গান || আষাঢ় শ্রাবণ মানে না তো মন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল সদস্যগণ আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো ও সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো ও সুস্থ আছি। আজ আমি আবারো আপনাদের মাঝে একটি গানের পোস্ট নিয়ে হাজির হয়েছি।

আজকের এই গানটি আমার অনেক পছন্দের একটি গান। এই গানটি বিশেষ করে আমার বাবার অনেক প্রিয় একটি গান। আগে ছোটবেলা থেকেই বাবাকে দেখে এসেছি এই গানটি প্রায়ই সময়ে শুনতে। আর বাবা সব সময় বলতো এই গানটা নাকি বাবার খুব পছন্দের একটি গান। এই গানটি বাবার সাথে শুনতে শুনতে কখন যে আমারও পছন্দের হয়ে গেছে তা বুঝতেই পারিনি। এখনো প্রায় বৃষ্টির মধ্যে বাবাকে এই গানটি আমি শুনতে দেখি। আমিও মাঝে মাঝে গুনগুন করে এই গানটি গেয়ে থাকি। তাই ভাবলাম আপনাদের সাথেও আমার এই পছন্দের গানটি শেয়ার করে ফেলি। সত্যি বলতে এই গান শুনতে কে না পছন্দ করে। আমরা সবাই কমবেশি গুনগুন করে গান গেয়ে থাকি। আসলে গান শুনলে বা গান গাইলে মনটা আপনা আপনি ভালো হয়ে যায়। প্রতিটি মানুষই গান শুনতে পছন্দ করে আর গুনগুন করে গাইতে থাকে। সত্যি কথা বলতে কি গান পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।


শিল্পী : লতা মঙ্গেশকর

গানের নাম : আষাঢ় শ্রাবণ মানে না তো মন।

Picture

mar-bustos-ARVFsI-32Uk-unsplash.jpg

Video

গানের লিরিক্স

আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে
তোমাকে আমার মনে পড়েছে
আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে

আলোর তরীটিতে দিন চলে যায়

আঁধারের মন জ্বলে তারায় তারায়

আলোর তরীটিতে দিন চলে যায়
আঁধারের মন জ্বলে তারায় তারায়
আমার এ মন কেন শুধু আকুলায়
বরষণ যেন কোথা হয়েছে
তোমাকে আমার মনে পড়েছে
তোমাকে আমার মনে পড়েছে

আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে

দিওনা কখনো কিছু দিওনা আমায়
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়

দিওনা কখনো কিছু দিওনা আমায়
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়

চোখের জলেতে বেয়ে সুখ এলো তাই
আজ মন মোহনায় মিশেছে
তোমাকে আমার মনে পড়েছে
তোমাকে আমার মনে পড়েছে

আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে
তোমাকে আমার মনে পড়েছে

আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে
তোমাকে আমার মনে পড়েছে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPptwgeYqAyQnCGLyAR5C2jardkEq4hQWCHtPGqKjoAypRG1fcpQFNRQgvh5fP...wyPEkdaL8rcy8iiqw2zmwtNGFRM7qzJMJfay58rzjBWrL8FtEuJZBNpwUK2YPKyD4Dsy9xJJpCDgiPrLZEWCfGdjjwF7pfFydZtM4b2E2zS6XgKqikMACiTkxe.png

আসসালামু আলাইকুম। আমি আফরিন খান উপমা। আমি রাজশাহী বিভাগের বগুড়া জেলায় বসবাস করি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের মানবিক বিভাগের একজন ছাত্রী। আমার জাতীয়তা বাংলাদেশী। আমি একজন ব্লগার উদ্যোক্তা। আমি গান গাইতে , নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 2 years ago 

আজকে আপনি চমৎকার একটি গান উপহার দিলেন আপু। আপনার কন্ঠে "আষাঢ় শ্রাবণ মানে না তো মন" গানটি শুনে খুবই ভালো লাগলো। তাছাড়া আপনার কন্ঠ অনেক সুন্দর। আগামীতে আরও চমৎকার গান উপহার চাই। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপু ।

 2 years ago 

দোয়া করবেন ভাইয়া আমি যেন সব সময় আপনাদেরকে গান শোনাতে পারি। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই গানটা আমার খুবই প্রিয়। এর আগে আমি গানটা খুব শুনতাম। এখন তত বেশি একটা সোনা হয় না। তবে বেশ মিস করি গানটা। আজকে আপনার কন্ঠে গানটা শুনতে পেরে সত্যি খুবই ভালো লেগেছে। বেশি দারুন গেয়েছেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি গান আজকে আপনি আমাদের মাঝে নিজ কন্ঠে গেয়ে শোনানোর চেষ্টা করেছেন। আপনার কন্ঠে বেশ দারুন গান শুনতে পারি এজন্য ভালো লাগে। আপনার কন্ঠটা বেশ নিখুঁত। আপনার কন্ঠ যদি ভালো কাজে লাগাতে পারেন এভাবে প্রতিনিয়ত গান চর্চা করে অবশ্যই ভালো পর্যায়ে যেতে পারবেন। আপনার জন্য শুভ কামনা করি।

 2 years ago 

ভাইয়া এখন আর ওইভাবে আগের মত সময় করে উঠতে পারি না বলে চর্চা করাও হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনার কন্ঠে এই মধুর গানটি শুনে খুবই ভালো লাগলো। আপনি কিন্তু চমৎকার গান করেন আপু। এর আগেও অনেকবার আপনার গান শুনেছি। আজকে আপনার গান শুনে আরো বেশি ভালো লাগলো। দারুন হয়েছে।

 2 years ago 

আমি ভালো গান করি কিনা জানিনা তবে গাওয়ার চেষ্টা করি। আপনাদের কাছে ভালো লাগলে আমার সার্থকতা। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি বরাবরই চমৎকার গান কভার করে থাকেন। তবে এই গানটি আমার আগে কখনো শোনা হয়নি। আপনার কন্ঠে এতো চমৎকার একটি গান শুনে ভীষণ ভালো লাগলো। আপনার গানের গলা বেশ দুর্দান্ত। ধন্যবাদ চমৎকার ভাবে পুরো গানটি শুরু থেকে শেষ পর্যন্ত কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আমি গানটা গাওয়ার চেষ্টা করেছি মাত্র। এখন আর আগের মত গান গাওয়া হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অসাধারণ একটি গান গেয়ে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠ খুবই চমৎকার যেকোনো গান আপনার কন্ঠে দারুণ মানায়। যখন আপনি গান করেন আমি মুগ্ধ হয়ে গান শুনতে থাকি। আষাঢ় শ্রাবণ মানে না তো মন গানটি বেশ চমৎকার করে গেয়েছেন শুনে মনটা ভরে গেল। আরো ভালো ভালো গান আপনার কন্ঠ শোনার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপু

 2 years ago 

আমার গান আপনি মুগ্ধ হয়ে শুনেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভালো জিনিস ভালো লাগবেই এটাই স্বাভাবিক আপু সু স্বাগতম আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটি গান আপনি আমাদের মাঝে নিজ কন্ঠে গেয়ে শোনানোর চেষ্টা করেছেন। এই গানটি আমার অনেক প্রিয়। আমি মাঝেমধ্যে সময় পেলেই এই গানটি শুনে থাকি।ধন্যবাদ আপু ভাবে পুরো গানটি শুরু থেকে শেষ পর্যন্ত কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

স্বাগতম আপু

 2 years ago 

আপনার গানগুলো খুব সুন্দর হয়ে থাকে। সব সময় আপনি খুব সুন্দর সুন্দর কিছু গান গেয়ে আসছেন। আজকেও খুব সুন্দর একটি গান আপনি এখানে গেয়েছেন এবং আপনার কাছ থেকেই সুন্দর গানটি শুনে খুবই ভালো লাগছে৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি গান শেয়ার করার জন্য৷ পরবর্তীতে আরো সুন্দর কিছু গান শোনার আশায় রইলাম৷

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38