"এসো নিজে করি"(ফেলে দেওয়া জিনিস দিয়ে ফুলদানি)

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি।

আজ সারাদিন খুব ব্যস্ত ছিলাম। আমার মা বাসা চেঞ্জ করেছে আর সেখানে সকাল থেকে প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। সেজন্য সারাদিন একদমই এক্টিভ থাকতে পারিনি। এরপর যখন সন্ধ্যার পর পোস্ট লিখতে বসেছি তখন দেখতে পেলাম "এসো নিজে করি" সপ্তাহ ঘোষণা করা হয়েছে। তারপর চিন্তা করলাম যেহেতু একটি ডাই পোস্ট রেডি করা রয়েছে তাহলে প্রথম দিন সেটাই দেওয়া যাক। আজকে যেই পোস্ট করবো তা ফেলে দেওয়া জিনিস কে নতুন ভাবে সাজিয়েছি। আমার ছেলে আবার দোকানের জিনিস একটু বেশিই খায়। তারজন্য প্রায় সময় প্লাস্টিকের বিভিন্ন বোতল জমা হয়। এরপর চিন্তা করলাম সেগুলো ফেলে না দিয়ে বরং কাজে লাগাই।


IMG_20240714_193225.jpg


আমি সামনে যা পাই তা দিয়েই ভিন্ন কিছু বানানোর চেষ্টা করি। তাছাড়া ভিন্ন ধরনের পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাইতো প্রতিদিন ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে চলে আসি। ভিন্ন পোস্ট করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। সেজন্য আজ একটু অন্যরকম একটি পোস্ট নিয়ে এসেছি। আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে ফুলদানি নিয়ে এসেছি। ফুলদানিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এসব ছোট ছোট জিনিস টেবিলের একপাশে রেখে দিলে দেখতে খুব সুন্দর দেখায়। তাহলে চলুন সেই ফুলদানি বানানোর ধাপগুলো দেখে নেই।


𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜

IMG_20240703_100024.jpg


★ প্লাস্টিকের ছোট বোতল

★ ক্লে

★ তুলি

★ টুথপিক

★ পোস্টার রং


১ম ধাপ


প্রথমে বোতলের নিচের অংশ পোস্টার রং দিয়ে কালার করে নিলাম।



২য় ধাপ


এবার পোস্টার রং দিয়ে সেই বোতলের মধ্যে ফুল এঁকে নেব।



৩য় ধাপ


এবার বিভিন্ন কালারের ক্লে দিয়ে কিছু ফুল বানিয়ে নেবো



৪র্থ ধাপ


এখন ক্লে গোল বলের মতো করে ফুলদানির মাঝখানে লাগিয়ে নেবো।



৫ম ধাপ


এবার টুথপিকের মধ্যে ক্লে লাগিয়ে ডাল বানিয়ে নেব।



৬ষ্ট ধাপ


এরপর ডালগুলো ফুলদানির মধ্যে লাগিয়ে নেবো। তারপর ফুল লাগিয়ে নেবো।



শেষ ধাপ


সবশেষে এবার পাতা বানিয়ে নেব। এরপর ফুলের নিচে পাতাগুলো লাগিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের ফেলে দেওয়া জিনিস দিয়ে ফুলদানি।


ফাইনাল আউটপুট

CamScanner 07-14-2024 18.53.jpg


CamScanner 07-14-2024 18.52.jpg


CamScanner 07-14-2024 18.51 (1).jpg


CamScanner 07-14-2024 18.51.jpg


CamScanner 07-14-2024 18.50.jpg


সম্পূর্ণ কাজ শেষ হবার পর এবার একে সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপন করতে নিয়ে এসেছি। এই ফুলদানি সম্পূর্ণ বানানোর পর খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রতিটা ধাপ সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

অসাধারণ আপু, ফেলে দেওয়া জিনিস দিয়ে ফুলদানি তৈরি করেছেন। আপনার ফুলদানি তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। ফুলদানি দেখতে খুবই সুন্দর লাগছে। ফেলে দেওয়া জিনিস দিয়ে ফুলদানি তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। বোতল এবং ক্লে দিয়ে বেশ সুন্দর ফুলদানি বানিয়েছেন আপু। ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার কাছে এই ফুলদানি ভালো লেগেছে জেনে খুশি হলাম। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু ছোট বাচ্চাদের দোকানের খাবার যত কম খাওয়ানো যায় ততই ভালো। ঘরের তৈরি খাবার খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে পারলে স্বাস্থ্যের জন্য ভালো। যাই হোক ফেলে দেয়া বোতল দিয়ে এবং ক্লে দিয়ে বেশ সুন্দর একটি ফুলদানি বানিয়েছেন। দেখতে বেশ সুন্দর লাগছে।ফুলদানি বানানোর ধাপগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

আপু সবই বুঝি কিন্তু ও একা ছিল আর সেজন্য ছোট থেকে সবাই দোকানে নিয়ে অভ্যাস খারাপ করে ফেলেছে। তারজন্য বাহিরের খাবার ছাড়া কিছুই বুঝে না। যাই হোক আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

আমরা প্রতিনিয়তই আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিই। কিন্তু আমরা যদি সেগুলো রেখে একটু বুদ্ধি খাটিয়ে যেকোনো কিছু তৈরি করি তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আপু আপনি আজকে অনেক সুন্দর ভাবে একটি ফুলদানি তৈরি করেছেন। ফুলদানি টি দেখতে সত্যি চমৎকার হয়েছে।

 2 years ago 

আপু এখন থেকে সেসব জিনিস ফেলে না দিয়ে নতুন আইডিয়া বের করে কিছু বানানোর চেষ্টা করুন। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই ডাই পোস্ট দেখে। ফেলে দেওয়া জিনিসগুলো ব্যবহার করলে বেশ অনেক কিছু তৈরি করা সম্ভব হয়। ঠিক তেমনি একটা সুন্দর ফুলদানি তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন আপনি। অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ফেলে দেওয়া জিনিস ব্যবহার করে অনেক কিছু তৈরি করা যায়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপনি একদম ঠিক বলছেন ফেলে দেওয়া জিনিস ফেলে না দিয়ে কাজে লাগানো উচিত। আপনি তো বেশ সুন্দর ফুলদানি তৈরি করে নিলেন। এত সুন্দর করে আপনি ক্লে ব্যবহার করলেন আর ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগলো। এই ধরনের টব যদি ঘরে সাজিয়ে রাখা হয় তাহলে তো খুব সুন্দর দেখাবে। অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর একটি ক্রিয়েটিভিটি আপনি আমাদের সাথে শেয়ার করে নিলেন।

 2 years ago 

জিনিস পুরোনো হয়ে গেলে ফেলে না দিয়ে কাজে লাগালে দেখতে আরও বেশি সুন্দর দেখায়। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

ফেলে দেওয়া জিনিস ব্যবহার করে নতুন কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আজ আপনি অনেক সুন্দর একটা ফুলদানি তৈরি করেছেন ফেলে দেওয়া জিনিস ব্যবহার করে। আমাকে তো আপনার এই আইডিয়াটা দারুন লেগেছে। ক্লে ব্যবহার করে সুন্দর কিছু ফুল তৈরি করার কারনে, ফুলদানি টা দেখতে দারুন লাগতেছে। বিশেষ করে ভিন্ন ভিন্ন কালারের ফুল হওয়াতে বেশি ভালো লাগছে। শোপিস হিসেবে এই ফুলদানিটা ঘরে সাজিয়ে রাখলে সুন্দর লাগবে। দারুন একটা আইডিয়া নিয়ে এটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই ধরনের ফুলদানি ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

ইউনিক একটি আইডিয়া ছিল আপু। দেখে ভীষণ ভালো লাগলো। ফেলে দেওয়া জিনিস দিয়ে চমৎকার একটি ফুলদানি তৈরি করে ফেললেন যা দেখতে এতটা আকর্ষণীয় হয়েছে যে দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ছেলের বাইরের জিনিস খেতে বেশি পছন্দ করে আর তা থেকে অনেক বোতল জমা হয়ে গেছে আর সেগুলো ফেলে না দিয়ে চমৎকার সুন্দরভাবে দক্ষতার সাথে ক্লে ও বোতল ব্যবহার করে চমৎকার সুন্দর ফুলদানি বানিয়ে ফেলেছেন। বোতল টি পেইন্টিং করেছেন এবং ক্লে দিয়ে ফুল বানিয়ে বিশেষ দক্ষতার সাথে বোতলে বসিয়ে দিয়ে চমৎকার সুন্দর একটি ফুলদানি বানিয়েছেন । ধাপে ধাপে বোতল দিয়ে ফুলদানি তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর ভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

দোয়া রইল বাবুর জন্য বেশ তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুক। তবে ফেলে দেওয়া বতোল দিয়ে এবং সাথে ক্লে ব্যবহার করে বেশ দারুন একটি ফুলদানি তৈরি করেছেন। আপনার তৈরি করা আজকের ফুলদানিটি কিন্তু অসাধারণ হয়েছে আপু।

 2 years ago 

ফেলে দেওয়া জিনিস কে নতুন ভাবে সাজালে দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

বর্তমানের ছোট বাচ্চারা বাইরে জিনিস প্রচুর পরিমাণে খায়। আপনার ছেলের ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলদানির ভেতরে ক্লে দিয়ে তৈরি ফুল গুলো দেখতে দারুণ লাগছে। এই প্রতিযোগিতায় আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38