পেন্সিল আর্ট // বৃষ্টির দিনে একটি গাছের টুকরোর উপর একটি ব্যাঙ বসে থাকার চিত্রাংকন।
১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
স্টিমিটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম, সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে" এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন"
আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে বৃষ্টির দিনে একটি গাছের টুকরোর উপর একটি ব্যাঙ বসে থাকার চিত্রাংকন অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি। এটি হচ্ছে আমার বাংলা ব্লগ পরিবারের সকল আপুদের জন্য আমার ক্ষুদ্র একটি উপহার।
তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি " বৃষ্টির দিনে একটি গাছের টুকরোর উপর একটি ব্যাঙ বসে থাকার চিত্রাংকন" করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ সমূহ
- A4 সাইজের সাদা কাগজ
- কাঠপেন্সিল(HB, 4B)
- পেন্সিল কাটার
- রুলার ও
- রাবার।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে এর মধ্যে পেন্সিল দিয়ে ব্যাঙের কিছু অংশ অংকন করলাম।
দ্বিতীয় ধাপঃ
- এরপর আমি ব্যাঙটি যে গাছের টুকরোর উপরে বসে আছে সেটির অংকন করলাম এবং সেইসাথে ব্যাঙের সামনের দুটি পা অংকন করলাম।
তৃতীয় ধাপঃ
- এবার আমি ব্যাঙেরর পিছনের দুটি পা ও আঙ্গুলগুলো অংকন করলাম, এমনভাবে অংকন করলাম যাতে বোঝা যাচ্ছে ব্যাঙটি গাছের উপর বসে আছে।
চতুর্থ ধাপঃ
- তারপর আমি ব্যাঙটির সামনের দুটো পা এবং পিছনের একটি পা পেন্সিল দিয়ে গাড়ো করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
পঞ্চম ধাপঃ
- এ পর্যায়ে এসে আমি পুরো ব্যাঙটিকে পেন্সিল দিয়ে গাড়ো করে ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
ষষ্ঠ ধাপঃ
- এবার আমি গাছের টুকরাটিকে পেন্সিল দিয়ে কিছু ডিজাইন এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
সপ্তম ধাপঃ
- তারপর আমি গাছের টুকরোটির মধ্যে কয়েকটি জায়গায় পানির ফোঁটা গুলো দৃশ্যমান করার চেষ্টা করলাম।
চূড়ান্ত ধাপঃ
- এবার আমি বৃষ্টি হচ্ছে এরকম কিছু বৃষ্টি পেন্সিল দিয়ে অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
- এভাবেই আমি আজকের এই চিত্রাংকনটি অংকন করে ফেললাম এবং সেই সাথে ধাপে ধাপে আপনাদেরকে বর্ণনাসহ উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন সুস্থ ,থাকবেন নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @alauddinpabel |
| তারিখ | ০১-০৩-২০২২ ইং |
আপনার ব্যাঙের আর্ট দেখে মনে হচ্ছে এটি জীবিত একটি ব্যাঙ। সত্যিই আপনার আর্ট এর প্রশংসা করতে হয়। অনেক দক্ষতার সহকারে আপনি এটি তৈরি করেছেন। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ব্যাঙের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য
আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লেগেছে ভাই। আপনারা পাশে থাকেন বলেই অনেক উৎসাহ উদ্দীপনায় এই চিত্রাংকন গুলো শেয়ার করি। অসংখ্য ধন্যবাদ অসাধারণ মন্তব্য করে পাশে থাকার জন্য।
বেশ সুন্দর তো।এক কথায় অসাধারণ। আমি প্রথমে ভাবছিলাম কম্পিউটারে প্রিন্ট করা। আসলেই আপনি খুব ভালো আঁকেন। কিছু কিছু পেন্সিলের আট খুবই সুন্দর। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে মন্তব্যটি করেছেন যা আমাকে মুগ্ধ করেছে। শুভকামনা অবিরাম।
বৃষ্টির দিনে কি চমৎকার একটি ব্যাঙের চিত্রাংকন করলেন। আমার কাছে তো গাছের ঢ়াল এর উপরে বসে থাকাটা খুবই অসাধারণ লাগলো। বিশেষ করে বৃষ্টির ফোঁটাগুলো খুবই চমৎকার দেখাচ্ছে। ব্যাঙটা দেখেও মনে হচ্ছে যেন সত্যি কারের একটি ব্যাঙের মতো। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗
আসলে আপু আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা। খুবই অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও অনেক সুন্দর একটি দৃশ্য তৈরি করেছেন ভাইয়া। দেখতে অপূর্ব সুন্দর লাগতাছে। আমিতো প্রথম ছবিটি দেখে এটাকে রিয়েল মনে করেছিলাম। সত্যিই অসাধারণ অপূর্ব। এবং প্রত্যেকটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল
আপনার জন্য শুভকামনা রইল। চিত্রাংকনটি আপনার ভাল লেগেছে শুনে খুবই আনন্দিত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বৃষ্টিতে ভেজা ব্যাঙ তাও আবার গাছের ডালে বসা কি অসাধারণ দৃশ্য। কিভাবে মাথায় আসে ভাইয়া এতো সুন্দর আইডিয়া। যা দেখেই মুগ্ধ হতে হয়। অসাধারণ সুন্দর একটি চিত্রাংকন করেছেন আপনি পেন্সিল এর সাহায্যে। খুব সুন্দর চিত্রাংকন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
আসলে ভাই আপনাদের অসাধারণ ও গঠনমূলক মন্তব্যের উৎসাহিত হয়ে এই চিত্রাংকন গুলো আপনাদের মাঝে শেয়ার করি, আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা অবিরাম।
ওয়াও ভাইয়া অসাধারন।
আপনি পেন্সিল দিয়ে অসাধারন একটি চিত্র অঙ্কন করেছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে। বৃষ্টির দিনে একটি ডালে বসে থাকা ব্যাঙএর চিত্রটি বেশ মানিয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে অসাধারণ মন্তব্য করে এতটা অনুপ্রাণিত করার জন্য।
অসাধারণ ভাই। আপনার হাতের কাজের প্রশংসা করতে হয়। আপনি খুব নিখুঁতভাবে একটি ডালের উপর বসে থাকার দৃশ্য অংকন করেছেন। চিত্রটি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাদের ভাল লাগাই আমার চিত্রাংকন করার সার্থকতা। আপনাদের উৎসাহ উদ্দীপনায় চেষ্টা করছি আপনাদেরকে কিছুটা বিনোদন দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
বৃষ্টির দিনে একটি গাছের টুকরোর ওপর বসে থাকা ব্যাঙের চিত্র টি অসাধারণ হয়েছে। আপনার আর্ট টি আমার কাছে খুবই ভালো লেগেছে ।খুব চমৎকারভাবে আপনি চিত্রটি এঁকেছেন। বৃষ্টির দিনে ব্যাঙেরা এভাবেই বসে থাকে।আপনার আর্ট টি দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের একটি ব্যাঙ বসে আছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনার মন্তব্যটি পড়ে বুঝতে পারলাম চিত্রাঙ্গনটি আপনার খুবই ভালো লেগেছে। আর আপনার এই ভালো লাগায় আমার চিত্রাংকন করার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা অবিরাম।
গাছের গুড়ির উপর বসে থাকা ব্যাঙটি দেখে মনে হচ্ছে এখনই লাফিয়ে আপনার গায়ের উপর পড়বে। খুবই ভালো এঁকেছেন পেন্সিল দিয়ে ব্যাঙটি। বৃষ্টির ফোটা পরছে অপূর্ব লাগছে। আমার কাছে খুবই ভালো লাগলো আপনার আর্টটি।
ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম আপু। আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার ড্রয়িং গুলো আমি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আপনি এতো সুন্দর করে ড্রইং করতে পারেন এটা সত্যিই অনেক চমৎকার একটা বিষয়। আপনার তৈরি করা ব্যাঙের এই ড্রয়িং টি একদম নিখুঁত হয়েছে । ধন্যবাদ আপনাকে প্রফেশনালভাবে ড্রইং তৈরি করে আমাদের মাঝে দেখানোর জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য শুভকামনা অবিরাম।