বাঙালি রেসিপি // রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)

স্টিমিটের সকল সহযোদ্ধারা,

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমততে ভালই আছেন। আপনাদের সবাইকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে স্বাগতম জানাই। কারণ এখানে আমরা আমাদের নিজের ভাষায় সম্পূর্ণ স্বাধীন চিন্তাধারা গুলোকে তুলে ধরতে পারি এবং সেই সাথে আপনি যদি চান আপনি আপনার প্রতিভাকে বিকশিত করতে পারেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে আবার ও আমার নিজের হাতে তৈরি একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো "রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রেসিপি"

IMG_20220201_160612.jpg

তাহলে চলুন আর দেরী না করে আমার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সামনে ধাপে ধাপে উপস্থাপন করছি।

IMG_20220201_160716.jpg

উপকরণ এবং পরিমান

  • রুই মাছের মাথাঃ একটি
  • টমেটো 🍅 : বড় সাইজের একটি
  • মুগ ডাল: ৩০০ গ্রাম
  • পেঁয়াজ কুচি: ১ কাপ
  • গুড়া মরিচ: ১ চামচ
  • হলুদ গুঁড়া: এক চামচ
  • রসুন বাটা: এক চামচ
  • লবণ: পরিমানমত
  • কাঁচামরিচ: চার থেকে পাঁচটি
  • ধনিয়া পাতা: পরিমাণমতো ও
  • সয়াবিন তৈল: আধা কাপ।

IMG_20220201_155823.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি রুই মাছের মাথা নিয়ে ভালো করে পানি দিয়ে ধৌত করে নিলাম। তারপর এর মধ্যে লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভাল করে মেখে নিলাম।

IMG_20220201_155844.jpg

IMG_20220201_155908.jpg

IMG_20220201_155935.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমান মত তেল ও মাছের মাথা দিয়ে ভাল করে ভেজে নিলাম।

IMG_20220201_155953.jpg

IMG_20220201_160020.jpg

তৃতীয় ধাপঃ

*মাছের মাথা ভাজা হয়ে গেলে আমি আরেকটি কড়াই চুলায় বসিয়ে এরমধ্যে আবার পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর এক এক করে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া ও রসুন বাটা সবগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা ভেঁজে নিলাম।

IMG_20220201_160056.jpg

IMG_20220201_160110.jpg

IMG_20220201_160122.jpg

IMG_20220201_160306.jpg

IMG_20220201_160327.jpg

IMG_20220201_160340.jpg

চতুর্থ ধাপঃ

  • এরপর কিছুটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে মুগ ডালগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। একবার ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য।

IMG_20220201_160353.jpg

IMG_20220201_160430.jpg

পঞ্চম ধাপঃ

  • ডাল গুলো কিছুটা সিদ্ধ হয়ে আসলে আমি রুই মাছের মাথাটি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম।

IMG_20220201_160442.jpg

ষষ্ঠ ধাপঃ

  • এরপর আমি আগে থেকে কেটে নেওয়া টমেটোগুলো কে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিলাম।

IMG_20220201_160507.jpg

চূড়ান্ত ধাপঃ

  • তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি পরীক্ষা করে দেখবো লবণ এবং স্বাদটা কেমন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আমি এর মধ্যে ধনিয়া পাতাগুলো দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তারপর আমি একটি প্লেটে সাজিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিলাম।

IMG_20220201_160532.jpg

IMG_20220201_160646.jpg

  • এর মধ্যেই সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি দেখে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে।

আমার এই পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এই পোষ্টে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই পোস্টটি কেমন লেগেছে আপনারা আপনাদের মন্তব্যের মাধ্যমে জানাবেন সেইসাথে আমাকে সাপোর্ট করবেন এটাই আশা করি।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগফটোগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশনগাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩
ফটোগ্রাফার@alauddinpabel
তারিখ০১-০২-২০২২ ইং
Sort:  
 4 years ago 
  • বাহ্ দারুন অনেক সুন্দর একটি রেসিপি আপনি তৈরি করেছেন। দেখে আমার জিভে জল চলে এসেছে সত্যিই অনেক সুন্দর এবং অতুলনীয় একটি রেসিপি আপনি তৈরি করেছেন যা দেখে আপনার প্রশংসার না করে পারলাম না। এবং প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল "❣️"
 4 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। অসংখ্য ধন্যবাদ অতি অসাধারন ও গঠনমূলক মন্তব্যে আমাকে এতটা উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য, শুভকামনা অবিরাম।

 4 years ago 

বাহ ভাইয়া আপনি কই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি টি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন । যেটা দেখে আমার জিভে জল চলে আসলো । তাছাড়া আপনি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

ভাই এটি কই মাছের মাথা ছিল না এটি রুই মাছের মাথা ছিল। যাইহোক আমি বুঝতে পেরেছি টাইপিং মিসটেক। অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্যে আমাকে অনুপ্রাণিত করার জন্য।

 4 years ago 

  • খুব ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। এই রেসিপিটি আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে। নামটিও আমার অজানায় রেসিপি টির। কিন্তু দেখতে খুব অসাধারণ দেখাচ্ছে। মনে হয় খেতে খুবই সুস্বাদু হবে। খুব অসাধারণ একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য
 4 years ago 

জি ভাই মুরিঘন্ট বিশেষ করে রুই মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। আশা করি আপনিও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে। অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্যে আমাকে উৎসাহ প্রদানের জন্য।

 4 years ago 

খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। এই রেসিপিটি আমার খুবই প্রিয়। রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ড সে খুবই সুস্বাদু হয় খেতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

যাক খুবই ভালো লাগছে আপনার পছন্দের রেসিপি শেয়ার করেছি, এতে আপনি অনেক আনন্দিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি অনেক সুন্দর ভাবে রান্না করেছেন ভাইয়া আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

আপনার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 4 years ago 
  • বাঙালির ঐতিহ্যবাহী রেসিপির মধ্যে এই মুড়িঘন্ট একটা। এর স্বাদের কোনো তুলনা হয় না। আমার অনেক পছন্দের একটি খাবার। রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্টের রেসিপি টা ভালো হয়েছে। এবং খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আমাদের সাথে রেসিপি টা শেয়ার করার জন্য।।
 4 years ago 

খুবই ভালো লাগছে আপনি রেসিপিটি সম্পর্কে খুবই সুন্দর একটি মন্তব্য উপহার দিয়েছেন আমাকে। সেই সাথে আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে আমি খুবই আনন্দিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা।

 4 years ago 

ভাইয়া,মুগ ডাল দিয়ে এভাবে মুড়িঘন্ট দেখে মুখে পানি এসে গেল।মুগডাল আমার খুব ভালো লাগে। আর আপনি তো রুই মাছের মাথা দিয়ে রান্না করেছেন,এর টেস্ট কিন্তু খুব দারুণ হয়।

 4 years ago 

আপু মুখে পানি এসে গেলে গিলে ফেলেন কি আর করবেন, এখান থেকে তো আর আপনাকে খাওয়ার জন্য বলতে পারি না। অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভাল লাগবে খেতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি বেশ ভালই ছিল। দেখেই খেতে ইচ্ছা করছে বেশ লোভনীয় হয়েছে। এবং রেসিপি তৈরি প্রক্রিয়াটি সম্পন্ন ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

খুবই আনন্দিত হলাম আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে।অসংখ্য ধন্যবাদ ভাই অসাধারণ ও গঠনমূলক মন্তব্য আমাকে উৎসাহ প্রদানের জন্য।

 4 years ago 

আপনার রাননা দেখেই বোঝা যাচ্ছে আপনি বেশ ভাল রান্না করতে পারেন। সত্যিই এমন সুস্বাদু মুড়িঘনটো অনেকদিন খাই না। তবে আমাদের এই দিকে রুই মাছের মাথা ভেঙে ছোট ছোট করে তা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করা হয়। শুভকামনা রইল আপনার জন্য

 4 years ago 

আপনি ঠিকই বলেছেন আমরাও পুরো মাথাটা এই ভাবে রাখি না, পরবর্তীতে ভেঙ্গে দেই কিন্তু রেসিপির জন্য ভাঙ্গা হয়নি তারপরও খেতে অনেক সুস্বাদু হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

বাহ ভাইয়া আপনি রুই মাছের মাথা দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন। মুড়িঘন্ট এমনিতেই খুবই সুস্বাদু লাগে ।আর আপনার তৈরি করা রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট দেখে খুবই লোভনীয় লাগছে। নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। দেখেই তো খেতে ইচ্ছে করছে ।প্রতিটি ধাপ চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যেটি আপনার পোস্ট টিকে আরো অনেক বেশি সুন্দর করে তুলেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু খুবই গঠনমূলক মন্তব্য করেছেন যা পড়ে আমি অনেক মুগ্ধ হয়েছি। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38