এসো নিজে করি // কাগজের তৈরি ওয়ালমেট (১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য)
আমার প্রিয় সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম"আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভাল আছি সুস্থ আছি এবং সুন্দরভাবে জীবন যাপন করছি। আজকে আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে" এ আমার নিজের হাতের তৈরি একটি "কাগজের তৈরি ওয়ালমেট" উপস্থাপন করতে যাচ্ছি।
আমি আজকে যে ওয়ালমেটটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে "কাগজের তৈরি ওয়ালমেট"।
উপকরণ সমূহ
- রঙিন কাগজ(সাদা, সবুজ, লাল)
- কার্টন পেপার
- দুটি কালি ছাড়া খালি কলম
- সিজার
- ঘাম বা আঠা
- রুলার
- পেন্সিল কম্পাস
- সাদা রঙ্গের ১৪টি পুতি।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি সবুজ রঙের একটি কাগজ নিয়ে রুলার এর সাহায্যে মার্কিং করে পরিমাণমতো কাগজটিকে কেটে নিলাম। এরপর কাগজটিকে কয়েকটা ভাজে ভাজ করে আমি সর্বশেষ ছবির মতো করে তৈরি করে নিলাম।
দ্বিতীয় ধাপঃ
- এরপর আমি আর একটি সবুজ রঙের কাগজ নিয়ে সে গুলোকে ছোট ছোট করে ১৩ পিস কেটে সিজার এর সাহায্যে ১৩ টি পাতা তৈরি করে নিলাম।
তৃতীয় ধাপঃ
- এরপর আমি একটি কার্টুন পেপার নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে মার্ক করে প্রয়োজনমতো কেটে নিলাম। তারপর আবার একটি সবুজ কাগজ নিয়ে সেই কার্টন পেপারের মাপে আরেকটি পেপার কেটে নিলাম। এরপর আমি কার্টন পেপার এর মধ্যে কিছু ঘাম লাগিয়ে সবুজ পেপারটি লাগিয়ে দিলাম। এক এক করে পাতাগুলোর গোড়ায় ঘাম লাগিয়ে পাতাগুলোকে লাগিয়ে দিলাম।
চতুর্থ ধাপঃ
- এ পর্যায়ে আমি একটি লাল পেপার নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে পরিমাণমতো ১৪টা বৃত্ত অঙ্কন করে নিলাম এরপর সিজার এর সাহায্যে বৃত্তগুলোকে কেটে আলাদা করে নিলাম। তারপর আমি বৃত্তগুলোকে আবার সিজারের মাধ্যমে মাঝখান থেকে কেটে কেটে ১৪ টি ফুল তৈরি করলাম।
পঞ্চম ধাপঃ
- এরপর আমি তৈরি ফুলগুলোকে আটকানোর জন্য পাতার গোড়ায় আবার ঘাম দিয়ে দিলাম। একটা একটা করে ফুল গুলোকে আটকে দিলাম। তারপর ফুলের মাঝখানে আবার ঘাম দিয়ে পুঁথিগুলো এক এক করে লাগিয়ে দিলাম।
ষষ্ঠ ধাপঃ
- এখানে আমি আবার কার্টন পেপার নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে মার্ক করে আরেকটি পরিমাণমতো গোল করে কেটে নিলাম এবং একটি সবুজ পেপার ও গোল করে কেটে নিলাম একই পরিমাপে। তারপর আঠা দিয়ে সে দুইটাকে লাগিয়ে তিনটি পাতা ঘামের মাধ্যমে বসে দিলাম এরপর আরও তিনটি ফুল ঘামের সাহায্যে বসিয়ে ফুলের উপরে ঘামের সাহায্যে পুতি গুলোকে বসিয়ে দিলাম।
চূড়ান্ত ধাপঃ
- সর্বশেষ আমি কলম দুটিকে সাদা কাগজে মুড়িয়ে নিয়ে ঘামের সাহায্যে আটকে দিলাম এরপর ছোট ফুলটি এবং বড় ফুলটির দুইপাশে দুইটা কলম আটকে দিয়ে ওয়ালমেট টি সম্পূর্ণভাবে তৈরি করলাম।
- আর এতে করেই আমার ওয়ালমেটটি ওয়ালে ঝুলানোর জন্য প্রস্তুত হয়ে গেল। আমি ওয়ালে ঝুলানোর জন্য এর পিছনে একটি হ্যাংইং লুপ ঘামের সাথে আটকে দিয়ে ওয়ালে ঝুলিয়ে দিলাম।
আমার পোস্টটি দেখে পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ও সাপোর্ট দিতে ভুলবেন না। কারন আপনাদের ভাল ভাল মন্তব্য পেলে এরকম আরো নতুন নতুন কাজ করতে উৎসাহ ও উদ্দীপনা জেগে ওঠে।
সবাই ভালো ও সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নিবেন
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @alauddinpabel |
ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে এবং সহজভাবে কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন এটা সত্যিই অনেক প্রশংসনীয়। আমি এর আগেও আপনার কাজ দেখেছি সবগুলোই অনেক পার্ফেক্ট হয় যা সত্যিই আমার কাছে অনেক ভালো লাগে শুভেচ্ছা রইল ভাই আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যে আমি খুশি। আপনার জন্য শুভকামনা।
বাহ খুব সুন্দর কাজ। ওয়ালমেট টা খুবই সুন্দর তৈরি করেছেন। ফুলগুলো দেখতে বেশি সুন্দর লাগছে। এবং ওয়ালমেট তৈরির ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার অসাধারণ মন্তব্যের জন্য।আপনার জন্য শুভকামনা অবিরাম।
কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি ওয়ালমেট টি অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন।আপনাকে ধন্যবাদ এই সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এত সুন্দর করে মন্তব্য করার জন্য।
আপনার ওয়ালমেট টি দেখতে অনেক সুন্দর হয়েছে, আরো সুন্দর করে তুলেছে কালার গুলো। তাই দেখে খুব ভালো লাগলো। যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টে অনেক সুন্দর ছিল ভাইয়া ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
রঙিক কাগজ ব্যবহার করে আপনে বেশ অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইল।
আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ ভাই।
আপনার কাগজের তৈরি ওয়ালমেট অনেক চমৎকার হয়েছে ।অনেক বেশি কালারফুল হয়েছে ।কত যত্ন করে আপনি জিনিসটি বানিয়েছেন ।আমার কাছে খুব ভালো লেগেছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে একে একে উপস্থাপন করেছেন ।আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর গঠনমূলক মন্তব্য আমাকে উপহার দিয়েছেন। শুভকামনা আপনার জন্য।
আপনার ডাই পোস্টগুলো আমার কাছে অসাধারণ লাগে ভাই।আপনার উপস্থাপনা ও তৈরির ধাপগুলো খুব সহজভাবে বোঝা যাই।আজকের পোস্টটিও তার ব্যাতিক্রম নয়।চমৎকার হয়েছে ভাই আপনার রঙিন কাগজের ওয়ালমেটটি।সবুজ পৃষ্ঠার উপর লাল ফুলগুলো দারুণভাবে মানিয়েছে।এভাবেই এগিয়ে যান ভাই।❤️
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে মন্তব্য করেছেন যা আমাকে মুগ্ধ করেছে। আপনার জন্য শুভকামনা।
ভাইজান রঙিন কাগজ দিয়ে আপনি অনেক দারুন একটি ওয়ালমেট বানিয়েছেন।দেখে আমার খুবই পছন্দ হয়েছে আর ধাপ গুলো বেশ দারুন ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে অনেক সময় লাগে।আপনি দক্ষতার সাথে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন।
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য
জি ভাই আপনি ঠিকই বলেছেন যারা তৈরি করে তারাই বুঝে কতটুক সময় লাগে আপনি আমার এই সময় ব্যাপারটা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ।
খুবই খুবই সুন্দর হয়েছে আপনার কাগজ দিয়ে বানানো ফুলের ফুল। আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর আলোচনা করেছে। বিশেষ করে কালার কম্বিনেশন টা খুব সুন্দর হয়েছে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আমার এই ওয়ালমেটটি আপনার ভালো লেগেছে এটা শুনে আমি খুবই আনন্দিত। আপনার জন্য শুভকামনা।