(এসো নিজে করি) আর্ট :- বড় ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240601-WA0023.jpg

IMG-20240601-WA0019.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি বড় ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করলাম।

আজকে আমি যে পেইন্টিংটা শেয়ার করছি এই ক্যানভাসের সাইজ ২০/২৪ ইঞ্চি। তার মানে বুঝতে পারছেন এটা অনেক বড় সাইজ। আসলে কয়েকদিন আগে আমি অনলাইন থেকে অনেকগুলো বড় বড় ক্যানভাস অর্ডার করছিলাম। এর আগেও কয়েকটা ক্যানভাসে পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজকে আবার চলে আসলাম একটা পেইন্টিং শেয়ার করতে। এটা যেহেতু একটা বড় ক্যানভাস তাই ভাবলাম একটা সূর্যাস্তের পেইন্টিং করি। আসলে সূর্যাস্তের দৃশ্য গুলো আমার কাছে বেশি ভালো লাগে। এখানে সূর্যাস্তের মধ্যে একটা গ্রাম এবং একটা নদী দেওয়ার চেষ্টা করেছি। আসলে আমাদের ছোট্ট একটা পেইন্টিং করতে অনেক বেশি সময় লেগে যায় । তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা করতে আমার অনেক বেশি সময় লেগেছে। আসলে আমি প্রায় তিন দিন সময় নিয়ে এই পেইন্টিং টা করেছিলাম। কারন আমার পক্ষে একদিনে এই পেইন্টিং কমপ্লিট করা সম্ভব হয়নি। তাছাড়া এগুলো করতে একটা লেয়ারের উপরে অনেকগুলো লেয়ার দিতে হয়। তবে যতই পরিশ্রম হোক, পেইন্টিংটা শেষ হওয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাই জন্য আমি নিজেই পেইন্টিং এর সাথে ছবি তুলেছি। আশা করি আপনাদেরও পেইন্টিংটা ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240601-WA0010.jpg

IMG-20240601-WA0011.jpg

আঁকার উপকরণ

• ক্যানভাস ২০/২৪ সাইজ
• অ্যক্রলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস নিলাম। এরপর আমি উপরের অংশে মাঝখানে হলুদ রং এবং দুই পাশের লাল রঙ দিয়ে আকাশ রং করে নিলাম।

IMG-20240601-WA0033.jpg

ধাপ - ২ :

এরপরে আমি হলুদ রঙের মাঝখানের অংশে একটা সুন্দর সূর্য এঁকে নিলাম। এরপরে আমি একটু নিচের অংশে সবুজ কালার সাথে কালো রং মিশিয়ে একটু একটু রং করে নিলাম।

IMG-20240601-WA0034.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি দুই পাশের অংশগুলো খালি রেখে মাঝখানের অংশে, মাঝখানের অংশে হলুদ এবং দুই পাশে লাল রং দিয়ে রং করে নিলাম।

IMG-20240601-WA0031.jpg

ধাপ - ৪ :

এরপর আমি দুই পাশের অংশে সবুজ রঙের সাথে কালো রং মিশিয়ে রং করে নিলাম।

IMG-20240601-WA0026.jpg

ধাপ - ৫ :

এর পরে আমি মাঝখানের অংশটায় একটু সাদা রং দিয়ে হাইলাইটস করে নিলাম।

IMG-20240601-WA0027.jpg

ধাপ - ৬ :

এরপর আমি দুই পাশের অংশগুলো একটু হাইলাইটস করে এঁকে নিয়েছি। এরপরে দুই দিক থেকে রাস্তার মতো করে এঁকে নিলাম।

IMG-20240601-WA0025.jpg

ধাপ - ৭ :

এরপর এক পাশের অংশে দুইটা ঘর এবং অন্য পাশে একটা ঘরের কিছু অংশ রং করে নিলাম।

IMG-20240601-WA0035.jpg

ধাপ - ৮ :

এরপরে ঘর গুলোকে আমি হাইলাইটস করে খুব সুন্দর ভাবে এঁকে নিলাম।

IMG-20240601-WA0029.jpg

ধাপ - ৯ :

এরপর আমি পিছনের অংশে একটা গাছ এঁকে নিলাম। গাছের পাতাগুলো আমি একটু মেজেন্ডা কালারের রং দিয়েছি।

IMG-20240601-WA0030.jpg

ধাপ - ১০ :

এরপরে আমি এর সাথে আরও একটা গাছ এবং অন্য পাশে আরো একটা গাছ হাইলাইটস করে এঁকে নিলাম।

IMG-20240601-WA0032.jpg

ধাপ - ১১ :

এরপরে নিচের অংশে একটা নৌকায় এঁকে নিলাম। নৌকাটাকে আমি একটু হাইলাইটস করে এঁকে নিয়ে আছি। এরপর দুই দিক থেকে মাঝখানের অংশে একটা ব্রিজ এঁকে নিলাম।

IMG-20240601-WA0024.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240601-WA0011.jpg

IMG-20240601-WA0012.jpg

IMG-20240601-WA0021.jpg

IMG-20240601-WA0010.jpg

IMG-20240601-WA0009.jpg

IMG-20240601-WA0013.jpg

IMG-20240601-WA0014.jpg

IMG-20240601-WA0006.jpg

IMG-20240601-WA0015.jpg

IMG-20240601-WA0007.jpg

IMG-20240601-WA0016.jpg

IMG-20240601-WA0023.jpg

IMG-20240601-WA0018.jpg

IMG-20240601-WA0022.jpg

IMG-20240601-WA0019.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ওয়ায়ায়াও আপু! যাস্ট অসাধারণ হয়েছে আপনার করা এই পেইন্টিং টি! এত বড় ক্যানভাসে ৩ দিন সময় নিয়ে করেছেন, তবে আউটকাম যাস্ট অসাধারণ হয়েছে। আলো ছায়ার সুন্দর খেকার কারণে পেইন্টিং টি অনেকটা আসল দৃশ্য বলেই মনে হচ্ছে! আপনার করা এই কাজ অবশ্যই প্রসংশার দাবীদার 😍😍

 2 years ago 

যাক অন্তত আমার কাজের সার্থক হলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সূর্যাস্তের দৃশ্যগুলো সবসময়ই অনেক আকর্ষণীয় লাগে। আর আপনার পেইন্টিং গুলো তো অসম্ভব সুন্দর হয়। আজকে দারুন ভাবে সূর্যাস্তের পেইন্টিংটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এমন পরিবেশ সত্যি অনেক মনোমুগ্ধকর সেটি আপনি পেইন্টিং এর মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

সূর্যাস্তের দৃশ্য আমার নিজেরও পছন্দের। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্যানভাস করে ছবি অংকন করতে পারলে দেখতে খুবই ভালো লাগে। ঠিক তেমনি অসাধারণ একটি ক্যানভাস করে ছবি এঁকেছেন যেখানে প্রাকৃতিক পরিবেশের চিত্র। বেশ ভালো লাগলো আপু আপনার এত সুন্দর সুকৌশলী দক্ষতা দেখে।

 2 years ago 

আমারও ক্যানভাসে ছবি আঁকতে ভীষণ ভালো লাগে না।

 2 years ago 

সূর্যের ফটোগ্রাফী এবং আর্ট দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে বড় ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সূর্যের পেইন্টিং টি করেছেন। আসলেই আপনি একজন সেরা আর্টিস্ট। আপনার আর্ট করা সূর্যের দৃশ্য টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

পেইন্টিংটি সত্যি অনেক বেশি সুন্দর লেগেছে আমার নিজের কাছেও।

 2 years ago 

কি চমৎকার লাগছে বড় ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিংটি। খুব সময় এবং দক্ষতা নিয়ে আপনি এটি তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। পেন্টিং টি অসম্ভব সুন্দর লাগছে। সূর্যাস্ত দেখতে আমাদের সকলেরই ভালো লাগে। ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন সূর্যাস্তের দৃশ্য সবারই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু এর আগেও ক্যানভাসে আপনার করা আর্ট দেখেছিলাম। আর আজ আবার দেখলাম। যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আজকের পেইন্টিং তো ফাটাফাটি ছিল। এক কথায় অসাধারণ। আমার কিন্তু ভালোই লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এত প্রশংসা শুনে অনেক বেশি ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

বড় ক্যানভাসে সূর্যাস্তের খুবই চমৎকার একটি পেইন্টিং করেছেন আপু।আমি রিতি মতো আপনার চিত্র আকার ফ্যান আপু।আপনি নিয়মিত খুব সুন্দর পেইন্টিং করে থাকেন।খুব ভালো লাগছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ফ্যান কথাটা শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বড় ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং অসাধারণ হয়েছেম দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে আপনার পেইন্টিং গুলো আমি যত দেখি ততই ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সাথে পেইন্টিং গুলো করেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগে। এত সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার খুবই ভালো লেগেছিল আঁকাটা শেষ করে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সূর্য অস্তের দৃশ্য গুলো দেখতে আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে বড় ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করেছেন দেখে সত্যি ভীষণ মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া পেন্টিংটা দেখে বোঝা যাচ্ছে এটা করতে অনেক বেশি সময় লেগেছিলো। তবে আপনি সময় নিয়ে দারুন ভাবে দৃশ্যটিকে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে অনেক বেশি সময় দিয়ে ছবিটা এঁকে ছিলাম

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 62692.67
ETH 1669.71
USDT 1.00
SBD 0.42