজ ব্যবস্থায় চলাফেরা করতে হয়। এজন্য নিজেরা এমন কোন কাজ করবো না যাতে আমার জন্য অন্য কারো সমস্যা হয় বা সে ক্ষতির সম্মুখীন হয়। সব সময় নিজের পাশাপাশি অন্যের ভালো-মন্দ নিয়েও চিন্তা করা। কারণ যে নিজের চেয়ে অন্যের ভালো-মন্দ বেশি চিন্তা করে তাকে কখনো বিধাতা নিরাশ করে না।
বাস্তবতা কঠিন হলেও সেটাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার মাঝেই জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে।
ভালো-মন্দ পরামর্শ সবাই দিতে পারে কিন্তু নিজের মধ্যে সেটা গেঁথে চলতে পারে কজন। যে অন্যকে পরামর্শ দিবে এবং নিজেও ঠিক সেই ভাবেই চলাফেরা করতে পারবে সেই হলো আসল পরামর্শদাতা। মানুষের পরামর্শ দেয়া বা ভালো-মন্দ বুঝানো কোন খারাপ কাজ না কিন্তু নিজেকে আগে সঠিক রাস্তায় চলাফেরা করার অভ্যাস করতে হবে।
তাহলেই মানুষকে ভালো-মন্দ বোঝালে সে বুঝবে আর নিজের মধ্যেই যদি ওই বুজটা না থাকে তাহলে হবে না।
একজন মানুষ যদি বড়দের সম্মান দেয় এবং ছোটদের স্নেহ করে তাহলে সে কখনো কারো কাছে অসম্মান হবে না।
যাই হোক অনেক কথা বলে ফেলেছি ভুলত্রুটি হলে ক্ষমা করবেন আমি কোন কবি বা সাহিত্যিক না আমার কথার মধ্যে ভুল হতে পারে। কথাগুলো আমি নিজের জ্ঞান থেকে বলেছি এবং চেষ্টা করছি নিজেকে সঠিক পথে সঠিকভাবে চলার। ধন্যবাদ।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

বাবা সব সময় তার সন্তানের জন্য বট বৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে। তাই সেই বাবা যদি না থাকে সন্তানের জন্য বেশ কঠিন জীবন হয়ে যায়। যার বাবা নেই সে বোঝে বাবার মর্ম। আর যারা বাস্তবতা বোঝে তারা কখনো খারাপ পথে যায় না। জয় হোক ভাই সবার পিতা-মাতা যেন সুস্থ থাকে ভালো থাকে এই কামনা করি।
আসলে বাস্তবতা বড়ই কঠিন। ঘর থেকে বের হলে বাস্তবতা কতটা কঠিন তা নিজ চোখে উপলব্ধি করা যায়। আসলে বাবা হচ্ছে নির্ভরতার শেষ ঠিকানা আস্থার শেষ ভরসা। আসলে বাবা না থাকলে বুঝা যায় বাবা কি জিনিস। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য ভাই।