😍😍কলেজ বন্ধুর সাথে সময় কাটানো 😍(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍
আসসালামু আলাইকুম
হেলো আমার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি,আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি বন্ধুরা আজ আমি আমার খুব সুন্দর এবং বেদনাময় মুহুর্ত শেয়ার করবো আশা করি ভালো লাগবে।চলুন শুরু করি।
কলেজ জীবনে আমার সব থেকে কাছের বন্ধু ছিলো নাজমুল। সে আমার ক্লাস মেট কলেজ থেকেই তার সাথে পরিচয় অত্যান্ত ভদ্র একটি ছেলে সেই কলেজ পার দেওয়ার পরে আর দেখা সাক্ষাৎ তেমন হয় না।শুধু এই ভারচুয়াল ভাবেই কথা বার্তা চলতো।গত কাল রাতে বন্ধু নাজমুল আমাকে কল করে এবং বলে যে সে একটি নতুন ফোন কিনেছে এবং আজ রাত ১০ টার গাড়িতে সে ঢাকা যাবে তার একটি চাকুরি হয়েছে আলহামদুলিল্লাহ।
আমি এবং আমার বন্ধু
আমি বললাম ওকে আগামিকাল আমরা বিকেলে দেখা করি কথা হবে।পরের দিন অর্থাৎ আজ আমি আর সাগর আমার সেই বন্ধুর সাথে দেখা করার জন্য আমাদের শহরে যায়।সেখানেই সে আসবে বলেছে।আমি নদী পার হলাম এবং দেখলাম সে আমাদের আগে এসে বসে আছে।এরপরে আমরা বসার জন্য ভালো জায়গা খুজছিলাম।হঠাৎ মনে হলো আমাদের কলেজেরই পাশে একটি রেস্টুরেন্ট আছে সেখানে যায়।স্টেশন এর পাশে সেটি।আমরা স্টেশন পার হয়ে রেস্টুরেন্ট এ ঢুকলাম।
স্টেশন
রেস্টুরেন্ট এ গিয়ে আমরা ৩ টা চিকেন বার্গার এর অর্ডার করি সেটা বানাতে একটু সময় লাগবে আর এদিকে আমরা নিজেদের গল্প করছি বন্ধুর ফোনটা ঘাটা ঘাটি করছি।অনেক কথা হলো গল্প হলো বন্ধু তার চাকুরি জীবনে পা দিচ্ছে তাকে অভিনন্দন জানালাম।
খাবার এর অপেক্ষায়
এর মধ্যে খাবার চলে এলো।খাবার খেতে খেতে দারুন সব মুহুর্ত পার করলাম।খাবার শেষের দিকে আমি বললাম একটা কোকাকোলা দিতে। একজন এসে আমাদের কোকাকোলা দিয়ে গেলেন।বার্গার খাওয়া শেষে কোকাকোলা খুললাম।এরপরে আমরা সমান ভাবে ভাগ করে সেটা খেলাম।খাওয়া দাওয়া শেষ করে বন্ধুর মোবাইল এর কিছু সেটাপ ঠিক করলাম।এরপরে রেস্টুরেন্ট থেকে বের হলাম।
খাওয়া দাওয়ার মুহুর্ত
এরপরে আমি আমার বন্ধুকে বিদায় দিলাম জানিনা কবে দেখা হবে এটা ভেবে খারাপ লাগছিলো।তবে খুশিও লাগছিলো বন্ধুর একটা চাকুরি খুবই প্রয়োজন ছিল যা সে পেয়ে গেছে।তার জন্য অভিনন্দন জানায়।বন্ধুরা আশা করি আমার এই মুহুর্ত টি আপনাদের ভালো লাগবে। আমার নিজেরো খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে।ভালো থাকবেন সবাই আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।ধন্যবাদ সবাইকে।
| সমস্ত ছবির | তথ্য |
|---|---|
| লোকেশন | বাংলাদেশ |
| ক্যামেরা | অপু এ৫এস |
| ক্যামেরাম্যান | @ashik333 |
| w3words | https://w3w.co/blanketed.splice.calculation |
এরকমভাবে বার্গারের ছবি পোস্ট করা ঠিক না। মানুষের খেতে ইচ্ছে করে। যাই হোক সব মিলিয়ে আপনি একটি সুন্দর সময় পার করেছেন আপনার বন্ধুদের সঙ্গে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া
হাহাহা অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যর জন্য।
আপনার বন্ধুর চাকরির জন্য অনেক অনেক শুভকামনা জানাবেন আমার পক্ষ থেকে। আশা করছি আপনার বন্ধুর চাকরি জীবন যেন খুব শুভ হয় আর বার্গারের ছবিগুলো দেখেই লোভ লেগে যাচ্ছে। সস দেওয়ার পরিমাণ দেখেই বুঝা যাচ্ছে বার্গারটি আপনাদের খেতে তো অনেক বেশি মজা লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনি আপনার এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন।
অসংখ্য অসংখ ধন্যবাদ আপু।অবশ্যই জানাবো। 😍😍
কলেজে বন্ধুদের সাথে অনেক সুন্দর একটি মুহুর্ত কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। আসলে বন্ধুদের সাথে সময় কাঁটাতে আসলেই অনেক ভালো লাগে। সুন্দর সুন্দর খাবার খেয়েছেন। খাওয়ার উপর আর কিছুই নাই ভাই। শুভকামনা রইলো
জী ভাই অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার বন্ধুর জন্য শুভকামনা এবং অভিনন্দন রইল। চাকরি জীবন অনেক সুন্দর হোক। বন্ধুদের সাথে অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন বার্গার এর ছবি দেখে লোভ লেগে গেছে
অসংখ্য ধন্যবাদ আপু।