রাতের আড্ডা
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।
আমি প্রতিনিয়ত আপনাদের কাছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা এবং গল্প শেয়ার করে থাকি তেমনি আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আগে গরমের সময় জোসনা রাতে বাইরে বসে বেশ আড্ডা দেয়া হতো কিন্তু এখন বিভিন্ন ব্যস্ততায় আর হয়ে ওঠে না সেটা আমার হোক বা অন্য সবার হোক। এখন সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। সারাদিন ব্যস্ত সময় পার করে কেউই আর রাতে আড্ডা দিতে বসে না। গতকাল সবাই বেশ ফ্রী ছিল আমিও। তাই আমি সন্ধ্যার দিকে বাজারে গিয়ে এক বড় ভাইকে কল করলাম। বড় ভাই আমার পিছনেই যে দাঁড়িয়ে আছে সেটা আমি জানি না। কল দেয়ার সঙ্গে সঙ্গে সে বলল এই যে আমি তোমার পিছনে। এই কথা শুনে ঘাড় ঘুরিয়ে দেখি ভাই আমার পিছে দাঁড়িয়ে আছে। ভাইকে বললাম ঝটপট বাইকের পিছনে বসে পড়েন।
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
ভাই আমাকে বলল কোথায় যাবে আমি তখন বললাম চলেন যাই দেখি কোথায় যাওয়া যায়। কিছু বন্ধুদের মুখে শুনেছি শহীদ কিবলিয়া সেতুর উপর নাকি জোসনা রাতে বেশ সুন্দর পরিবেশ থাকে ঘুরতে নাকি অনেক ভালো লাগে। যেই কথা সেই রওনা দেয়া। সাথে সাথে দুই ভাই রওনা দিলাম শহীদ কিবরিয়া সেতুর উদ্দেশ্যে। আমার বাসা থেকে আনুমানিক প্রায় ১০ কিলোমিটার দূরে কিন্তু আমাদের বাইকারদের জন্য এটা কোন ব্যাপারী না। তারপরে দুই ভাই রওনা দিলাম ব্রিজের উদ্দেশ্যে। যে দেখি আসলেই পরিবেশটা খুবই সুন্দর কিন্তু ব্রিজের উপর থেকে নিচের পরিবেশটাই বেশি সুন্দর। আমরা বাইক নিয়ে চলে গেলাম ব্রিজের নিচের দিকে। এখন নদী অনেকটা শুকনো এই জন্য নিচে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। পরিবেশটা সুন্দর ছিল কিন্তু লোক ছিলাম আমরা দুইজন এখানে যদি বন্ধু-বান্ধব ভাই ব্রাদার সবাই থাকতো তাহলে আড্ডাটা একদম জমে যেত কিন্তু কি করার সবাই তো আর নেই। তারপরে আমরা কিছু সময় ঘোরাফেরা করে চলে আসি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে আসার পরে তেমন একটা ভালো লাগছিল না রাতের খাবার খেয়ে বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর চিন্তা করছিলাম এইসব স্থানে আগে বসে আড্ডা দিতাম বিশেষ করে আমার বাসা থেকে সামান্য একটু দূরে একটি ফাঁকা জায়গা আছে। ওইখানে রাতে চাঁদ দেখার মজাই আলাদা আর সবাই মিলে আড্ডা দিয়া তো আছেই। তারপর আমি কিছু ভাই ব্রাদার কে ফোন দিই।
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
তারাও চলে আসে সুন্দর পরিবেশে আমরা দশটা থেকে প্রায় বারোটা পর্যন্ত আড্ডা দিলাম। আমাদের ভাই ব্রাদারের মধ্যে একজন শিল্পী আছে। সে অনেক সুন্দর গান করে থাকে। ভাইকে বললাম সুন্দর কিছু গান শুরু করেন। ভাই সুন্দর সুন্দর কিছু গান গাইতে থাকলো আর আমরা সাথে তাল মিলা ছিলাম। আমি গান গাইতে একদমই পারিনা বলতে গেলে কিন্তু শুনতে খুবই পছন্দ করি। তাই ভাইয়ের সাথে তাল মিলাচ্ছি আর আস্তে আস্তে হাততালি দিচ্ছিলাম। সব মিলিয়ে পরিবেশটা বেশ ভালো লাগছিল। কিন্তু একটা জিনিস খুবই মিস করছিলাম এই আড্ডার মাঝে যদি কিছু ফাস্টফুড খাবার থাকতো তাহলে তো কোন কথাই ছিল না। কিন্তু দুঃখের বিষয় রাত বারোটার দিকে আমরা তেমন কোন দোকানে খাবার পায়নি ফাস্টফুড জাতীয়। তারপরও কি করার ছোট ভাইকে পাঠালাম কিছু কোল্ড্রিংস নিয়ে আসার জন্য। গরম পরিবেশ জোসনা রাত সাথে বাতাসের আলতো ছোঁয়া। পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। এই জন্যই ওকে কোলড্রিংস নিয়ে আসতে বললাম। এমনিতে সময় পার হতে চায় না কিন্তু আমরা দশটার সময় বসেছি কখন যে বারোটা বেজে গেল বুঝতেই পারিনি। মনে হল এই তো একটু আগে আমরা আড্ডায় বসলাম। সব মিলিয়ে আমরা সবাই খুবই সুন্দর পরিবেশ উপভোগ করলাম এবং মজা মাস্তি তো আছেই। আমার শুধু এই সকল পুরাতন স্মৃতিগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। এখন যেটা বছর বা মাসে একবার হয় কিনা সন্দেহ সেটা আগে আমাদের নিত্যদিনের কাজ ছিল। আগে আমাদের কাজ বলতেই ছিল প্রচুর ঘোরাঘুরি এবং আড্ডা দিয়া। কিন্তু এখন আর বসা হয় না। আমাদের আড্ডার মাঝে অনেকেই মিস করেছি। তারা এখন বিভিন্নজন বিভিন্ন স্থানে আছে কর্ম ব্যস্ততা নিয়ে। আমার মনে হয় সবারই এমন মজা মাস্তি ঘোরাঘুরির স্মৃতি আছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোন গল্পে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

https://x.com/AshikurShohag/status/1911787707053097365?t=hncP0Q64z0sFfsC285rLRg&s=19
https://x.com/AshikurShohag/status/1911789469919023402?t=1aL9lavkhprnnk5fCYZRxw&s=19
https://x.com/AshikurShohag/status/1911790189607043265?t=NM_sdUhKj4lbSoV5T3s8Lg&s=19
https://x.com/AshikurShohag/status/1911790675156472017?t=mFa1_-C6tB1tfHyw6mnNOw&s=19
https://x.com/AshikurShohag/status/1911791145291751642?t=7mCNtxtx1PmyVG61Le4kmA&s=19
https://x.com/AshikurShohag/status/1911791543788478751?t=caDRxJlFso96Ef1onw8cfw&s=19