স্পেশাল রেসিপি // স্পেশাল ভ্যানিলা কেক তৈরী রেসিপি।

in আমার বাংলা ব্লগ4 years ago

১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

স্টিমিটের সহযোদ্ধারা,

"আসসালামু আলাইকুম", আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে স্পেশাল ভ্যানিলা কেক তৈরি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে এটি খুবই ভালো লাগবে।

IMG-20220403-WA0008.jpg

তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি এই স্পেশাল ভ্যানিলা কেক রেসিপি তৈরি করেছি তা আপনাদের সামনে ধাপে ধাপে উপস্থাপন করি।

প্রয়োজনীয় উপকরণ ও পরিমাণঃ

  • ময়দা: এক কাপ
  • গরুর তরল দুধ: এক কাপ
  • ডিম: ১টি
  • সয়াবিন তেল: দুই চামচ
  • চিনি: ১/৪ কাপ
  • ঘি: দুই চামচ
  • লবণ: পরিমাণমতো
  • কলা: দুইটি ও
  • বেকিং পাউডার: এক চামচ।

IMG-20220403-WA0012.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি একটি পেয়ালা নিয়ে এর মধ্যে ডিমটিকে ভেঙে নিলাম। এরপর এর মধ্যে পরিমাণমতো চিনি এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম।

IMG-20220403-WA0015.jpg

IMG-20220403-WA0017.jpg

IMG-20220403-WA0011.jpg

IMG-20220403-WA0016.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এরপর আমি গরুর তরল দুধ গুলো এর মধ্যে নিয়ে নিলাম। তারপর ময়দা গুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।

IMG-20220403-WA0013.jpg

IMG-20220403-WA0010.jpg

তৃতীয় ধাপঃ

  • এরপর আমি এর মধ্যে বেকিং পাউডার গুলো দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম।

IMG-20220403-WA0005.jpg

চতুর্থ ধাপঃ

  • এবার আমি কলা দুটিকে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম, তারপর কলার চামড়া ছিলে নিলাম।

IMG-20220403-WA0006.jpg

পঞ্চম ধাপঃ

  • এবার আমি পূর্বে তৈরি করা বেটার এর মধ্যে 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম।

IMG-20220403-WA0014.jpg

ষষ্ঠ ধাপঃ

  • এবার আমি চুলা একটি পাইপেন বসিয়ে এর মধ্যে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তারপর এরমধ্যে আবার ও পরিমাণমতো চিনি দিয়ে দিলাম। চিনি ও ঘি দুটো গলে গেলে এবার কেটে নেওয়া কলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম।

IMG-20220403-WA0004.jpg

IMG-20220403-WA0000.jpg

IMG-20220403-WA0002.jpg

চূড়ান্ত ধাপঃ

  • এবার আমি এর মধ্যে আস্তে আস্তে বেটার গুলো ঢেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

IMG-20220403-WA0007.jpg

IMG-20220403-WA0003.jpg

IMG-20220403-WA0009.jpg

  • আমার ভ্যানিলা কেক তৈরি হয়ে গেল, এখন আমি পরিবেশনের জন্য প্রস্তুত করে নিলাম।

IMG-20220403-WA0018.jpg

  • তো বন্ধুরা এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল ভ্যানিলা কেক তৈরি রেসিপিটি। রেসিপিটি পরিবেশনের জন্য প্রস্তুত। আশা করি আপনাদের আমার আজকে রেসিপিটি দেখে ভালো লাগবে। অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে।
আমার এই পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এই পোষ্টে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই পোস্টটি কেমন লেগেছে আপনারা আপনাদের মন্তব্যের মাধ্যমে জানাবেন।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগরেসিপি
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশনগাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩
রেসিপি মেড বাই@alauddinpabel
তারিখ০৩-০৪-২০২২ ইং
Sort:  
 4 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে স্পেশাল ভ্যানিলা কেক তৈরী রেসিপি শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আমিও শিখে নিলাম বাসায় তৈরী করবো। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

 4 years ago 

ভাইয়া সত্যি বলতে এই রেসিপিটি এর আগে আমি কখনো খাইনি। আমার কাছে আপনার রেসিপিটি খুবই ইউনিক লাগছে। ইউনিক লাগার পাশাপাশি রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু আর মজাদার হবে। আপনি খুবই গোছালো এবং সহজভাবে রেসিপির ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন , আমি অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখব। ধন্যবাদ।

 4 years ago 

ওয়াও ভাইয়া নতুন একটা রেসিপি দেখলাম। দেখে বেশ ভালো লাগল, আমার আগে জানা ছিল না এই রেসিপি সম্পর্কে। আজ সব শিখে নিলাম।উপস্থাপনা অনেক সুন্দর ভাবে করেছেন আপনি ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল

 4 years ago 

বাড়িতে বসেই আপনি স্পেশাল ভ্যানিলা কেক তৈরি করে ফেললেন। বাহ ভাইয়া। আপনার সুন্দর চিন্তাধারায় আপনি দারুন ভাবে সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

আপনার রেসিপি দেখে খুবই ভাল লেগেছে। খুব চমৎকার ভাবে আপনি আইডি তৈরি করেছেন। স্পেশাল ভ্যানিলা কেক খেতে অসম্ভব সুস্বাদু হয়ে থাকে। এত অসাধারন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

ভাইয়া আপনার তৈরি স্পেশাল ভ্যানিলা কেক দেখে মনে হচ্ছে ভিন্ন স্বাদের একটি কেক তৈরি করেছেন। এই ধরনের কেক আমি আগে কখনো দেখিনি আর খাইওনি। তাই আপনার তৈরিকৃত কেকটি আমার কাছে একদম নতুন স্বাদের কেক। আর এই কেক দেখে মনে হচ্ছে খেতে ভীষণ রকম স্বাদ হবে। সুস্বাদু স্পেশাল ভেনিলা কেক তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। ভ্যানিলা কেক খেতে তো আমি অনেক পছন্দ করি। আপনার এই রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। খেতে অনেক মজা হয়েছে মনে হচ্ছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আপনি এই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ভ্যানিলা কেক তৈরীর রেসিপি দারুন হয়েছে ভাইয়া। আপনার কেক তৈরির প্রসেস একটু ভিন্ন ছিল। আসলে এভাবে কখনো কেক তৈরি করা হয়নি। তবে যাইহোক আপনার রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। মজার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

ওয়াও ভাইয়া দেখে অনেক লোভনীয় লাগছে। মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। সত্যি কথা বলতে ভাইয়া এর আগে কখনো ভ্যানিলা কেক খাওয়া হয়নি। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমিও একদিন বাসায় আপনার মতো করে তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ভ্যানিলা কেক এর লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখে খুব লোভ হচ্ছে ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল পাভেল ভাই

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66707.24
ETH 1937.98
USDT 1.00
SBD 0.38