আমার বাংলা ব্লগে প্রত্যাবর্তন

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি।

IMG_20231220_225337.jpg

লোকেশন: মিরপুর ১২, ঢাকা।

অনেকদিন যাবত আমার কিছু সমস্যার জন্য আমি আমার বাংলা ব্লগ পরিবারের থেকে দূরে ছিলাম। কিন্তু এই পরিবারের সকল সদস্যদের ভালবাসা পাওয়া থেকে নিজেকে আর বিরত রাখতে পারছি না। অনেক মনে পরতো সবাইকে। কিন্তু কিছুই করার ছিলো না। কারন আমার সমস্যা গুলোর সমাধান খুজতে আমি অনেক বেশি উদ্বিগ্ন ছিলাম।

হ্যা ভগবানের অশেষ কৃপায় আমি আমার সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসতে পেরেছি। ভগবানের আশীর্বাদ এবং আপনাদের ভালবাসা আমার সঙ্গে থাকলে আশা করি খুব তাড়াতাড়ি আমি আমার সমস্যা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পাড়বো।

চলুন জেনে নেয়া যাক আমার বাংলা ব্লগ পরিবারের একজন সদস্য (আমার) এর সমস্যাগুলোর কথা।

আমি আসলে হ্যাংআউট এবং রবিবারের আড্ডার একজন নিয়মিত শ্রতা ছিলাম। নিয়মিত পোস্ট করতে না পারলেও খুব চেষ্টা করতাম একটিভ থাকার। হঠাৎ করেই একদিন হ্যাংআউট চলতে চলতে ফোন হ্যাং করে ফেললো। ভাবলাম হয়তো এমনিতেই এমন হলো। পরে ফোন ওপেন করে আবারো হ্যাংআউট শুনতে থাকলাম। এভাবে প্রায় মাঝেই মাঝেই এমন সমস্যা হতে শুরু করলো। আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না কেন এমন হচ্ছে। কিছু দিন পর এই সমস্যাটা এতো বেশি হয়ে গেলো যে আমি আর এই প্ল্যাটফর্মে ঢুকতেই পারতাম না। ঢুকলেই ফোন হ্যাং করত। আর এভাবেই আমার এই পরিবারে সংগে দূরত্ব বেড়ে গেলো।

এরপরের সমস্যাটা ছিলো আমার পারিবারিক। আমার স্ত্রী, মা এবং বাবার অসুস্থতা। হঠাৎ করেই বাবা এবং মা এক সংগে অসুস্থ হয়ে যান। যার কারণে আমি কোন দিকে মনোযোগ দিতে পারি নি। পাশাপাশি আমার স্ত্রীও অনেক অসুস্থ হয়ে গেলো। তারপর ছিলো অফিসিয়াল অনেক ঝামেলা, সব মিলিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। কখনোই কোন কিছুতে শান্তি পেতাম না। সব সময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকতাম।

এতো কিছুর মধ্যে আসলে গুছিয়ে ওঠাটা ছিলো আমার কাছে একটা চ্যালেঞ্জের। তবে ভগবানের আশীর্বাদে এখন অনেক ভালো আছি। বাবা এবং মা এখন অনেকটাই ভালো। আমার স্ত্রীও এখন ভালো আছে আগের থেকে একটু। এবং আমার ফোন এর সমস্যাটাও এখন কম। যে কারণে আমি এখন ভালো আছি।

আমার এবং আমার পরিবারের জন্য সবাই আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকতে পারি এবং আমার বাংলা পরিবারের সকলের সংগে যুক্ত থাকতে পার

এই পোস্ট এর মাধ্যমে আমি আবার আমার বাংলা ব্লগ এ প্রত্যাবর্তন করলাম। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা এবং সহযোগিতা আশা করছি।

আজ আর কথা বাড়াতে চাই না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 2 years ago 

পারিবারিক সমস্যা এবং মোবাইলের সমস্যার কারণে আজকে আপনি পিছিয়ে গিয়েছেন এই পরিবার থেকে। আশা করি আবারও আপনি ফিরে এসেছেন এবং প্রতিনিয়ত যুক্ত থাকবেন আমাদের সাথে সেই কামনা করি। আসলে হ্যাংআউট অথবা ডিস্কট চ্যানেলে মাঝেমধ্যে আমার নরমাল মোবাইলটা খুব সমস্যা করে থাকে। যাইহোক আপনার ফিরে আশায় আমি অনেক খুশি।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে। এখন থেকে আশা করছি আপনাদের সাথে সবসময় যুক্ত থাকতে পারবো।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 63156.33
ETH 1678.97
USDT 1.00
SBD 0.41