😍😍স্পেশাল দিন(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍
- ২০ফাল্গুন
- ১৪২৮ বঙ্গাব্দ।
- শনিবার
- স্পেশাল দিন
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক।
আজকে ছিল আমার স্পেশাল দিন বটে কারণ হলো আজ প্রায় কয়েকমাস পরে আবার প্রাইভেট শুরু হলো বন্ধুদের সাথে দেখা কথা বলো এগুলো অনেক মিস করতাম।সামনেই আসছে এডমিশন সো আমাকে এবার গুচ্ছ থেকে পরিক্ষা দিতে হবে তাই অনেক ভেবে চিন্তে নতুন ভাবে শুরু করলাম বাকিটা উপর ওয়ালা। ভোর ৭ টায় বাসা থেকে নাস্তা করে বের হয়ে যায় বেরিয়ে নদী পার হয়।এরপরে আমি প্রিয় মানুষ টার সাথে দেখা করি আসলে হঠাৎ দেখা তাকে দেখে আমি অবাক যাইহোক তার সাথে কথা হলো এরপরে সে চলে গেলো এবং আমি আমার কোচিং এ চলে গেলাম।
কচিং ১১:৩০ এ শেষ হয়ে গেলো। এরপরে আমি এবং আমার বন্ধুরা সবাই একসাথে অটোতে করে বাসার দিকে রওনা হলাম।আমার এক বান্ধবি সে একটা গিফট কিনবে তাই আমরা একটা গিফট কর্নারে ঢুকলাম।অনেক চয়েজ এর পরে একটা জিনিস পছন্দ হলো এরপরে সেটা আমরা প্যাকিং এবং রেপিং করতে বললাম।দোকানি রেপিং করতে শুরু করলেন এদিকে আমার খিদা লেগে গেছে আমি তাদের বললাম কিছু খেতেই হবে।
এরপরে আমরা একটি সাধারন হোটেল ঢুকলাম এরপরে সেখান থেকে দুটো করে পরাটা এবং মিষ্টি অর্ডার করলাম।পোরাটা গুলো অনেক বড় বড় ছিল দুটো পরোটা ৪ টার সমান আমার বন্ধু বলছে নিশ্চয় পোরাটার দাম বেরে গেছে খাওয়া শেষ করে বিল দিতে গিয়ে সত্যি অবাক আসলেই পরোটার দাম অনেক বেরে গেছে।একেক টা পরোটার দাম ১০ টাকা করে যা আগে ছিল ৫ টাকা করে।
এইসব এর দামের মূল কারণ তেল এর দাম বারাতে।আসলে তেলের দাম বারার কারণে তেলে ভাজা সব কিছুর দাম বেরে গেছে।যাইহোক অনেক দারুন একটা সময় ছিল আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরো ভালো লাগছ অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সবাই।
| সমস্ত ছবির | তথ্য |
|---|---|
| লোকেশন | বাংলাদেশ |
| ক্যামেরা | অপু এ৫এস |
| ক্যামেরাম্যান | @ashik333 |
| w3words | https://w3w.co/inching.puma.sari |
আপনি যে এডমিশন স্টুডেন্ট যে শুনে খুব ভালো লাগলো ভাই। অনেকদিন পর প্রাইভেটে যাওয়ার অনুভূতিই অন্যরকম। সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুলোতে অংশ নিবেন। ধন্যবাদ আপনাকে আপনার স্পেশাল দিনের মুহূর্তগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
স্পেশাল দিনের স্পেশাল একটি গিফট কিনেছেন দেখছি ভাইয়া। আপনার সারাদিনের কাহিনীটি আমাদের সাথে শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো। আপনার কাটানো সুন্দর একটি দিনের কাহিনী শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
এডমিশনে ভালো প্রস্তুতি গ্রহণ করো সেটাই কামনা করি। এখান থেকে জীবনের সফলতা শুরু হবে। সেজন্য কোন ধরনের অপূর্ণতা না রেখে এগিয়ে যেতে হবে। অনেকদিন পর সুন্দর মুহূর্ত পার করেছো জেনে ভালো লাগলো।