পেন্সিল আর্ট // একটি ছোট্ট বাবু খেলার ছলে পা মুখে দেওয়ার চিত্রাংকন।

in আমার বাংলা ব্লগ4 years ago

১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

স্টিমিটের সহযোদ্ধারা,

"আসসালামু আলাইকুম", সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে"এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকনটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন" আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে " একটি ছোট্ট বাবু খেলার ছলে পা মুখে দেওয়ার চিত্রাংকন।" করে দেখানোর চেষ্টা করেছি।

IMG_20220509_115102.jpg

আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন ধরনের পেন্সিল আর্ট গুলো উপহার দিয়ে যাচ্ছি, তো সেই পূর্বের আর্ট গুলোতে আপনাদের অসাধারণ মন্তব্যে আমি এতটা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ইউনিক কিছু আর্ট উপহার দেওয়ার চেষ্টা করছি। তবে ইদানিং আমার এই পেন্সিল আর্ট এর অনেক ভক্তরা আরও চমৎকার চমৎকার পেন্সিল আর্ট দেখতে পাওয়ার অনুরোধ এর সাপেক্ষে আমি আজকে আবারো আপনাদের মাঝে এই চিত্রাঙ্কনটি নিয়ে হাজির হয়েছি।

তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটিও আপনাদের অনেক ভালো লাগবে।

উপকরণ সমূহঃ

  • সাদা অফসেট কাগজ
  • কাঠপেন্সিল (HB)
  • পেন্সিল কাটার
  • টিস্যু পেপার ও
  • রাবার।

IMG_20220509_114133.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে সাদা কাগজ নিয়ে পেন্সিল দিয়ে ছোট বাবুটির মুখমন্ডল ও চোখ দুটো অংকন করে।নিলাম।

IMG_20220509_114200.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এবার আমি বাবুটির একটি হাত ও মুখের কাছে নেওয়ায় একটি পা অঙ্কন করে নিলাম।

IMG_20220509_114225.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপর আমি বাবুটির আরো একটি হাত অঙ্কন করে নিলাম এবং দুই হাতের নখগুলো অঙ্কন করে ফুটিয়ে তুললাম।

IMG_20220509_114248.jpg

চতুর্থ ধাপঃ

  • এবার আমি বাবুটির চোখ দুটিকে ও চোখের ভ্রু গুলো পেন্সিল দিয়ে খুব চমৎকার ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220509_114313.jpg

পঞ্চম ধাপঃ

  • তারপর আমি বাবুটির কান দুটি ও নাকটিকে পেন্সিল দিয়ে ঘসে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220509_114336.jpg

ষষ্ঠ ধাপঃ

  • তারপর আমি বাবুটির মাথা সহ পুরো শরীরটাকে পেন্সিল দিয়ে ঘষে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220509_114451.jpg

IMG_20220509_114524.jpg

চূড়ান্ত ধাপঃ

  • এ পর্যায়ে এসে আমি বাবুটির হাত এবং পা গুলোকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য পেন্সিল দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। বাবু টির মাথার সামনের অংশে চুল অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তো বন্ধুরা এই ভাবে তৈরি হয়ে গেল আমার আজকের এই চিত্রাংকনটি।

IMG_20220509_114606.jpg

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগপেন্সিল আর্ট
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশননোয়াখালী, চট্টগ্রাম, বাংলাদেশ 🇧🇩
আর্টিস্ট@alauddinpabel
তারিখ০৯-০৫-২০২২ ইং
Sort:  
 4 years ago 

ভাই আপনার কাজগুলো সত্যিই প্রশংসার দাবীদার। কারণ আপনার সবগুলো অংকন এতটাই সুন্দর হয় যে প্রশংসা না করে পারিনা।আজকে ছোট বাচ্চাটির পা মুখে দেয়ার চিত্রটি কে আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যা আপনার দক্ষতা বাড়িয়ে দিয়েছে। এভাবেই সুন্দর অঙ্কন নিয়ে এগিয়ে যাবেন।

 4 years ago 

ভাইয়া আবারো বলছি আপনার পেন্সিল স্কেচ গুলো আমার অনেক ভালো লাগে। আপনার আর্টের বিষয়টিও অনেক মজার, আমি প্রায় দেখি বাচ্চারা এভাবে খেলতে খেলতে পা মুখে দিয়ে দেয়। যাইহোক আপনার পরবর্তী আড্ডার অপেক্ষায় রইলাম আমি ভাইয়া।

শুভকামনা রইলো।

 4 years ago 

আপনার আর্ট এর কথা আর কি বলব আপনি তো সব সময় খুব ভালো আর্ট করেন। আপনার পেন্সিল স্কেচ গুলো দেখতে সত্যিই অসম্ভব সুন্দর হয়। আমার কাছে খুবই ভালো লাগে। বাচ্চাটাকে খুবই কিউট লাগছে। আসলে বাচ্চারা খেলতে খেলতে পা মুখে দেয় আমরা প্রায় সময় দেখি। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 4 years ago (edited)

ছোট বাচ্চারা অবশ্য শুয়ে শুয়ে এভাবে পা মুখে দেয়। ছবিটি বেশ সুন্দর করে এঁকেছেন। আপনার পেন্সিলের কাজ বরাবরই চমৎকার হয়। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ভাইয়া আপনার পেন্সিল আর্ট কতটা চমৎকার তা বলার অপেক্ষা রাখেনা। ছোট বাবুর পা টেনে মুখে টেনে নেয়ার চিত্রাঙ্কন টি খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছন। আমার ছোট দুটি ভাগিনা ভাগনে ঠিক এমনটাই করে।আপনি এত কঠিন চিত্র কিভাবে এত সহজ করে এঁকে দেখালেন আমি বুঝতে পরিনা।আপনার উপস্থাপনা ও বেশ সাবলীল।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত চমৎকার চিত্র টি এঁকে দেখানোর জন্য।

 4 years ago 

ভাই কি বলবো জাস্ট মাইন্ড ব্লোইয়ং।আপনার পেন্সিল আর্ট গুলো এতটা সুন্দর আর নিখুঁত হয় যে আমি অবাক হয়ে যাই সত্যিই ভাই আপনি একজন দক্ষ আর্টিস্ট।অনেক অনেক ভালোবাসা রইল ভাই আপনার জন্য।🖤

 4 years ago 

আবার পেন্সিল স্কেচ গুলো এক কথায় অসাধারণ। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে খুব নিকট দাবী চিত্রগুলো অংকন করেন আপনি। আজকের ছোট শিশুর পা মুখে দেওয়ার চিত্র টি অসাধারণ হয়েছে ভাই।সেই সাথে খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পেন্সিল স্কেচ আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভকামনা রইলো ভাইজান আপনার জন্য।

 4 years ago 

কিউট বাবু কিউট একটি চিত্র প্রস্তুত করেছেন খুবই ভালো লাগছে দেখতে আসলে আপনার অংক গুলো বরাবরেই চোখজোড়ানো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল

 4 years ago 

আপনার পেন্সিল আর্ট নিয়ে আসলে কি বলবো যাই বলি তাই কম হয়ে যাবে। কত সুন্দর ভাবে একটি কিউট বেবির চিত্র অঙ্কন করেছেন। আপনার অংকন দক্ষতা দেখে যে কেউ মুগ্ধ হবে। আপনি এত সুন্দর ভাবে আপনার সৃজনশীলতা ও দক্ষতার মধ্য দিয়ে এবং এই চিত্র অঙ্কন করেছেন। এত সুন্দর একটি ছোট বাচ্চা চিত্র আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আমি যতই আপনার আর্ট গুলো দেখছি ততই মুগ্ধ হচ্ছি ভাইয়া। আপনি প্রতিনিয়ত দারুন দারুন পেন্সিল স্কেচ করে আমাদের মাঝে উপস্থাপন করেন। নতুন করে কি আর বলবো আপনার আর্টের হাত যথেষ্ট ভালো। আপনার প্রতিটি আর্ট আমাকে মুগ্ধ করে। "একটি ছোট্ট বাবু খেলার ছলে পা মুখে দেওয়ার চিত্রাংকন"টি দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছে বাস্তবে একটি ছোট বাবু আমার সামনে বসে রয়েছে। সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো।💗

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65520.11
ETH 1924.93
USDT 1.00
SBD 0.38