ভাই এর সাথে অপ্রিয় ফাস্টফুড খাওয়া , সময়টা অসাধারণ ছিল

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সচরাচর আমি ফাস্টফুড খাই না বা কখনো কেউ ফাস্টফুড খাওয়ার অফার করলে যাইই না । কারণ একটা কথা আছে না সবার পেটে সবকিছু সহ্য পায় ঠিক তেমনি আমার পেটে এসব সহ্য পায় না। কিন্ত কাল পড়ানোর পর হঠাৎই ভাবলাম এখন সময় আছে কি করা যায় । তখন হঠাৎই বড় ভাইকে একটা ম্যাসেজ দিলাম।

এর মাঝে একটা কথা বলে রাখি আমি আমার বড় ভাই নির্মলকে খুবই মানি এবং তার কথা শুনে চলার চেষ্টা করি তাই তাকে ম্যাসেজ দিয়ে তখনি বললাম বড় ভাই আমার পড়ানো শেষ কিন্ত মনটা খারাপ আমি একটু বাইরে যাচ্ছি ঘুরতে ।বড়ভাই তখন মনে হয় খুবই ব্যস্ত ছিল এজন্য কোনো উত্তর দেয়নি তাই তখনই চলে গেলাম ভাইয়ের সাথে দেখা করতে । ভাইয়ের সাথে দেখা করলাম একটু যোরাঘুরি করলাম। একটু পার্কে গেলাম ঘুরলাম কিন্ত ছবি তুলতে ভুলে গেলাম।

কিছুক্ষণ ঘোরাঘুরির পর গেছিলাম একটা ফাস্টফুড এর দোকানে । ভাই অনেক জোর করল এজন্য অনিচ্ছুক হয়ে ফাস্টফুড খেলাম।
অনেক দিন পর ফাস্টফুড খেয়ে ভালোই লাগছিল। এত ভালো লাগছিল যে ছবি তুলতেই ভুলে গেছিলাম। তারপর অর্ধেক খাওয়ার মাঝে চটকরে ছবিগুলো তুলে নিলাম কিন্ত নিজের ছবি আর তখন তোলা হয়নি কারণ ফাস্টফুড খেয়ে ভালো অনুভব করায় সবকিছু ভুলে গেছিলাম।

অপ্রিয় ফাস্টফুড এর কিছু ছবি।

20230221_202851.jpg

20230221_202837.jpg

20230221_202829.jpg

20230221_202818.jpg

20230221_202814.jpg

এরপর আলাদারকম ফিল নিয়ে বাসায় ফিরে এলাম। তারপর আর কী শুরু হলো পেটে ব্যাথা । তখন আমার পেট আমায় খোচা দিয়ে বলতে লাগল কিরে বেটা তোকে না বারন করেছিলাম আমাকে কখনো ফাস্টফুড দিবি না , কথাটা শুনলিনাতো নে এবার ঠেলা সামলা।

আমি নিরুপায় হয়ে পেটকে ধরে ব্যাথা অনুভব করতে লাগলাম।

ধন্যবাদ সবাইকে। বিরক্ত বোধ করলে আমি সত্যিই দুঃখিত।

ভালো ও সুস্থ থাকুন সবাই। আজকের মত বিদায়।

Sort:  
 3 years ago 

কারণ একটা কথা আছে না সবার পেটে সবকিছু সহ্য পায় ঠিক তেমনি আমার পেটে এসব সহ্য পায় না।



খুবই যুক্তিক একটি কথা বলেছেন ভাই। তবে এবারে কোন সমস্যা হয়নি তো ভাই! তবে যেভাবে মজা করে খেয়েছেন।এমনকি ছবি তোলার কথাও ভুলে গেছেন।মনে হয় খুবই তৃপ্তি সহকারে খেয়েছেন।আর সেই অনুভুতি আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি কৃতজ্ঞ আপনার কাছে ভাই।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65868.72
ETH 1792.94
USDT 1.00
SBD 0.42